ই-পেপার মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

ইবি শিক্ষিকা হত্যার বিচার দাবিতে নবীন শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ

আমার বার্তা অনলাইন:
০১ আগস্ট ২০২৬, ১৭:৩৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার বিচারের দাবিতে অভিনব পন্থায় প্রতিবাদ করেছেন নবীন শিক্ষার্থীরা।

শনিবার (১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠানে উপাচার্যের বক্তব্য চলাকালে নবীন শিক্ষার্থীরা প্ল্যাকার্ড প্রদর্শন করে এ প্রতিবাদ জানান।

শিক্ষার্থীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল- ম্যাম হত্যার বিচার চাই, We Want Justice এবং We Want Justice for Sadia Mam।

প্রতিবাদকারী শিক্ষার্থীরা বলেন, সমাজকল্যাণ বিভাগের সাবেক সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা নিজ কার্যালয়ে নির্মমভাবে ছুরিকাঘাতে নিহত হন। হত্যাকাণ্ডের প্রায় ৫ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই উপাচার্যের বক্তব্য চলাকালে তারা প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে বিচার দাবিতে প্রতিবাদ জানান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান তার শুভেচ্ছা বক্তব্য চলাকালীন এই প্রতিবাদ নজরে আসলে তিনি বলেন, আমাদের সহকর্মী আসমা সাদিয়া রুনা আততায়ীর হাতে নির্মমভাবে নিহত হয়েছেন। বিষয়টি আমাদের নজরে রয়েছে। খুব দ্রুতই এ হত্যাকাণ্ডের দৃশ্যমান অগ্রগতি দেখতে পাবেন বলে আশা করছি।

তিনি আরও বলেন, সমাজকল্যাণ বিভাগে বর্তমানে কোনো শিক্ষক নেই। অন্য বিভাগ থেকে শিক্ষক এনে একাডেমিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ সংকট সমাধানে তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)সহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

এদিকে নবীন বরণ অনুষ্ঠানে বাংলা বিভাগে অধ্যাপক ড. রশিদুজ্জামান, হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক জাকির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, মালেশিয়া-বাংলাদেশ উন্নয়ন ও বাণিজ্য সম্পর্ক অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক মাহবুব আলম শাহ্‌, ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলীসহ বিভিন্ন বিভাগের সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৪ মার্চ বিকেলে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে সমাজকল্যাণ বিভাগের কার্যালয়ে সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা ছুরিকাঘাতে নিহত হন। ঘটনার ৩ দিন পর ৭ মার্চ তদন্তে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানকে আহ্বায়ক এবং উপ-রেজিস্ট্রার (শিক্ষা) গোলাম মওলাকে সদস্যসচিব করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। পরে ওই প্রতিবেদনের ভিত্তিতে প্রশাসন উচ্চক্ষমতাসম্পন্ন আরেকটি কমিটি গঠন করে।

আমার বার্তা/এমই

ঢাবির ফজলুল হক মুসলিম হলে মধ্যরাতে সংঘর্ষ, ভিপি-জিএসসহ আহত ৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলের প্রাধ্যক্ষের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে কার্যালয়ে আটকে রেখে শারীরিক

অ্যাকাডেমিক মাইগ্রেশনের দাবিতে ঢাকা কলেজের মূল ফটকে তালা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে অ্যাকাডেমিক মাইগ্রেশনের দাবিতে ঢাকা কলেজের মূল

প্রেমিককে ছাত্রীদের ছবি পাঠানো সেই ইবি শিক্ষার্থী হল থেকে বহিষ্কার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হলের এক আবাসিক ছাত্রীর বিরুদ্ধে সহপাঠী ও রুমমেটদের ব্যক্তিগত ও গোপনীয় ছবি

হলের সহপাঠীদের ব্যক্তিগত ছবি প্রেমিককে পাঠাতেন ইবি ছাত্রী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জুলাই-৩৬ আবাসিক হলের এক ছাত্রীর বিরুদ্ধে সহপাঠী ও রুমমেটদের ব্যক্তিগত ছবি অনুমতি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুসলমানদের এআই দক্ষতা বাড়াতে হবে : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

আগৈলঝাড়া আওয়ামী লীগ নেতা রইচ সেরনিয়াবাত গ্রেফতার

সুন্নাহ পালন করে নবীজির প্রতি ভালোবাসা প্রকাশ করতে হবে : হেফাজত নেতা

সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পার্বত্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

পূবাইলে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

জামায়াত নেতার কয়লার ভাটা গুঁড়িয়ে দিল নড়াইল প্রশাসন

ভুয়া পরোয়ানায় হয়রানি বন্ধে ডেটাবেজ যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

মঙ্গলবার থেকে শিল্পে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী

ঢাকার প্রবেশপথে তল্লাশি জোরদার হবে : ডিএমপি কমিশনার

গবেষকের কৃতিত্ব ছিনিয়ে নিল এআই?

নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে : জবি উপাচার্য 

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তির রেকর্ড

বজ্রপাতে প্রাণহানি কমাতে সম্মিলিত প্রচেষ্টা ও উদ্যোগ জরুরি

ডিজিটাল প্রতারণার তথ্য নিয়ে দেশে চালু হলো অনলাইন মানচিত্র

ইস্তেখারা সালাতের হুকুম ও নিয়ম

নারী অধিকার রাজনৈতিক হাতিয়ার তবু অধিকার প্রতিষ্ঠা হয়নি : ইসলামী আন্দোলন

রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা থামান : জেলেনস্কিকে ট্রাম্প

বিজিবিতে সিপাহী পদে চাকরি

তামিলনাড়ুতে মুসলিম ছাত্রীদের শিক্ষা খরচ দেবে থালাপতি সরকার