ই-পেপার রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

ফাইনালের আগে আর্জেন্টিনা ও মেসিকে প্রশংসায় ভাসালেন রোনালদিনহো

আমার বার্তা অনলাইন:
১৯ জুলাই ২০২৬, ১৩:৪৮

বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার মহারণের আগে আলবিসেলেস্তেদের প্রশংসায় ভাসালেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। বার্সেলোনায় নিজের একসময়ের সতীর্থ লিওনেল মেসির পাশাপাশি পুরো টুর্নামেন্টে আর্জেন্টিনার লড়াকু পারফরম্যান্সের স্তুতি গেয়েছেন তিনি।

সংবাদমাধ্যম জে গ্লোবো-কে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদিনহো বলেন, ‘আর্জেন্টিনা তো এমনই। এই ধরনের ফুটবল দেখতেই আমি ভালোবাসি, প্রতি ম্যাচে খেলোয়াড়দের যে নিবেদন, তা এককথায় অসাধারণ।’

আর্জেন্টিনার খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা এবং মেসির উপস্থিতিকে আলাদাভাবে দেখছেন রোনালদিনহো। তিনি বলেন, ‘আর্জেন্টিনা সবসময়ই এমন, তাই না? এটা অদম্য মনোবল আর নিখাদ হৃদয়ের জোর। তাদের এই সুনাম আগে থেকেই ছিল এবং এবারও তারা একই রূপে ফাইনালে এসেছে। আর সেখানে তো আমার বন্ধু মেসি আছেই, যে একাই দলের যে কোনো সমস্যার সমাধান করে দিতে পারে।’

দলের ভেতরের চমৎকার বোঝাপড়া এবং অধিনায়ক মেসির জন্য বাকিদের উজাড় করে দেওয়ার মানসিকতারও প্রশংসা করেন এই ব্রাজিলিয়ান জাদুকর। রোনালদিনহো বলেন, ‘এই দলটার মধ্যে দারুণ এক নম্রতা আছে। মাঠের সবাই মেসির জন্য দৌড়ায়। তারা খুব ভালো করেই জানে কখন বলটা মেসির পায়ে দিতে হবে এবং এটাও জানে যে মেসি যে কোনো মুহূর্তে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। দলটার এই একতা দেখা সত্যিই ভীষণ সুন্দর।’

প্রসঙ্গত, বার্সেলোনার মূল দলে মেসির অভিষেকের অনেক আগে থেকেই এই দুই তারকার সম্পর্কের শুরু। ন্যু ক্যাম্পে একসঙ্গে চার মৌসুম ড্রেসিংরুম ভাগাভাগি করেছেন তারা, জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগসহ ৫টি অফিসিয়াল শিরোপা। দীর্ঘ এই পথচলায় তাদের মধ্যে যে বন্ধুত্বের সৃষ্টি হয়েছিল, বছরের পর বছর পেরিয়ে গেলেও তা এখনো অটুট।

বিদায়বেলায় গুরুর কাছে ক্ষমা চাইলেন এমবাপ্পে!

বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে ৬-৪ ব্যবধানে হেরে চতুর্থ স্থানে থেকে আসর শেষ করেছে ফ্রান্স। আর এই

বিশ্বকাপ থেকে ফিফার রেকর্ড আয়ে ধামাচাপা পড়ছে বিতর্ক

চলতি বিশ্বকাপ থেকে ফিফা রেকর্ড ১৫ বিলিয়ন ডলার রাজস্ব আয়ের ঘোষণা দিতে যাচ্ছে। এটি টুর্নামেন্ট

বিশ্বকাপে মাতোয়ারা বিশ্ব: ইসরায়েলি সেটলারদের গুলিতে ফিলিস্তিনি ফুটবলারের মৃত্যু

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের (সেটলার) হামলায় গুলিবিদ্ধ হন ফাদি হামদাল্লাহ আল-নাসান। এক

গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপেকে হারাতে কঠিন সমীকরণে মেসি

সমান গোল হলেও অ্যাসিস্টের দিক থেকে কিলিয়ান এমবাপের চেয়ে এগিয়ে ছিলেন টানা দ্বিতীয় বিশ্বকাপের ফাইনাল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করেই জবাবদিহি সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী

আ.লীগ ঘনিষ্ঠ থেকে ‘যুবদল নেতা’ পরিচয় দিয়ে দাপট, চাঁদা না দিলেই গুলি

যুবককে কুপিয়ে হত্যা: ২১ বছর পর ২ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড

কর্মপরিবেশ উন্নয়নে বাংলাদেশ নতুন যাত্রা শুরু করেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ, ১৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

জাবেদের ফ্ল্যাটে মিললো ৩০০ কোট, ৫৩২ টাই ও ৮ বিলাসবহুল গাড়ির চাবি

সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মে-জুন মাসের অনুদানের টাকা ব্যাংকে হস্তান্তর

ইরানের নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলা

নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

সংসদীয় গণতন্ত্র জোরদারে ডেপুটি স্পিকার-ইউএনডিপির মতবিনিময়

৭১-এর বিরোধীদের বিরোধী দলে দেখতে লজ্জা লাগে: হারুনুর রশিদ

জুলাই মাসের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের প্রবাসী আয়

প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা গবেষণায় পাবেন ২ লাখ টাকা

জামালপুরে সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত

আজ এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ২২ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ১৩

শাহজালাল বিমানবন্দরে ফলের বক্স থেকে ১৬ কেজি স্বর্ণ উদ্ধার

সংগ্রাম শেষ হয়নি, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার কাজ শুরু হয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

অবশেষে সচল ফেসবুক: দুই ঘণ্টার বিভ্রাট কাটল

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৫১: স্বাস্থ্য অধিদপ্তর