ই-পেপার বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার ফাঁস হওয়া সরকারি নথিতে উঠে এল ৫ লাখ সেনার মৃত্যুর হিসাব

আমার বার্তা অনলাইন:
২৫ নভেম্বর ২০২৬, ১৩:৪২

ইউক্রেনে চলমান যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৪ লাখ ৯০ হাজার ৩৩৪ জন রুশ সেনা নিহত হয়েছেন। রাশিয়ার সরকারি পরিসংখ্যান বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে বিবিসি। ফাঁস হওয়া রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের তথ্য থেকে দেখা গেছে, ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর দেশটির মৃত্যুহারের চিত্রে বড় ধরনের পরিবর্তন এসেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ধারণা ছিল, কয়েক দিনের মধ্যেই যুদ্ধ শেষ হবে। কিন্তু সেই যুদ্ধ এখন প্রায় পাঁচ বছরে গড়িয়েছে, যার চড়া মূল্য দিতে হচ্ছে রাশিয়াকে।

বিবিসি রাশিয়ান জানিয়েছে, ২০২১ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১ কোটি ১০ লাখের বেশি মৃত্যুর নথি তাদের হাতে এসেছে। বেলারুশভিত্তিক হ্যাকার গ্রুপ সাইবার পার্টিজানস বিওয়াই এবং ইউক্রেনের সাইলেন্ট ক্রো যৌথভাবে এই তথ্য হ্যাক করে সংগ্রহ করে।

রাশিয়ার পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাট সাইবার হামলার শিকার হওয়ার বিষয়টি স্বীকার করলেও কোনো সংরক্ষিত তথ্য ফাঁস হওয়ার কথা অস্বীকার করেছে।

বিবিসি রাশিয়ান ও স্বাধীন রুশ সংবাদমাধ্যম মিডিয়াজোনা যৌথভাবে ফাঁস হওয়া তথ্যের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে উন্মুক্ত সূত্রের ভিত্তিতে তৈরি রুশ সেনাদের নিশ্চিত মৃত্যুর তালিকা মিলিয়ে দেখেছে। এতে প্রায় ৯০ শতাংশ নথির সঙ্গে মিল পাওয়া গেছে।

তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ২০২৫ সালে রাশিয়ায় ১৮ থেকে ২৪ বছর বয়সী যেসব তরুণ মারা গেছেন, তাঁদের ৬৫ শতাংশেরই মৃত্যু হয়েছে ইউক্রেন যুদ্ধে। ২৫ থেকে ৩৪ বছর বয়সীদের ক্ষেত্রে এই হার ৫৯ শতাংশ। ৪৫ থেকে ৫৪ বছর বয়সী ব্যক্তিদের ক্ষেত্রে কেবল হৃদ্‌রোগ ও রক্তনালিজনিত রোগে মৃত্যুর সংখ্যা যুদ্ধের প্রাণহানির চেয়ে বেশি।

ইউক্রেনের নির্দিষ্ট কিছু এলাকা দখল করতে গিয়ে রাশিয়ার কত বিপুলসংখ্যক সেনা প্রাণ হারিয়েছেন, সেই চিত্রও উঠে এসেছে এসব নথিতে। মাত্র ১০টি ইউক্রেনীয় গ্রামের নিয়ন্ত্রণ নিতে গিয়ে প্রায় ২০ হাজার রুশ সেনা নিহত হয়েছেন। যুদ্ধের আগে গ্রামগুলোর সম্মিলিত জনসংখ্যা ছিল মাত্র ১২ হাজার।

এর মধ্যে দোনেৎস্ক অঞ্চলের বাখমুত শহরের দক্ষিণে অবস্থিত আন্দ্রিয়িভকা নামের ছোট্ট একটি গ্রাম দখলের লড়াইয়ে ১ হাজার ১২২ জন রুশ সেনা নিহত হন। যুদ্ধ শুরুর আগে গ্রামটির জনসংখ্যা ছিল মাত্র ৭৪ জন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সেনা নিহতের কোনো পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করেনি। এমনকি দুই বছর আগে রসস্ট্যাটও বাহ্যিক কারণে মৃত্যুর পরিসংখ্যান প্রকাশ বন্ধ করে দেয়। আগে এই তথ্য ব্যবহার করে যুদ্ধে রুশ সেনাদের প্রাণহানির একটি ধারণা পাওয়া যেত।

তবে ফাঁস হওয়া নথিতেও সব মৃত্যুর তথ্য নেই। উদাহরণ হিসেবে, ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বাহিনীর হয়ে যুদ্ধ করা দোনেৎস্ক ও লুহানস্কের দখলকৃত এলাকার সেনাদের মৃত্যুর যে হিসাব পাওয়া গেছে, তার মাত্র ৭০ শতাংশ রসস্ট্যাটের নথিতে অন্তর্ভুক্ত রয়েছে। অর্থাৎ, রাশিয়ার সরকারি পরিসংখ্যানেই বিপুলসংখ্যক সেনার মৃত্যুর চিত্র উঠে এলেও প্রকৃত প্রাণহানির সংখ্যা আরও বেশি হতে পারে।

কিউবার জ্বালানি অবরোধ তুলে নিতে যুক্তরাষ্ট্রকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহ্বান

কিউবার ওপর যুক্তরাষ্ট্রের জ্বালানি অবরোধ ও নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান

ইরানের শীর্ষ নেতাদের হত্যার বিষয়ে ভাবছে ট্রাম্প প্রশাসন: প্রতিবেদন

ইরানের শীর্ষ নেতাদের আবারও হত্যার পরিকল্পনা নিয়ে আলোচনা করছে ট্রাম্প প্রশাসন। তবে এমন হামলায় যুদ্ধ

মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) এবং জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের দপ্তর

ইমরান খানের আপসহীনতা কি একগুঁয়েমি, নাকি রাজনৈতিক সাহস?

১৯৯২ ক্রিকেট বিশ্বকাপজয়ী অধিনায়ক, সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবাস
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনে জিয়াউল আহসান জড়িত ছিল

ফিফা সভাপতির বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির ‘নীলনকশা’ ফাঁস

আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

কিউবার জ্বালানি অবরোধ তুলে নিতে যুক্তরাষ্ট্রকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহ্বান

রাশিয়ার ফাঁস হওয়া সরকারি নথিতে উঠে এল ৫ লাখ সেনার মৃত্যুর হিসাব

শীতে অ্যাজমার সমস্যা থেকে রক্ষা পেতে চিকিৎসকের পরামর্শ নিন

আবাসন খাতে রাজনৈতিক প্রভাব ও যোগসাজশে গড়ে উঠেছে মাফিয়াতন্ত্র

প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে নিতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী

আওয়ামী দোসর আজাদ ঘুষের টাকায় কোটিপতি হলেও দেখার কেউ নেই 

জোহানেসবার্গ ও কেপটাউনে বিমানের ফ্লাইট চালুর বিষয়টি বিবেচনা করছে সরকার

১৫ দিনের মধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন দিতে হাইকোর্টের নির্দেশ

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী

ডিসেম্বরে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল

শিল্পাঞ্চল আশুলিয়ায় কর্মপরিবেশ স্বাভাবিক, সাভারে বিক্ষোভ

এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

ইরানের শীর্ষ নেতাদের হত্যার বিষয়ে ভাবছে ট্রাম্প প্রশাসন: প্রতিবেদন

অস্ট্রেলিয়ায় ভালো করেও একাদশে অনিয়মিত, যা বললেন শরিফুল

গুমের শিকার ২০০ জনের এখনো সন্ধান মেলেনি, চলছে সম্মিলিত তদন্ত: চিফ প্রসিকিউটর

আওয়ামী লীগের সাবেক এমপি বদির দুই ভাই ও ছেলেসহ আটক ৪ জন

দাম নিয়ন্ত্রণে খেজুর, আপেল, কমলায় শুল্ক কমাল এনবিআর