ই-পেপার রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

অক্টোবরে বঙ্গোপসাগরে ৩ লঘুচাপের শঙ্কা, একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে

আমার বার্তা অনলাইন:
০৪ অক্টোবর ২০২৬, ১১:৫৬

চলতি অক্টোবর মাসে বঙ্গোপসাগরে দুটি থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে অন্তত একটি লঘুচাপ নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। একই সময়ে দেশে তিন থেকে চার দিন বজ্রঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

অক্টোবর মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে। মাসের প্রথমার্ধেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে।

অধিদফতরের পূর্বাভাস বলছে, অক্টোবরের দ্বিতীয়ার্ধে দেশের দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে। তবে পুরো মাসের গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার সম্ভাবনা রয়েছে।

এদিকে মাসজুড়ে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকতে পারে। তবে ভারী বৃষ্টিপাত হলে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় নদীর পানি সাময়িকভাবে দ্রুত বেড়ে যেতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, অক্টোবর মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ২ থেকে ৪ মিলিমিটার এবং গড়ে ৪ থেকে ৬ ঘণ্টা উজ্জ্বল সূর্যকিরণ থাকতে পারে।

ঢাকার বাতাস আজ 'অস্বাস্থ্যকর', বায়ুদূষণে শীর্ষে লাহোর

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, বায়ুমান সূচকে (AQI) শহরটির স্কোর

কমেছে বৃষ্টির প্রবণতা, টানা শুষ্ক আবহাওয়ার আভাস

কমতে শুরু করেছে মৌসুমি বায়ুর দাপট। উত্তর মিয়ানমার ও সংলগ্ন এলাকার লঘুচাপটি দুর্বল হয়ে পড়ায়

নিয়মিত বৃষ্টি তবু ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বিশ্বে তালিকায় সপ্তম

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ সপ্তম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ১৩৭।

চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, সপ্তাহের শেষে বাড়বে তাপমাত্রা

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি স্থলভাগে প্রবেশ করে দুর্বল হতে শুরু করলেও এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাসড়কে তল্লাশিকালে ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত

অনিশ্চয়তাই বৈশ্বিক অর্থনীতির নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী

সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনার দাম ১ লাখ ৫৪ হাজার

অক্টোবরে বঙ্গোপসাগরে ৩ লঘুচাপের শঙ্কা, একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে

সোমালিয়ায় ইসরায়েলি উপস্থিতি মেনে নেওয়া হবে না: প্রেসিডেন্ট হাসান

দেশের আইনশৃঙ্খলার অবস্থা উদ্বেগজনক: জামায়াত আমীর

রেডিও-রাডার বিচ্ছিন্ন, মাঝ আকাশে নিখোঁজ যুক্তরাষ্ট্রের বিমান

অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়াসহ বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা

এলপিজি-সয়াবিনের কৃত্রিম সংকট, সরকারি সংস্থাগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন

শাহজালাল বিমানবন্দরে ৬৭ ভরি সোনা জব্দ, আটক ৭ জন

মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

দেড় ঘণ্টায় তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল

একাধিক দেশের নেতার সাথে ট্রাম্পের ছবি কেন প্রায় একইরকম

সৌদি আরবের তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

রাষ্ট্রের ব্যস্ত সকাল: এক হাতে হিসাবের খাতা, অন্য হাতে বই

‘লেখালেখিতে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার কনটেন্ট পরিহার করতে হবে’

তরুণদের সরলপথে চলতে ইসলামের নির্দেশনা

নিখোঁজ শিশুউদ্ধারে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন

প্রাণীর চোখে পৃথিবী ও আমাদের ভবিষ্যৎ

টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে নিখোঁজ কিশোরী উদ্ধার