ই-পেপার রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

ঢাকায় ২ দিনের সফরে আইএলও মহাপরিচালক গিলবার্ট হোংবো

আমার বার্তা অনলাইন:
১৯ জুলাই ২০২৬, ১০:৫৫

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট হোংবো সংক্ষিপ্ত সফরে ঢাকায় পৌঁছেছেন । আজ রবিবার (১৯ জুলাই) সকালে দুই দিনের সফরে তিনি ঢাকায় আসেন। সফরকালে বাংলাদেশে শ্রম অধিকার, কর্মসংস্থান বৃদ্ধি এবং আইএলও’র সহযোগিতা নিয়ে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করবেন তিনি।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, সফরের প্রথম দিন রোববার আইএলও মহাপরিচালক গিলবার্ট হোংবো শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বৈঠকে বাংলাদেশের শ্রম খাতের উন্নয়ন, শ্রমিকদের অধিকার সুরক্ষা এবং কর্মসংস্থান সৃষ্টিতে আইএলও’র সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানা গেছে।

সফরের দ্বিতীয় দিন সোমবার (২০ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে আইএলও মহাপরিচালকের। এ সময় বাংলাদেশ ও আইএলও’র দীর্ঘদিনের সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হতে পারে।

এর আগে সুইজারল্যান্ডের জেনেভায় আইএলও মহাপরিচালক গিলবার্ট হোংবোর সঙ্গে বৈঠক করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ওই বৈঠকে তিনি গিলবার্ট হোংবোকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং দেশে কর্মসংস্থান বৃদ্ধি ও শ্রম অধিকার উন্নয়নে আইএলও’র সহযোগিতা কামনা করেন।

জবাবে আইএলও মহাপরিচালক বাংলাদেশে কর্মসংস্থান বৃদ্ধি এবং শ্রম অধিকার উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে আইএলও’র দীর্ঘদিনের অংশীদারত্বের প্রশংসা করেন তিনি।

বিশেষজ্ঞদের মতে, আইএলও মহাপরিচালকের এই সফর বাংলাদেশের শ্রম খাতের সংস্কার, আন্তর্জাতিক মানদণ্ডে শ্রম অধিকার নিশ্চিতকরণ এবং বৈশ্বিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সংসদীয় গণতন্ত্র জোরদারে ডেপুটি স্পিকার-ইউএনডিপির মতবিনিময়

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউএনডিপি-এর একটি প্রতিনিধি

সংগ্রাম শেষ হয়নি, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার কাজ শুরু হয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ২ ফ্ল্যাটের মালামালের তালিকা প্রস্তুত করছে দুদক

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের প্রায় ১৮ কোটি টাকা মূল্যের দুটি ফ্ল্যাটে থাকা মালামালের তালিকা

নির্ভুল পূর্বাভাসে নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান প্রতিরক্ষা উপদেষ্টার

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মে-জুন মাসের অনুদানের টাকা ব্যাংকে হস্তান্তর

ইরানের নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলা

নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

সংসদীয় গণতন্ত্র জোরদারে ডেপুটি স্পিকার-ইউএনডিপির মতবিনিময়

৭১-এর বিরোধীদের বিরোধী দলে দেখতে লজ্জা লাগে: হারুনুর রশিদ

জুলাই মাসের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের প্রবাসী আয়

প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা গবেষণায় পাবেন ২ লাখ টাকা

জামালপুরে সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত

আজ এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ২২ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ১৩

শাহজালাল বিমানবন্দরে ফলের বক্স থেকে ১৬ কেজি স্বর্ণ উদ্ধার

সংগ্রাম শেষ হয়নি, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার কাজ শুরু হয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

অবশেষে সচল ফেসবুক: দুই ঘণ্টার বিভ্রাট কাটল

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৫১: স্বাস্থ্য অধিদপ্তর

সদরঘাটে ট্রলারডুবি: নিখোঁজ দুই যাত্রী সাঁতরে অন্য পাড়ে উঠেছেন

সময় টিভির পরিচালকদের বিরুদ্ধে আহমেদ জুবায়েরের মামলা হাইকোর্টে স্থগিত

ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন

রাষ্ট্রীয়ভাবে শাপলার শহীদদের মরদেহ গুমের অপচেষ্টা হয়েছিল: মামুনুল হক

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ২ ফ্ল্যাটের মালামালের তালিকা প্রস্তুত করছে দুদক

নির্ভুল পূর্বাভাসে নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান প্রতিরক্ষা উপদেষ্টার

আ.লীগের প্রার্থিতা নির্ধারণের দায়িত্ব ইসির ওপরই ছাড়ল বিএনপি