ই-পেপার রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

জনবিচ্ছিন্ন বিএনপি জবাবদিহিতার আওতায় নেই: নাহিদ ইসলাম

আমার বার্তা অনলাইন:
০২ আগস্ট ২০২৬, ১৮:০৫
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম/ছবি- সংগৃহীত

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি দেশের সকল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করতে পারেনি। জনবিচ্ছিন্ন এই দলটির কোনো জবাবদিহিতাও নেই। দেশের ইতিহাসে এই প্রথম পার্বত্য চট্টগ্রামের কোনো প্রতিনিধি ছাড়াই একটি মন্ত্রণালয় চালানো হচ্ছে।

রোববার (২ আগস্ট) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত ‘পাহাড়ে জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ের যে বিভাজন বা সংকট, তা আসলে যারা এখন ক্ষমতায় গিয়েছেন তাদের কারণেই সৃষ্টি হচ্ছে। কারণ তারা ক্ষমতায় যাওয়ার সঙ্গে সঙ্গেই এই বিভাজন তৈরি করেছেন। নির্বাচনের আগে তারা অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং জুলাই সনদের সমস্ত সংস্কার করতে চেয়েছিলেন, কিন্তু এখন তারা তা করছেন না। তাই এই সমস্ত রাজনৈতিক বিভাজনের জন্য বর্তমান সরকার এবং যারা ক্ষমতায় আছেন তারাই দায়ী।

তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থান শুধু সমতলের কোনো ঘটনা নয়, এটি পাহাড়েরও ঘটনা। এই গণ-অভ্যুত্থানে সমতল থেকে পাহাড়ে সমানভাবে আন্দোলন সংগঠিত হয়েছিল। পাহাড়ের সব ক্ষুদ্র নৃগোষ্ঠী ও জনগোষ্ঠী— চাকমা, মারমা, ত্রিপুরা, ম্রো, তঞ্চঙ্গ্যা এবং বাঙালি, সকলেই রাজপথে নেমে এসেছিল।

এনসিপি আহ্বায়ক বলেন, পাহাড়ি অঞ্চলের মানুষ, হোক সে বাঙালি কিংবা চাকমা-মারমাসহ অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠী, সবাই গণতন্ত্র ও জুলাই সনদের প্রশ্নে ঐক্যবদ্ধ অবস্থান নেবে। আমাদের মূল কাজ হচ্ছে তাদেরকে এই বিষয়ে সচেতন করে তোলা, যাতে তারা বুঝতে পারে যে, জুলাই সনদটি আসলে সকলের জন্য প্রযোজ্য এবং এর মাধ্যমে পাহাড়ের মানুষ কীভাবে উপকৃত হবে।

নাহিদ ইসলাম বলেন, দেশে যদি সুশাসন ও গণতন্ত্র থাকে, তবে দেশের অর্থনৈতিক উন্নয়ন সমানভাবে বণ্টিত হবে। অতীতে একটি সরকার দুই-তৃতীয়াংশ পেয়ে জিতে এসেছিল, কিন্তু তাদের জবাবদিহিতা না থাকায় শেষ পর্যন্ত দেশের মানুষ তাদেরকে সরিয়ে দিয়েছে।

বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, অত্যন্ত দুঃখের বিষয় যে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে পার্বত্য চট্টগ্রামেরই কোনো প্রকৃত প্রতিনিধি নেই। জবাবদিহিতার আওতায় না থাকায় এই সরকারের মধ্যেও এখন নানা ধরনের ঘাটতি দেখা যাচ্ছে।

তিনি বলেন, পাহাড় থেকে সমতল, এনসিপি সবার দল। সব জায়গায় এনসিপি ছাত্র শক্তি, যুবশক্তি, নারী শক্তি ও শ্রমশক্তিকে সঙ্গে নিয়ে কাজ করবে। আগামীতে, প্রতিটি উপজেলায় দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলেই বিশেষ গুরুত্ব দিয়ে এনসিপি অংশগ্রহণ করবে।

আমার বার্তা/এমই

সরকারে আসছেন বলে কাউকে গরম দেখাবেন না: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন,

ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি: জামায়াত আমির

ক্ষমতাসীন দল বিএনপিকে উদ্দেশ করে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.

গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, সবার অধিকার

তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু

রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীতে বাড়িতে ঢুকে যুবকের মাথায় ও পায়ে গুলি করে হত্যা

প্যারাসেইলিং দুর্ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

সবার সঙ্গে ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রাখছে সরকার: হুমায়ুন ক‌বির

তিস্তা-দুধকুমার অববাহিকায় বন্যার শঙ্কা, ঝুঁকিতে পাঁচ জেলা

চাঁদপুরে মৎস্য সম্পদ সংরক্ষণ ও আহরণে জনসচেতনতামূলক আলোচনা সভা

সরকারে আসছেন বলে কাউকে গরম দেখাবেন না: মির্জা ফখরুল

সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল

অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে নিয়োগবঞ্চিত বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ

জুলাই মাসে এলো ৩৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স

বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে আইনজীবী নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো: কোথায় এবং কী থাকছে আয়োজনে

সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জনবিচ্ছিন্ন বিএনপি জবাবদিহিতার আওতায় নেই: নাহিদ ইসলাম

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

ধাপে ধাপে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল চালু হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বেনজীরের মুক্তির বিষয়ে আনুষ্ঠানিক তথ্য নেই, দুদকের গাফিলতি ছিল না

সরকার জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে

জুলাই সনদ বাস্তবায়ন ও বিচারের দাবিতে তোপের মুখে মাহদী আমিন

বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকার চারপাশের নৌপথে বেসরকারি উদ্যোগে চলবে ওয়াটার বাস