ই-পেপার রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে: তথ্য প্রতিমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
২৯ নভেম্বর ২০২৬, ১৩:১৫

আওয়ামী লীগের অর্থ লুটপাট, হত্যাকাণ্ড, গুম ও বিচারবহির্ভূত হত্যাসহ সকল অপরাধের বিচার হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

তিনি বলেন, যারা বাংলাদেশে অর্থ লুটপাট করেছে, জাতিসংঘের হিসাব অনুযায়ী প্রায় ১,৪০০ মানুষকে হত্যা করে দেশ ছেড়ে পালিয়েছে, যারা গুম ও বিচারবহির্ভূত হত্যার সঙ্গে জড়িত, তারা দেশে ফিরে জনগণকে উদ্ধারের কথা বলছে। আগে তাদের এসব কর্মকাণ্ডের বিচার হতে হবে, জনগণের কাছে জবাব দিতে হবে এবং নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

আজ রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ)-এর জাতীয় সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ আগে যেসব বেআইনি কাজ করে গেছে, যেসব গণহত্যা চালিয়েছে, ব্যাংক লুট করেছে, গুম করেছে, সেগুলোর বিচার আগে হোক, সেগুলোর জবাব দিক।

আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চান, তারপরে জনগণ বিবেচনা করবে আপনাদের রাজনীতি এদেশে চলবে কিনা! বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিচারের কাঠগড়ায় দাঁড়ান। আদালত যে রায় দিয়েছেন, সে রায় বাস্তবায়ন হোক। তারপরে দেখা যাবে আপনাদের সংগঠন কোন পর্যায়ে আপনাদেরকে বাংলাদেশের জনগণ দাঁড় করায়।

তিনি বলেন, হত্যা করে দেশ ছেড়ে চলে যাওয়ার পর আবার বাংলাদেশের মানুষকে উদ্ধারের কথা বলা হচ্ছেছ। তারা কী উদ্ধার করবেন, তা বাংলাদেশের জনগণের জানা আছে।

গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের কলমের ধার যেমন অনেক বেশি, তেমনি ফটোসাংবাদিকদের ক্যামেরার ধারও অনেক বেশি। তথ্যপ্রযুক্তির অগ্রগতির সঙ্গে গণমাধ্যম ক্রমেই ডিজিটাল হয়ে উঠছে। প্রিন্ট সংবাদপত্র ও ম্যাগাজিনের পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও সাংবাদিকরা সক্রিয়ভাবে কাজ করছেন। ফটোসাংবাদিকরাও এ পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র, জনগণের অধিকার এবং দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সাংবাদিকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটাধিকার ও গণতান্ত্রিক পরিবেশ অব্যাহত রাখতে সাংবাদিকদের জনগণের পক্ষে এবং ফ্যাসিবাদ ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে হবে।

ফটোসাংবাদিকদের বিভিন্ন দাবি-দাওয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, তাদের দাবিগুলো লিখিতভাবে মন্ত্রণালয়ে জানালে সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা করে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হবে।

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে ফটোসাংবাদিকদের বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, সাংবাদিকদের যেকোনো সমস্যা ও সংকটে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সরকার প্রস্তুত রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি বাছির জামাল, বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মহসিন ও সাধারণ সম্পাদক বাবুল তালুকদার প্রমুখ।

আগামী ৫ বছরে দরিদ্র ও অসহায় মানুষের আইনি সুরক্ষা নিশ্চিত হবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশে এমন একটি পরিবেশ তৈরি করা হবে,

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

ফিলিস্তিনের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ন্যায্য সংগ্রামে বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন

বিশেষণ ছাড়াই প্রকৃত নির্বাচন উপহার দিতে চায় কমিশন: সিইসি

বিশেষণ ছাড়াই প্রকৃত নির্বাচন উপহার দিতে চায় নির্বাচন কমিশন (ইসি)। ভোটাররা যেন নিজের পছন্দের প্রার্থীকে

৩০ নভেম্বর জাপানের সঙ্গে চুক্তি, ২০২৮-এর ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ অপারেশন

আগামীকাল ৩০ নভেম্বর শাহজালাল আন্তর্জাতিক তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে কনসেশন চুক্তি স্বাক্ষর করা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

অতীতে পুঁজিবাজার ক্যাসিনোতে পরিণত হয়েছিল: অর্থমন্ত্রী আমীর খসরু

আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন না করলে সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে: রিজভী

আগামী ৫ বছরে দরিদ্র ও অসহায় মানুষের আইনি সুরক্ষা নিশ্চিত হবে: আইনমন্ত্রী

আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে: তথ্য প্রতিমন্ত্রী

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

অতিরিক্ত চিনি খাওয়া কমিয়ে কি ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব?

বিশেষণ ছাড়াই প্রকৃত নির্বাচন উপহার দিতে চায় কমিশন: সিইসি

৩০ নভেম্বর জাপানের সঙ্গে চুক্তি, ২০২৮-এর ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ অপারেশন

গণহত্যা ঠেকাতে ভেটো ক্ষমতা সীমিতের উদ্যোগে যুক্ত হবে বাংলাদেশ

জাজিরায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২

ইউপি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু

বিচারবহির্ভূত হত্যার অভিযোগে বিচারের মুখে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট

টানা তিন লাফে ফের দুই লাখ ছাড়াল সোনার ভরি

ঢাকা-গোপালগঞ্জসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি

মার্কিন সেনাদের ওপর হামলা চালাতে মাস্কের স্টারলিংক ব্যবহার করেছে ইরান

তামিমের ঘোষণার পর নিজের অবসর নিয়ে মুখ খুললেন মুশফিক

সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রীসহ আটক ৩

পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামলো ১১ ডিগ্রিতে

নেতানিয়াহুকে হটাতে হামাসকে সন্ত্রাসী হিসেবে স্বীকৃতি ইসরায়েলি আরব দলের