ই-পেপার রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

ডোম ইনো কোম্পানির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

এ আর মোল্লা:
১৮ জুলাই ২০২৬, ১৮:২৭

দেশের শীর্ষ স্থানীয় আবাসন নির্মাতা প্রতিষ্ঠান ডোম ইনো প্রপার্টিজ লিমিটেড এর বিরুদ্ধে জমি অধিগ্রহণ ও ফ্ল্যাট হস্তান্তরের বিষয়ে ভয়াবহ প্রতারণা ও দীর্ঘ সূত্রতার অভিযোগ বহু দিনের। প্রতিষ্ঠানটি ভবন নির্মাণের কথা বলে জয়গার মালিকের সাথে চুক্তি করে বছরের পর বছর বিভিন্ন জায়গার মালিককে হয়রানি করে আসছে। এমনকি ফ্ল্যাট বিক্রি করে বুঝিয়ে না দিয়ে শতশত গ্রাহকের টাকা আত্মসাৎ করেছে প্রতিষ্ঠানটি।

রিহ্যাব জানিয়েছে, ১৪২ টি প্রকল্পে অনিয়মের অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। এমনকি কমবেশি দুই হাজার গ্রাহকের কাছ থেকে অগ্রিম ফ্ল্যাট বিক্রির সম্পূর্ণ টাকা নিয়ে ফ্ল্যাট বুঝিয়ে না দিয়ে প্রায় ৩ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটি। ইতিমধ্যে এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম গ্রেফতার হয়ে জেল হেফাজতে আছেন। কিন্তু এখনো থেমে নেই তাদের দখল বানিজ্য ও দস্যুতা। আবদুস সালামের পালিত সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে উঠেছে জমি দখলের অভিযোগ। মায়ের সূত্রে পাওয়া জমির একাংশের মালিক মৃত হালিমা বেগমের ছেলে আব্দুল বারেক মিয়া বলেন, আমাদের জমিটির খতিয়ান নং- সি এস ২৭, এস এ ১৯, আর এস ১০, সিটি জরিপ- ২৬, দাগ নং- সি এস ও এস এ- ৩১, আর এস- ৪১ ও ৭২, সিটি জরিপ- ১৩১, এস এ নামজারী খতিয়ান নং- ১৯/৩, জোত নং- ৬৬, সিটি জরিপ খতিয়ান নং- ১৩৪৫, জোত নং- ৩৪/৫, জমির পরিমাণ- ১.৯৮ শতাংশ। আমাদের জায়গার পেছনে ডোম ইনো ডেভেলপমেন্ট জায়গা ক্রয় করে তাদের চিহ্নিত কিছু সন্ত্রাসীর মাধ্যমে আমাদের জায়গা তারা দখল করে সাইনবোর্ড লাগিয়ে দেয়। বিষয়টি নিয়ে তাদের কোম্পানির অফিসে বহুবার গিয়েও কোন সুরাহা পাইনি। পরবর্তীতে বাধ্য হয়ে আমাদের জায়গায় আমরা সাইনবোর্ড লাগালে ডোম ইনো ডেভেলপমেন্টের সন্ত্রাসীরা বিভিন্নভাবে প্রতিনিয়ত আমাদেরকে হুমকি-ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে।

এসব বিষয়ে আমরা তুরাগ থানায় একটি লিখিত অভিযোগ করেছি। অভিযোগের ব্যাপারে তদন্ত কর্মকর্তা তুরাগ থানার সাব-ইন্সপেক্টর মেহেদী ফয়সাল বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো। তবে বিষয়টি নিয়ে এসিল্যান্ড অফিস বা আদালতে মামলা করার পরামর্শ দিয়েছি। আমরা শুধুমাত্র ফৌজদারি অপরাধের বিষয়টি দেখবো। তবে এ বিষয়ে ডোম ইনো ডেভেলপমেন্ট কোম্পানির এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আমার বার্তা/এমই

মুন্সিগঞ্জের গজারিয়ায় জুন ক্লোজিংয়ের নামে  ফজলুল-মোবারক সিন্ডিকেটের লুটপাট

জুন ক্লোজিং নামে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা

যমুনা ব্যাংকে ঝড়ের পূর্বাভাস!

# দুদকের মামলায় ​ফাঁসতে পারে পরিচালনা পর্ষদ # এক বছরে ২৪% আমানত উধাও, ​খেলাপি ঋণ ৬৯৬

দুদকের জালে শ্রীনগর উপজেলার প্রশাসনিক কর্মকর্তা জুয়েল শিকদার 

ঢাকা সিটির  জনবহুল এলাকা কোনাপাড়ার দরবার শরীফ রোডে ছয় কাঠা জমির উপর তিন তলা একটি

ল্যান্ড বাংলা ডেভেলপমেন্টের নকশা বহির্ভূত ভবন নির্মাণ

অনৈতিক প্রস্তাব দিয়ে সংবাদটি প্রকাশ না করার অনুরোধ ল্যান্ড বাংলা ডেভেলপমেন্টের ইঞ্জিনিয়ার খায়রুলের। রাজধানীকে সুন্দর, সুশৃঙ্খল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি বিভিন্ন সংকট কাটিয়ে দেশকে স্থিতিশীল অবস্থায় এনেছে: চিফ হুইপ

জাতীয় গ্রিডে দিনে ২ হাজার ৪৪৩ মিলিয়ন ঘনফুট গ্যাস দিচ্ছে পেট্রোবাংলা

নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত: সব পদক বাতিল ও আজীবন নিষেধাজ্ঞা

ভালো পরিকল্পনা দেন বাস্তবায়ন করব: বিরোধীদলকে প্রধানমন্ত্রী

গজরিয়া গোল্ডকাপ টুর্ণামেন্টের ২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত

সিঙ্গাপুরের জাতীয় দিবস উপলক্ষে চিত্র প্রদর্শনীর উদ্বোধন

কালীগঞ্জে গভীর রাতে ব্যবসায়ী বাড়িতে দুর্বৃত্তদের হামলা, গৃহবধূ নিহত

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি

জয় বাংলা স্লোগান-শিঙাড়া বিতরণে অভিযোগে মারধর, আটক ১

টাঙ্গাইলে নিখোঁজের এক দিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২০, চলছে উদ্ধারকাজ

ন্যাটো-ইইউ ‘ভাঙতে’ পুতিনের নতুন ছক, কৌশলের মধ্যমণি মলদোভা!

শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা প্রদান কর্মসূচির উদ্বোধন

সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

গণতান্ত্রিক রাজনীতির কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা: সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সংকেত