ই-পেপার শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

জিদানের সঙ্গে ‘প্রজন্মের অন্যতম সেরা’ বেলিংহ্যামের তুলনায় নারাজ মরিনিয়ো

আমার বার্তা অনলাইন:
২৮ নভেম্বর ২০২৬, ১৫:১৫

জাতীয় দল ও ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ সময় কাটাচ্ছেন জুড বেলিংহ্যাম। এই ইংলিশ মিডফিল্ডারকে বর্তমান প্রজন্মের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে মন্তব্য করেছেন রিয়াল কোচ হোসে মরিনিয়ো। এরপরই ক্লাব কিংবদন্তি জিনেদিন জিদানের সঙ্গে তুলনার প্রসঙ্গ ওঠে। যা পছন্দ করেননি ‘স্পেশাল ওয়ান’খ্যাত এই পর্তুগিজ কোচ।

মাদ্রিদে জিদানের ৫ নম্বর জার্সি পরা বেলিংহ্যাম গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে দলের ৫-১ ব্যবধানের জয়ে দুর্দান্ত একটি গোল করেছেন। এর মধ্য দিয়ে মৌসুমের শুরু থেকেই নিজের দুর্দান্ত ফর্ম অব্যাহত রেখেছেন তিনি। যার সুবাদে লা লিগার টেবিলেও শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমে এসেছে চিরপ্রতিদ্বন্দ্বীদের।

বেলিংহ্যামকে জিদানের সঙ্গে তুলনা করা বা তাদের মধ্যে র‍্যাঙ্কিং করার বিষয়ে প্রশ্ন করা হলে মরিনিয়ো বলেন, ‘আমি বিভিন্ন প্রজন্মের খেলোয়াড়দের মধ্যে তুলনা করতে পছন্দ করি না। জিদান ছিলেন তার প্রজন্মের বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। জুডও ইতোমধ্যে তার প্রজন্মের অন্যতম সেরা খেলোয়াড়। আমি তুলনা করতে পছন্দ করি না।’

চলতি মৌসুমে লা লিগায় রিয়ালের হয়ে সবচেয়ে বেশি সময় মাঠে থাকা ফুটবলারদের একজন বেলিংহ্যাম। তিনি ১০৪৭ মিনিট এবং সর্বোচ্চ ১১৬৩ মিনিট খেলেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। এ নিয়ে রিয়াল মাদ্রিদের কোচ বলেন, ‘কেবলমাত্র নাম কিংবা দলে ভূমিকার জেরে কিলিয়ান এবং জুড এত সময় মাঠে ছিলেন না। কারণটা তাদের পারফরম্যান্স। তাদের পারফরম্যান্স যদি অন্য কোনো খেলোয়াড়ের সামর্থ্যের সঙ্গে তুলনা না করা যায়, তবে সেটাই পার্থক্যটা বলে দেয়। জুডকে নিয়ে খেলা আর তাকে ছাড়া খেলার মধ্যে যে পার্থক্য, তা আমরা অনুভব করতে পারি।’

পিএসভির বিপক্ষে সর্বশেষ জয়ের পর চ্যাম্পিয়ন্স লিগের টেবিলে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে লস ব্লাঙ্কোসরা। তবে এখনই নিজের দলকে প্রতিযোগিতাটির ফেভারিটদের কাতারে রাখছেন না মরিনিয়ো, ‘এখন বলাটা বেশ দ্রুত হয়ে যায়। আমরা জানি না গুরুত্বপূর্ণ মুহূর্তে দল কোথায় থাকে, নকআউটে। যাতে আমাদের প্লে-অফ খেলতে না হয়– সেটাই এই মুহূর্তে আমার ভাবনায় আছে।’

সবমিলিয়ে টানা দশ ম্যাচে জয়রথ ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। আজ (শনিবার) দিবাগত রাতে তারা লা লিগায় আলাভেসের মুখোমুখি হবে। অসুস্থতার জন্য ম্যাচটিতে ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ড থাকবেন না বলে জানিয়েছেন রিয়াল কোচ। এ ছাড়া জানুয়ারির উইন্ডোতে ইংলিশ ডিফেন্ডারকে রাখা কিংবা দলবদল প্রসঙ্গ উঠলে মরিনিয়ো বলেন, ‘আমি চাই না কেউ দলে আসুক কিংবা ছেড়ে যাক। দু’দিক থেকেই দরজাটা বন্ধ…আমি (দলবদলের) মার্কেট নিয়ে খবর দেখতে চাই না। কারণ আমি তেমন কিছু চাই না এখন।’

টাইমের বর্ষসেরা ১০০ ছবির তালিকায় এনজো ফার্নান্দেজের সেই ফাউল

চলতি বছর ঘটনাবহুল ও রোমাঞ্চকর ফিফা ফুটবল বিশ্বকাপ দেখেছে বিশ্ব। যেখানে আর্জেন্টিনাকে হারিয়ে ২০১০ সালের

ফিফা সভাপতির বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির ‘নীলনকশা’ ফাঁস

ফিফা ফুটবল বিশ্বকাপকে বাণিজ্যিকীকরণ করার বড় পরিকল্পনা করেছিলেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এমনকি বলা হচ্ছিল

অস্ট্রেলিয়ায় ভালো করেও একাদশে অনিয়মিত, যা বললেন শরিফুল

জোহানেসবার্গে ডাগআউটে থেকে বাংলাদেশের হার দেখেছেন শরিফুল ইসলাম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টে তার সুযোগ

২৮ বলে সেঞ্চুরি, সূর্যবংশীর বিশ্বরেকর্ড

বয়স মাত্র ১৫ বছর। অথচ ব্যাট হাতে একের পর এক বিশ্বরেকর্ড নিজের করে নিচ্ছেন বৈভব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ

জিদানের সঙ্গে ‘প্রজন্মের অন্যতম সেরা’ বেলিংহ্যামের তুলনায় নারাজ মরিনিয়ো

লোকাল এলসির তথ্য বিনিময়ে নতুন প্ল্যাটফর্ম, বছরে সাশ্রয় ৭০ লাখ ডলার

প্যারিসে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

স্পেনের উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে ১৪ জনের মৃতদেহ উদ্ধার

১৭ বছরে এই জাতিকে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী মিলন

সীমান্তের এপারে কেউ অপতৎপরতা চালাতে পারবে না: সালাহউদ্দিন আহমদ

খেজুরের রস খাওয়ার আগে যা জানা জরুরি

বাংলাদেশে অবকাঠামো গড়ার পরিকল্পনা মেটার

টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য: পর্যটনমন্ত্রী

ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: তারেক রহমান

মন্ত্রণালয় ও দপ্তরের বিচ্ছিন্ন প্রকল্পে সমন্বয়ের আহ্বান আমির খসরুর

অন্যায়ভাবে আমাদের দলের নিবন্ধন বাতিল ও প্রতীক কেড়ে নেওয়া করা হয়েছিল

‎রাজশাহীতে পল্লী বিদ্যুৎ সমিতির উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ, ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ

সুরা হাক্কাহতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

টাইমের বর্ষসেরা ১০০ ছবির তালিকায় এনজো ফার্নান্দেজের সেই ফাউল

ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

পাকিস্তানের সঙ্গে রাশিয়ার নতুন ঘনিষ্ঠতা, উদ্বিগ্ন দিল্লি

স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের চূড়ান্ত আইন পাস করলো ইতালি

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেছে জার্মানি