ই-পেপার রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

অবিশ্বাস্য কীর্তি! ৮৫ রানেই বাজিমাত, চ্যাম্পিয়ন গায়ানা

গ্লোবাল সুপার লিগ
আমার বার্তা অনলাইন:
০২ আগস্ট ২০২৬, ১৩:৪৪

এমনটা কল্পনা করাও কঠিন যে, মাত্র ৮৬ রানের লক্ষ্য দিয়ে কেউ টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে জিতে যাবে। কিন্তু এমনটাই আসলে ঘটেছে। গ্লোবাল সুপার লিগের ফাইনালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স মাত্র ৮৫ রানে অলআউট হয়। এরপর সান ফ্রান্সিসকো ইউনিকর্নসকে ৭৯ রানে গুটিয়ে ৬ রানের নাটকীয় জয়ে চ্যাম্পিয়ন হয়েছে গায়ানা। পেশাদার টি-টুয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে এত কম রানের লক্ষ্য ডিফেন্ড করে জয়ের ঘটনা এবারই প্রথম।

ফাইনালে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে গায়ানা। পিটার সিডলের গতিতে জনসন চার্লস, শিমরন হেটমায়ার ও মোহাম্মদ হারিস মোটেই সুবিধা করতে পারেননি। ৪ ওভারে মাত্র ১৮ রান খরচায় ৩ উইকেট শিকার করেন তিনি।

বোর্ডে ২৯ রান যোগ হতেই ৮ উইকেট হারিয়ে বসে গায়ানা। আউট হওয়া ৮ ব্যাটারের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। তাতে পঞ্চাশ রানও না হওয়ারও শঙ্কা। সে শঙ্কা কেটে যায় শেষ দিকের ব্যাটারদের কারণে। ম্যাথু ফোর্ড করেন সর্বোচ্চ ২৮ রান। তিনি ব্যাট করতে নেমেছিলেন ১০ নম্বরে। আর ১৭ রান করে অপরাজিত ছিলেন নয়ে নামা ডোয়াইন প্রিটোরিয়াস। ১৮.৫ ওভার ব্যাটিং করে ৮৫ রানে অলআউট হয় গায়ানা।

মাত্র ৮৬ রানের লক্ষ্য পাওয়ার পর অনায়াসেই জিততে যাচ্ছে সান ফ্রান্সিসকো, এমনটাই ভাবা হচ্ছিল। কিন্তু তাড়া করতে নেমে প্রিটোরিয়াসের প্রথম বলেই ক্যাচ দিয়ে ফেরেন নিউজিল্যান্ডের টিম রবিনসন।

তবে সেই ধাক্কা সামাল দিয়ে ৩ উইকেটে ৫৩ রান নিয়ে জয়ের পথেই ছিল সান ফ্রান্সিসকো। কিন্তু এরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। বোর্ডে ৫ রান যোগ হতেই দলটি হারায় আরও ৫ উইকেট। ১৩ রানে অপরাজিত থাকা পিটার সিডল আর জেতাতে পারেননি দলকে। টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে গায়ানা।

নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত: সব পদক বাতিল ও আজীবন নিষেধাজ্ঞা

অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়কে নারী বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

ডারউইন টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পথে। চা বিরতির পর মার্নাস লাবুশেনেকে ফেরায় বাংলাদেশ।

২২৮ রানের লিড বাংলাদেশের, শুরুতেই আঘাত হাসানের

তৃতীয় দিনের সকালের সেশনে হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম ফিরে গেলেন। তারপরও অনড় অবস্থানে মেহেদী

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান

দলীয় স্কোর তিনশ পার হওয়ার পরপর ছোট্ট একটা ধস। অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে বাংলাদেশের শক্ত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি বিভিন্ন সংকট কাটিয়ে দেশকে স্থিতিশীল অবস্থায় এনেছে: চিফ হুইপ

জাতীয় গ্রিডে দিনে ২ হাজার ৪৪৩ মিলিয়ন ঘনফুট গ্যাস দিচ্ছে পেট্রোবাংলা

নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত: সব পদক বাতিল ও আজীবন নিষেধাজ্ঞা

ভালো পরিকল্পনা দেন বাস্তবায়ন করব: বিরোধীদলকে প্রধানমন্ত্রী

গজরিয়া গোল্ডকাপ টুর্ণামেন্টের ২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত

সিঙ্গাপুরের জাতীয় দিবস উপলক্ষে চিত্র প্রদর্শনীর উদ্বোধন

কালীগঞ্জে গভীর রাতে ব্যবসায়ী বাড়িতে দুর্বৃত্তদের হামলা, গৃহবধূ নিহত

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি

জয় বাংলা স্লোগান-শিঙাড়া বিতরণে অভিযোগে মারধর, আটক ১

টাঙ্গাইলে নিখোঁজের এক দিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২০, চলছে উদ্ধারকাজ

ন্যাটো-ইইউ ‘ভাঙতে’ পুতিনের নতুন ছক, কৌশলের মধ্যমণি মলদোভা!

শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা প্রদান কর্মসূচির উদ্বোধন

সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

গণতান্ত্রিক রাজনীতির কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা: সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সংকেত