ই-পেপার শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

টাকার প্রলোভন দেখিয়ে কু-প্রস্তাব, তিক্ত অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী

আমার বার্তা অনলাইন:
০২ আগস্ট ২০২৬, ১৭:৫১
আকাঙ্ক্ষা চৌধুরী। ছবি: ইন্সট্রাগ্রাম

রিয়েলিটি শো লক আপ ২ থেকে বিদায় নিলেও আলোচনায় রয়েছেন আকাঙ্ক্ষা চৌধুরী। শো ছাড়ার পর নিজের জীবনের এক তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন তিনি। আকাঙ্ক্ষার দাবি, ক্যারিয়ারের শুরুর দিকে বিনোদন অঙ্গনের এক প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন তিনি।

আকাঙ্ক্ষা জানান, একটি বিউটি পেজেন্টে অংশ নিতে তার ১ থেকে ২ লাখ রুপির প্রয়োজন ছিল। পোশাক, প্রশিক্ষণ ও অন্যান্য খরচ মেটানোর মতো সামর্থ্য তখন তার পরিবারের ছিল না। ফলে তিনি পেজেন্ট অঙ্গনের এক পরিচিত ব্যক্তির কাছে আর্থিক সহায়তা চান। সেখানেই ঘটে বিপত্তি।

অভিনেত্রীর ভাষ্য, তিনি ওই ব্যক্তিকে বলেছিলেন, অর্থের বিনিময়ে কয়েক মাস কর্মী হিসেবে কাজ করতেও রাজি আছেন। পরে ওই ব্যক্তি তাকে নিজের বাসায় ডাকেন। আগে সেখানে যাওয়ার অভিজ্ঞতা থাকায় কোনো সন্দেহ না করে তিনি সেখানে যান।

আকাঙ্ক্ষা বলেন, ‘আমি পৌঁছানোর পর তিনি প্রথমে আমাকে জড়িয়ে ধরতে এগিয়ে আসেন। কিন্তু আলিঙ্গনের বদলে আমাকে ধাক্কা দিয়ে জোর করে ধরে ফেলেন। তিনি বয়স্ক ছিলেন। তাই আমি তার হাত সরিয়ে নিজেকে ছাড়িয়ে নিই। এরপর ওই ব্যক্তি আমাকে বলেন, তুমি যদি আরও আগে আমার কাছে আসতে, তাহলে ইন্ডাস্ট্রিতে অনেক বড় হতে পারতে।’

এরপর তিনি আপত্তিকর প্রস্তাব দেন বলে অভিযোগ করেন আকাঙ্ক্ষা। তার ভাষ্য, ‘ওই ব্যক্তি আমাকে বলেন, আমি তোমাকে এই টাকা দেব, কিন্তু এর বিনিময়ে তোমাকে আমার সঙ্গে যৌন সম্পর্ক করতে হবে। এমনকি মাসে কতবার শারীরিক সম্পর্ক করতে হবে, সেটিও শর্ত হিসেবে জানিয়ে দেন তিনি।’

অভিনেত্রীর কথায়, ‘আমি যদি তার আসল উদ্দেশ্য জানতাম, তাহলে কখনো দেখা করতে যেতাম না। প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ওই ব্যক্তি আমাকে বলেছিলেন, দুই বছরের মধ্যে এই সিদ্ধান্তের জন্য তিনি অনুতপ্ত হবেন।’

আকাঙ্ক্ষার ভাষায়, ‘সেই সিদ্ধান্ত নিয়ে আমার কোনো আফসোস নেই। ছয় মাস পর আমি একটি বড় শোয়ের অংশ হই। আর এক বছরের মধ্যেই দেশের অন্যতম বড় একটি মঞ্চে দাঁড়াই। আমার সাফল্য ও পরিচিতি সম্পূর্ণ নিজের পরিশ্রমের ফল।’

তবে আকাঙ্ক্ষা চৌধুরী ওই ব্যক্তির নাম প্রকাশ করেননি। তার অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তির কোনো বক্তব্যও এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি। সূত্র: এনডিটিভি

আমার বার্তা/এমই

সংস্কৃতি প্রতিমন্ত্রীর আমন্ত্রণে শিল্পকলায় পদ্মাপাড়ের শিল্পীদের মিলনমেলা

নানা ব্যস্ততাকে কাটিয়ে একই ছাদের নিচে এক হয়ে উঠেছিল পদ্মাপাড়ের জেলা রাজবাড়ীর একঝাঁক কৃতিসন্তান তথা

শিমু-তটিনীর ‘ফিরে আসার গল্প’ মুক্তি কবে, জানালেন নির্মাতা রাজ

বাংলা ধারাবাহিকের জগতে অনেকদিন পর দর্শকদের আলাদা করে মাতিয়ে রেখেছিল নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ-এর

স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে: তিশা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। শাড়ি আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন। তবে আদালত

ইংরেজি উচ্চারণ নিয়ে ট্রলের মুখে দুরেফিশান

পাকিস্তানি অভিনেত্রী দুরেফিশান সেলিমকে কেন্দ্র করে নেটদুনিয়ায় এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। নতুন নাটক ‘দার-ই-নিজাত’-এ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীগঞ্জে গভীর রাতে ব্যবসায়ী বাড়িতে দুর্বৃত্তদের হামলা, গৃহবধূ নিহত

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি

জয় বাংলা স্লোগান-শিঙাড়া বিতরণে অভিযোগে মারধর, আটক ১

টাঙ্গাইলে নিখোঁজের এক দিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২০, চলছে উদ্ধারকাজ

ন্যাটো-ইইউ ‘ভাঙতে’ পুতিনের নতুন ছক, কৌশলের মধ্যমণি মলদোভা!

শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা প্রদান কর্মসূচির উদ্বোধন

সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

গণতান্ত্রিক রাজনীতির কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা: সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সংকেত

ডিএসসিসির ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবে হেরিটেজ রান, পরিচ্ছন্ন নগরের আহ্বান

অক্টোবরে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল খুলে দেয়া হবে: প্রধানমন্ত্রী

অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

পাকিস্তানের স্বাধীনতা দিবসে বেলুচিস্তানে পুলিশমন্ত্রীর গাড়িবহরে হামলা

অভিন্ন ইতিহাস ও অংশীদারত্বে এগিয়ে যাচ্ছে ভারত-বাংলাদেশ: দীনেশ ত্রিবেদী

১ দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন শুরু