ই-পেপার সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ, ১৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
১৯ জুলাই ২০২৬, ১৯:০০
বিলে ডুবে নিহত আদিবাসী অন্তর ম্রং ।

টাঙ্গাইলের মধুপুরে বিলে ডুবে নিখোঁজের ১৫ ঘণ্টা পর অন্তর ম্রং নামে এক আদিবাসী যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রোববার (১৯ জুলাই) সকালে উপজেলার অরণখোলা ইউনিয়নের গাছাবাড়ি এলাকার হাওদা বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত অন্তর ম্রং উপজেলার গাছাবাড়ি গ্রামের সুকান্ত চিরানের ছেলে।

সূত্র জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তিনজন বন্ধুর সঙ্গে গাছাবাড়ি এলাকার হাওদা বিলে গোসল করতে যান অন্তর ম্রং। লাফ দেওয়ার পর অন্তর ম্রং আর পানির ওপর ভেসে না উঠলে সঙ্গে থাকা বন্ধুরা চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে বিষয়টি ফায়ার সার্ভিস ও পুলিশকে জানানো হয়। শনিবার রাত রাত ১১টা পর্যন্ত খোঁজাখুঁজি করেও অন্তর ম্রং এর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে রোববার সকালে ফায়ার সার্ভিসের সদস্যরা হাওদা বিলের ব্রিজের নিচ থেকে অন্তর ম্রং’র মরদেহ উদ্ধার করে।

মধুপুরের অরণখোলা পুলিশ ফাঁড়ির এসআই বিমল চন্দ্র পাইন বলেন, হাওদা বিলে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়া অন্তর ম্রংয়ের মরদেহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আমার বার্তা/এমই

নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড। রোববার (১৯ জুলাই) বিকালে কোস্ট গার্ড মিডিয়া

৭১-এর বিরোধীদের বিরোধী দলে দেখতে লজ্জা লাগে: হারুনুর রশিদ

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ বলেছেন, জামায়াত ইসলামী

জামালপুরে সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত

জামালপুরের মেলান্দহ উপজেলায় ভটভটি ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা দুই নারী নিহত হয়েছেন। এ সময়

ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন

ঠাকুরগাঁওয়ে ১৪ বছর আগে এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের চাঞ্চল্যকর মামলায় তিন আসামিকে আমৃত্যু
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করেই জবাবদিহি সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী

আ.লীগ ঘনিষ্ঠ থেকে ‘যুবদল নেতা’ পরিচয় দিয়ে দাপট, চাঁদা না দিলেই গুলি

যুবককে কুপিয়ে হত্যা: ২১ বছর পর ২ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড

কর্মপরিবেশ উন্নয়নে বাংলাদেশ নতুন যাত্রা শুরু করেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ, ১৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

জাবেদের ফ্ল্যাটে মিললো ৩০০ কোট, ৫৩২ টাই ও ৮ বিলাসবহুল গাড়ির চাবি

সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মে-জুন মাসের অনুদানের টাকা ব্যাংকে হস্তান্তর

ইরানের নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলা

নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

সংসদীয় গণতন্ত্র জোরদারে ডেপুটি স্পিকার-ইউএনডিপির মতবিনিময়

৭১-এর বিরোধীদের বিরোধী দলে দেখতে লজ্জা লাগে: হারুনুর রশিদ

জুলাই মাসের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের প্রবাসী আয়

প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা গবেষণায় পাবেন ২ লাখ টাকা

জামালপুরে সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত

আজ এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ২২ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ১৩

শাহজালাল বিমানবন্দরে ফলের বক্স থেকে ১৬ কেজি স্বর্ণ উদ্ধার

সংগ্রাম শেষ হয়নি, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার কাজ শুরু হয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

অবশেষে সচল ফেসবুক: দুই ঘণ্টার বিভ্রাট কাটল

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৫১: স্বাস্থ্য অধিদপ্তর