ই-পেপার বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

বায়ুদূষণের তালিকায় বিশ্বে প্রথম ঢাকা, বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’

আমার বার্তা অনলাইন:
১২ মে ২০২৬, ১১:১১

বাতাসে ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব বেড়ে যাওয়ায় ঢাকা আজ সারা বিশ্বের মধ্যে সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে, একিউআই স্কোর ১৬৫ যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।

মঙ্গলবার (১২ মে) সকাল ১০টা ৩০ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী রাজধানী ঢাকার বায়ুর মান সূচক বা একিউআই স্কোর হলো ১৬৫, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে এই মেগাসিটি।

একই সময়ে দূষিত শহরের তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যার স্কোর ১৫৮। এছাড়া ১৫৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে চায়নার রাজধানী বিইজিং। এই দুটি শহরের বাতাসের মানও অস্বাস্থ্যকর।

দূষিত বাতাসে শীর্ষ দশে থাকা অন্য শহরগুলোর বাতাসের মানের স্কোর ১১২ থেকে ১৩৭-এর মধ্যে।

বায়ুমানের আন্তর্জাতিক সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোর হলে তা সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

একিউআই স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে সেটিকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০-এর মধ্যে পৌঁছালে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়। এমন অবস্থায় শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকা এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দিয়ে থাকেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

আমার বার্তা/এমই

উত্তর বঙ্গোপসাগরে গভীর মেঘমালা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর দিকে অগ্রসর হচ্ছে। এর

আজ বিশ্বের দ্বিতীয় দূষিত বায়ুর শহর ঢাকা, শীর্ষে লাহোর

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে অবস্থানে করছে পাকিস্তানের লাহোর। বায়ুমান সূচকে স্কোর ২৮৪।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬।

ঘূর্ণিঝড় আকভান'র গতি ওঠে যাচ্ছে ৮৮ কিমি, বন্দরে ২ নম্বর সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় আকভান এর কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত ওঠছে। এজন্য
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দিনে লাখ গাড়ি, টোলের হিসাবে ৭০-৭৫ হাজার!

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আজও দফায় দফায় অবরোধ

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় জাতিসংঘে প্রস্তাব গৃহীত

ইরানের বিরুদ্ধে রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরির অভিযোগ ট্রাম্পের

দিনব্যাপী সফরে লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১২.৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের তীব্রতা

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে ৩ তেলবাহী জাহাজে আগুন

রাজধানীর কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ

উত্তর বঙ্গোপসাগরে গভীর মেঘমালা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় কৃষকদল নেতাসহ নিহত ২

ভাসানীর রাজনীতি আজও প্রাসঙ্গিক, জিয়ার পথেই ধানের শীষ: স্বপন

গাজীপুরে গাড়ি ও পুলিশ বক্সে আগুনের ঘটনায় ৩৯ কারখানা বন্ধ, ৩০টিতে ছুটি ঘোষণা

১৯ নভেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করাই হোক সবার অঙ্গীকার

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন