ই-পেপার শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

আম্পায়ার সৈকতের পদত্যাগপত্র গ্রহণ করল বিসিবি

আমার বার্তা অনলাইন:
০৩ আগস্ট ২০২৬, ১৫:৪৪

মোহামেডানের অধিনায়ক তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা এক ম্যাচ কমানোর প্রতিবাদে ২০২৫ সালের ২১ এপ্রিল বিসিবির চুক্তি থেকে পদত্যাগ করেছিলেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। যদিও সেদিন তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেনি বিসিবি। সংবাদ সম্মেলন করে এ সিদ্ধান্তের কথা জানিয়ে ছিলেন আম্পায়ার্স বিভাগের সাবেক চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। এক বছর নিয়মিত বেতনও দেওয়া হয়েছে তাঁকে। অথচ এক বছর পর ২০২৬ সালের এপ্রিলে কার্যকর করা হয় আম্পায়ার সৈকতের পদত্যাগ।

গতকাল রোববার এ ব্যাপারে জানতে চাওয়া হলে ঘটনার সত্যতা স্বীকার করেন আইসিসির এ এলিট আম্পায়ার। খোঁজ নিয়ে জানা গেছে, এই সিদ্ধান্ত বাস্তবায়নে একজন আম্পায়ার ও একজন ম্যাচ রেফারির পরামর্শ ছিল। এক বছর পর পদত্যাগ কার্যকর করার ঘটনা দেশের ক্রিকেটে অভিনব সিদ্ধান্ত বলে জানান একজন সাবেক পরিচালক। নজিরবিহীন এ সিদ্ধান্ত নেওয়ার কারণ জানার চেষ্টা করে ফোনে পাওয়া যায়নি বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরীকে। ফোনে পাওয়া যায়নি আম্পায়ার্স বিভাগের ইনচার্জ আব্দুল্লাহ আল নোমান অভিকেও।

আইসিসির এলিট আম্পায়ার সৈকত ম্যাচ পরিচালনা করেন দেশের ক্রিকেটেও। ঢাকা প্রিমিয়ার লিগ, এনসিএল, বিসিএল, বিপিএল ম্যাচে দায়িত্ব পালন করেন তিনি। এ জন্য সর্বোচ্চ সম্মানী দেওয়া হতো তাঁকে। সম্মান দেখিয়ে চুক্তিতেও রাখা হয়েছিল দেশের একমাত্র এলিট আম্পায়ারকে। সে সম্পর্ক ছিন্ন হওয়ায় বিসিবির সঙ্গে সৈকতের কোনো চুক্তির সম্পর্ক থাকল না।

জাতীয় দলের সাবেক এ ক্রিকেটারকে আম্পায়ারদের প্রধান প্রশিক্ষক হিসেবে নিয়োগ দিতে চেয়েছিলেন বিসিবি আম্পায়ার্স বিভাগের সাবেক চেয়ারম্যান। ক্রিকেট বোর্ডের পট পরিবর্তন হওয়ায় সে সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়নি। বিসিবির বর্তমান নির্বাচিত পরিচালনা পর্ষদও সৈকতের অভিজ্ঞতা কাজে লাগতে উদ্যোগ গ্রহণ করেনি।

আমার বার্তা/এমই

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

ডারউইন টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পথে। চা বিরতির পর মার্নাস লাবুশেনেকে ফেরায় বাংলাদেশ।

২২৮ রানের লিড বাংলাদেশের, শুরুতেই আঘাত হাসানের

তৃতীয় দিনের সকালের সেশনে হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম ফিরে গেলেন। তারপরও অনড় অবস্থানে মেহেদী

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান

দলীয় স্কোর তিনশ পার হওয়ার পরপর ছোট্ট একটা ধস। অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে বাংলাদেশের শক্ত

রোনালদো-জর্জিনার বিয়ের আর্থিক শর্তে কী আছে, বিচ্ছেদে লাভ কার!

প্রায় এক দশকের ভালোবাসার সম্পর্ককে চূড়ান্ত রূপ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। গত ১১
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীগঞ্জে গভীর রাতে ব্যবসায়ী বাড়িতে দুর্বৃত্তদের হামলা, গৃহবধূ নিহত

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি

জয় বাংলা স্লোগান-শিঙাড়া বিতরণে অভিযোগে মারধর, আটক ১

টাঙ্গাইলে নিখোঁজের এক দিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২০, চলছে উদ্ধারকাজ

ন্যাটো-ইইউ ‘ভাঙতে’ পুতিনের নতুন ছক, কৌশলের মধ্যমণি মলদোভা!

শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা প্রদান কর্মসূচির উদ্বোধন

সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

গণতান্ত্রিক রাজনীতির কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা: সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সংকেত

ডিএসসিসির ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবে হেরিটেজ রান, পরিচ্ছন্ন নগরের আহ্বান

অক্টোবরে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল খুলে দেয়া হবে: প্রধানমন্ত্রী

অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

পাকিস্তানের স্বাধীনতা দিবসে বেলুচিস্তানে পুলিশমন্ত্রীর গাড়িবহরে হামলা

অভিন্ন ইতিহাস ও অংশীদারত্বে এগিয়ে যাচ্ছে ভারত-বাংলাদেশ: দীনেশ ত্রিবেদী

১ দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন শুরু