ই-পেপার সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

৭১-এর বিরোধীদের বিরোধী দলে দেখতে লজ্জা লাগে: হারুনুর রশিদ

আমার বার্তা অনলাইন:
১৯ জুলাই ২০২৬, ১৭:৩০

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ বলেছেন, জামায়াত ইসলামী একটা ভণ্ড রাজনৈতিক দল। আমার লজ্জা হয়, এদের মতো একটি বিরোধী দল সংসদে। যারা ‘৭১ সালে মুক্তিযোদ্ধের বিরোধিতা করেছিল। যারা এদেশের মানুষের ইজ্জত লুণ্ঠন করেছে। এরকম একটি রাজনৈতিক দল বিরোধী দলের দায়িত্ব পালন করছে।

রোববার (১৯ জুলাই) চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদয়ন মোড় আলাউদ্দিন হোটেল হতে রেল স্টেশন গেট পর্যন্ত রাস্তা ইউনিব্লক দ্বারা উন্নয়ন কাজের শুভ উদ্‌বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি।

হারুনুর রশিদ বলেন, বর্তমান সরকারের মেয়াদ হয়েছে মাত্র চার মাস। বাংলাদেশের একজন বিখ্যাত শিক্ষামন্ত্রী যিনি বিগত খালেদা জিয়ার সরকারের আমলে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। সেই সময় নকল নামের যে অভিশাপ ছিল সেটি তিনি মুক্ত করেছিলেন। আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় গত ১০ বছরে, একটি জাতিকে ধ্বংস করতে হলে শিক্ষাকে ধ্বংস করে দেওয়া উচিত। শেখ হাসিনা জাতিকে ধ্বংস করে গেছেন। সর্বক্ষেত্রে ধ্বংস করে গেছেন।

তিনি বলেন, শিক্ষায় অটোপাস, বিনা লেখায় মার্ক বেশি দিয়ে ছাত্রদেরকে ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে। যার ফলে আজকের শিক্ষামন্ত্রী ছাত্র-ছাত্রীদের ক্লাসে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন।

হারুনুর রশিদ বলেন, আজকে শিক্ষা ব্যবস্থা পরিবর্তনে সরকারকে সহায়তা না করে জামায়াত ইসলামী উসকানি দিচ্ছে অছাত্রদেরকে। এনসিপির যারা আজকে পরিবর্তনের কথা বলছে, তারাও আজকে এই অবৈধ কর্মকাণ্ডের সাথে ইন্ধন দিচ্ছে। কিন্তু যতই ইন্ধন দাও বিএনপি আজকে বিপুল মেজোরিটি নিয়ে ক্ষমতায় আছে। সুতরাং এসব করে কোনো লাভ হবে ন।

শিক্ষাঙ্গণে শৃঙ্খলা ও শিক্ষার মান উন্নয়নে আজকে আপোশহীনভাবে প্রধানমন্ত্রী কাজ করবেন। জনগণ পাশে আছে ইনশাল্লাহ আমরা পরিষ্কারভাবে বলে দিচ্ছি।

এই সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলার আব্দুল বারেক ও মাসিদুল হক নিখিলসহ প্রমুখ।

আমার বার্তা/এমই

বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ, ১৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের মধুপুরে বিলে ডুবে নিখোঁজের ১৫ ঘণ্টা পর অন্তর ম্রং নামে এক আদিবাসী যুবকের লাশ

নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড। রোববার (১৯ জুলাই) বিকালে কোস্ট গার্ড মিডিয়া

জামালপুরে সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত

জামালপুরের মেলান্দহ উপজেলায় ভটভটি ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা দুই নারী নিহত হয়েছেন। এ সময়

ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন

ঠাকুরগাঁওয়ে ১৪ বছর আগে এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের চাঞ্চল্যকর মামলায় তিন আসামিকে আমৃত্যু
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করেই জবাবদিহি সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী

আ.লীগ ঘনিষ্ঠ থেকে ‘যুবদল নেতা’ পরিচয় দিয়ে দাপট, চাঁদা না দিলেই গুলি

যুবককে কুপিয়ে হত্যা: ২১ বছর পর ২ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড

কর্মপরিবেশ উন্নয়নে বাংলাদেশ নতুন যাত্রা শুরু করেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ, ১৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

জাবেদের ফ্ল্যাটে মিললো ৩০০ কোট, ৫৩২ টাই ও ৮ বিলাসবহুল গাড়ির চাবি

সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মে-জুন মাসের অনুদানের টাকা ব্যাংকে হস্তান্তর

ইরানের নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলা

নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

সংসদীয় গণতন্ত্র জোরদারে ডেপুটি স্পিকার-ইউএনডিপির মতবিনিময়

৭১-এর বিরোধীদের বিরোধী দলে দেখতে লজ্জা লাগে: হারুনুর রশিদ

জুলাই মাসের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের প্রবাসী আয়

প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা গবেষণায় পাবেন ২ লাখ টাকা

জামালপুরে সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত

আজ এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ২২ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ১৩

শাহজালাল বিমানবন্দরে ফলের বক্স থেকে ১৬ কেজি স্বর্ণ উদ্ধার

সংগ্রাম শেষ হয়নি, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার কাজ শুরু হয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

অবশেষে সচল ফেসবুক: দুই ঘণ্টার বিভ্রাট কাটল

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৫১: স্বাস্থ্য অধিদপ্তর