ই-পেপার বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

মিস ইউনিভার্সের সেমিফাইনাল থেকে ছিটকে পড়লেন মাহি

আমার বার্তা অনলাইন:
২৫ নভেম্বর ২০২৬, ১১:০৮

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পরিচয় তুলে ধরার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিলেন। প্রস্তুতি, পরিশ্রম আর দর্শকদের ভালোবাসায় এগিয়েও শেষ পর্যন্ত মুকুটের লড়াইয়ে টিকে থাকা হলো না। মিস ইউনিভার্সের ৭৫তম আসরের সেরা ৩০ সেমিফাইনালিস্টের তালিকায় জায়গা করে নিতে পারেননি বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পুয়ের্তো রিকোর সান হুয়ানে স্থানীয় সময় রাত ৮টায় শুরু হয় মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালে। বাংলাদেশ সময় বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় শুরু হওয়া এই আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের ১১৬ প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতার প্রথম বাছাইয়ে সেরা ৩০ জনের নাম ঘোষণা করা হয়। সেই তালিকায় বাংলাদেশের মাহির নাম না থাকায় সেমিফাইনাল থেকেই ছিটকে যান তিনি।

জাতীয় পোশাক প্রদর্শনীতে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরে প্রশংসা কুড়িয়েছিলেন মাহি। বাংলাদেশ সময় ২২ নভেম্বর ভোরে অনুষ্ঠিত ওই পর্বে লাল-সাদা খাদির শাড়িতে মঞ্চে হাজির হন তিনি। ‘মাতৃত্ব: ভালোবাসার সর্বজনীন বন্ধন’ শিরোনামের পোশাকটির মূল ভাবনায় ছিল মা ও সন্তানের চিরন্তন সম্পর্ক। একই সঙ্গে মাতৃভূমির প্রতি ভালোবাসার বার্তাও তুলে ধরার চেষ্টা করেন তিনি।

মিস ইউনিভার্সে মাহির ‘ন্যাশনাল কস্টিউম’ শাড়ি, দিলেন মাতৃত্বের বার্তা

কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি কাপড়ে তৈরি শাড়িটির নকশা করেন বিশ্বজিৎ মজুমদার। এর সঙ্গে ছিল বাংলার ঐতিহ্যবাহী গয়না। মাহির পিঠে সংযুক্ত বৃত্তাকার শিল্পকর্মে ফুটিয়ে তোলা হয় একজন নারীর শৈশব থেকে মাতৃত্ব এবং বার্ধক্যে পৌঁছানোর গল্প। পোশাকটির মধ্য দিয়ে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও নারীর জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরা হয়।

এবারের প্রতিযোগিতায় বিচারকদের মূল্যায়নের পাশাপাশি দর্শকদের ভোটও ছিল গুরুত্বপূর্ণ। ভোটের হিসাবে বিভিন্ন সময়ে ভালো অবস্থানে ছিলেন মাহি। সাপ্তাহিক ভোটে শীর্ষে থাকার পাশাপাশি মোট ভোটের হিসাবেও এগিয়ে ছিলেন তিনি। তবে দর্শকভোটের মাধ্যমে সরাসরি সেরা ৩০-এ জায়গা পাওয়ার সুযোগ ছিল সর্বোচ্চ ভোট পাওয়া একজন প্রতিযোগীর। সেই সুযোগ কাজে লাগিয়ে শেষ পর্যন্ত সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেননি বাংলাদেশের এই প্রতিনিধি।

উল্লেখ্য, ২০১৯ সালে প্রথমবারের মতো মিস ইউনিভার্সে অংশ নেয় বাংলাদেশ। সে বছর দেশের প্রতিনিধিত্ব করেন শিরিন আক্তার শিলা। এরপর ২০২৪ সালে প্রতিযোগিতায় অংশ নেন অনিকা আলম। গত বছর তানজিয়া জামান মিথিলা প্রথমবারের মতো বাংলাদেশকে সেরা ৩০-এ জায়গা করে দিয়ে নতুন অভিজ্ঞতা উপহার দেন। এবার সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা ছিল সামিরা খান মাহিকে ঘিরে। তবে শেষ পর্যন্ত সেমিফাইনালের প্রথম বাছাইয়েই থামল তার যাত্রা।

মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার

বিশ্বমঞ্চে সৌন্দর্য, আত্মবিশ্বাস আর স্বপ্নের লড়াইয়ে শেষ হাসি হাসলেন পুয়ের্তো রিকোর প্রতিনিধি জেনিফার ব্যারেটো। ১১৬

হ্যাটট্রিক করলেন রুহুল আমিন ভূঁইয়া

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) দ্বি-বার্ষিক নির্বাচনে (২০২৬-২০২৮) সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বিনোদন সাংবাদিক

সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা

চাইলেই অন্যদের মতো একই পথে হাঁটতে পারতেন সামিরা খান মাহি। তবে তা করলেন না। স্যুইমস্যুট

হীরার হার পাহারা দিতে আনলেন চারজনকে

হলিউডের জনপ্রিয় তারকা জেনিফার লোপেজের সাজপোশাক নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। তবে এবার তার পোশাকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেনে নিন অটিজমের আদ্যপাত্য

জামায়াত আমিরকে ভিসা দিয়ে প্রশ্নের মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনে জিয়াউল আহসান জড়িত ছিল

ফিফা সভাপতির বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির ‘নীলনকশা’ ফাঁস

আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

কিউবার জ্বালানি অবরোধ তুলে নিতে যুক্তরাষ্ট্রকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহ্বান

রাশিয়ার ফাঁস হওয়া সরকারি নথিতে উঠে এল ৫ লাখ সেনার মৃত্যুর হিসাব

শীতে অ্যাজমার সমস্যা থেকে রক্ষা পেতে চিকিৎসকের পরামর্শ নিন

আবাসন খাতে রাজনৈতিক প্রভাব ও যোগসাজশে গড়ে উঠেছে মাফিয়াতন্ত্র

প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে নিতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী

আওয়ামী দোসর আজাদ ঘুষের টাকায় কোটিপতি হলেও দেখার কেউ নেই 

জোহানেসবার্গ ও কেপটাউনে বিমানের ফ্লাইট চালুর বিষয়টি বিবেচনা করছে সরকার

১৫ দিনের মধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন দিতে হাইকোর্টের নির্দেশ

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী

ডিসেম্বরে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল

শিল্পাঞ্চল আশুলিয়ায় কর্মপরিবেশ স্বাভাবিক, সাভারে বিক্ষোভ

এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

ইরানের শীর্ষ নেতাদের হত্যার বিষয়ে ভাবছে ট্রাম্প প্রশাসন: প্রতিবেদন

অস্ট্রেলিয়ায় ভালো করেও একাদশে অনিয়মিত, যা বললেন শরিফুল

গুমের শিকার ২০০ জনের এখনো সন্ধান মেলেনি, চলছে সম্মিলিত তদন্ত: চিফ প্রসিকিউটর