ই-পেপার রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঐতিহাসিক অভিষেকেই ব্রাজিলকে কাঁপিয়ে দেওয়া কে এই আইয়ুব বুয়াদ্দি

আমার বার্তা অনলাইন:
১৪ জুন ২০২৬, ১৭:৩৫
আপডেট  : ১৪ জুন ২০২৬, ১৭:৩৭
মরক্কোর উদীয়মান তারকা আইয়ুব বুয়াদ্দি (লাল জার্সি)

মেটলাইফ স্টেডিয়ামে শনিবার দিনগত রাতে ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপের ঐতিহাসিক অভিষেকেই সব আলো কেড়ে নিয়েছেন উদীয়মান তারকা আইয়ুব বুয়াদ্দি। মাঝমাঠ আগলে রেখে তার এমন দুর্দান্ত পারফরম্যান্স অবশ্য মরক্কো কোচ মোহাম্মদ ওয়াহবির কাছে মোটেও বিস্ময়কর মনে হয়নি।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে ১-১ গোলের রোমাঞ্চকর ড্র দিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপ অভিযান শুরু করেছে মরক্কো। ম্যাচের ২১তম মিনিটে ইসমাইল সাইবারির গোলে এগিয়ে যায় ‘অ্যাটলাস লায়ন্স’রা। তবে এর ঠিক ১১ মিনিট পরই সেলেসাওদের সমতায় ফেরান ভিনিসিউস জুনিয়র।

ফরাসি যুব দলগুলোর হয়ে খেলার পর গত মার্চেই ফ্রান্সের অনূর্ধ্ব-২১ দলের প্রতিনিধিত্ব করেছিলেন বুয়াদ্দি। তবে এর মাত্র কয়েক মাস রেই এ ম্যাচ দিয়ে মরক্কোর মূল জাতীয় দলে তার অভিষেক হলো।

ম্যাচ-পরবর্তী ‘সোফাস্কোর’-এর তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী এই ফুটবলার মরক্কোর হয়ে সবচেয়ে বেশি ৮৭ বার বল স্পর্শ করেছেন, ৬০টি নিখুঁত পাস দিয়েছেন এবং ৩টি সফল ড্রিবলিং করেছেন। বিশ্বকাপের অভিষেক ম্যাচেই তার এমন অনবদ্য পারফরম্যান্স ফুটবল বিশ্বের অন্যতম সফল দল ব্রাজিলের সঙ্গে মরক্কোকে সমানে সমানে লড়াই করতে সাহায্য করেছে।

লিল-এর এই মিডফিল্ডার পুরো ম্যাচই আধিপত্য দেখিয়েছেন। প্রথমার্ধে তিনি ব্রাজিলের কাসেমিরোকে বোতলবন্দি করে রাখেন এবং দ্বিতীয়ার্ধে ফাবিনহোর বিপক্ষে মাঝমাঠের দখল নিজের নিয়ন্ত্রণে নেন।

কয়েক মাস আগেও নিশ্চিত ছিল না, মরক্কোর হয়েই খেলবেন কিনা। জন্ম ফ্রান্সে, বয়সভিত্তিক দলে খেলেছেন ফ্রান্সের হয়ে। তবে বাবা-মায়ের জন্মসূত্রে মরক্কোর প্রতিনিধিত্ব করার সুযোগ ছিল তার। এই বিশ্বকাপের মাত্র কয়েক মাস আগে আনুষ্ঠানিকভাবে মরক্কোর জার্সি গায়ে দেওয়ার অনুমতি পেয়েছেন। তারপরও বিশ্বকাপের মতো মঞ্চে তাকে একাদশে রাখতে এতটুকু দ্বিধা করেননি কোচ আইয়ুব ওয়াহবি।

ম্যাচ শেষে সাংবাদিকদের মরক্কো কোচ মোহাম্মদ ওয়াহবি বলেন, ‘ওর বয়স মাত্র ১৮ বলেই তাকে খেলানোটা ঝুঁকিপূর্ণ ছিল না।’

তিনি আরও যোগ করেন, ‘আমি শুধু খেলোয়াড়দের পারফরম্যান্স দেখি, বয়স নয়। সে ভালো খেললে তার বয়স ৩৫ হলেও খেলবে, আবার ১৭ হলেও খেলবে।’

তরুণ বুয়াদ্দিকে শুরুর একাদশে রাখাটা কোনো সাহসী বা হঠকারী সিদ্ধান্ত ছিল না উল্লেখ করে মরক্কো কোচ স্পষ্ট জানিয়ে দেন, এটি একটি সুচিন্তিত সিদ্ধান্ত ছিল এবং এই তরুণের ক্ষমতার ওপর তার পূর্ণ আস্থা ছিল।

‘আমি তরুণদের খেলাতে ভয় পাওয়ার মতো লোক নই। আমরা নিশ্চিত ছিলাম যে ও একটা দারুণ ম্যাচ উপহার দেবে, তাই এটি মোটেও কোনো ঝুঁকি ছিল না। ব্রাজিলের মতো দলের বিরুদ্ধে ঝুঁকি নেওয়ার মতো ম্যাচ এটি ছিল না।’

বুয়াদ্দির এই পারফরম্যান্স বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের নজর কেড়েছে। ম্যাচ শেষে ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) ফুটবল ভক্তদের কাছে এ ম্যাচের সেরা খেলোয়াড়ের (ম্যান অব দ্য ম্যাচ) নাম জানতে চান। জবাবে সিংহভাগ মন্তব্যেই বুয়াদ্দির নাম উঠে আসে এবং ব্রাজিলের বিপক্ষে তার আত্মবিশ্বাস, নিখুঁত পাসিং ও মাঝমাঠ নিয়ন্ত্রণের দক্ষতার ভূয়সী প্রশংসা করা হয়।

এক এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘আজ রাতে আইয়ুব বুয়াদ্দির শান্ত ও সংযত খেলা ছিল অসাধারণ। আড়ালে পড়ে থাকা এক দুর্দান্ত পারফরম্যান্স, আমাদের চোখে ওই ম্যাচসেরা।’ অন্য একজন তাকে ‘অসাধারণের চেয়েও বেশি কিছু’ হিসেবে বর্ণনা করে তার ‘ধৈর্য ও খেলার প্রতি আবেগের’ প্রশংসা করেছেন।

আগামী ১৯ জুন ফক্সবরোতে গ্রুপ ‘সি’-এর দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে অ্যাটলাস লায়ন্সরা। এর ঠিক পাঁচ দিন পর আটলান্টায় হাইতির বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে মরক্কো। ব্রাজিল ম্যাচের এ আত্মবিশ্বাস ধরে রেখেই তারা টুর্নামেন্টে এগিয়ে যেতে চায়।

আমার বার্তা/এমই

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দাপট, তুরস্ককে ২-০ গোলে হারিয়ে দুর্দান্ত শুরু

বিশ্বকাপ মঞ্চে শুরুতেই শক্ত প্রতিপক্ষ তুরস্ককে হারিয়ে দুর্দান্ত বার্তা দিল অস্ট্রেলিয়া। গোটা ম্যাচজুড়ে চাপ সামলে

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল

  হেক্সা মিশনের শুরুতেই হোঁচট খেলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। গ্রুপপর্বের হাই-ভোল্টেজ ম্যাচে মরক্কোর বিপক্ষে শুরুতে পিছিয়ে

আনচেলত্তির কৌশলের ফাঁকফোকর বের করে দিলো মরক্কো

মরক্কোর বিপক্ষে ম্যাচের প্রথম ৩০ মিনিট যেন এক দুঃস্বপ্ন পার করেছে ব্রাজিল। মাঠের খেলায় পরিকল্পনাহীন,

সীমান্তে ১১ জনকে পুশ ইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি

চুয়াডাঙ্গার দর্শনা-জয়নগর সীমান্তে ১১ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। অবশেষে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমান গণতন্ত্র-উন্নয়নের ভিত্তি গড়ে দিয়েছিলেন: মির্জা ফখরুল

বিমানবন্দরে এআই ক্যামেরায় শনাক্তের পর গ্রেপ্তার হয় বেনজীর

কল্যাণ সুবিধা পাওয়ার অপেক্ষায় ৪৪ হাজার বেসরকারি শিক্ষক: শিক্ষামন্ত্রী

অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি

কানাডায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি ছাত্র নিহত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের হুঁশিয়ার করলেন বিমানমন্ত্রী

ক্রিয়াঙ্গনে নতুন কুঁড়ি’কে তরুণ প্রতিভার বাতিঘর বললেন কবীর আহমেদ ভূঁইয়া

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ঐতিহাসিক অভিষেকেই ব্রাজিলকে কাঁপিয়ে দেওয়া কে এই আইয়ুব বুয়াদ্দি

শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী

কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত

প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগের প্রস্তাব নাকচ মন্ত্রিপরিষদের

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাকৃবিতে বিশেষ উদ্যোগ

টেকনাফে ১০টি তাজা গ্রেনেড, ২৮ রাউন্ড গুলি ও ২ কেজি গাঁজা উদ্ধার

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

শিক্ষার্থী সাজ্জাদুলকে উদ্ভাবনী কাজে রাষ্ট্রীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বৈশ্বিক সেমিকন্ডাক্টর প্রতিযোগিতায় সিঙ্গাপুর কেন এত গুরুত্বপূর্ণ?

লাইসেন্স বাতিলে অন্য হাসপাতালে শিক্ষা কার্যক্রম চালাতে হবে আদ্-দ্বীনকে

বেনজীর আহমেদের গ্রেপ্তার পুলিশের ঐতিহাসিক সাফল্য: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারি চাকরিজীবীর রাজকীয় জীবন, মনিরুলের এত সস্পদের উৎস কী?