ই-পেপার শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

ঢাকাস্থ রাশিয়ান দূতাবাসের জাতীয় দিবস উদযাপন

রানা এস এম সোহেল:
১৩ জুন ২০২৬, ২১:১৯
ঢাকায় রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

রাশিয়ার জাতীয় দিবস উপলক্ষে ঢাকাস্থ রুশ দূতাবাস এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

শুক্রবার (১২ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশের সরকার ও সংসদের প্রতিনিধি, কূটনীতিক, সামরিক কর্মকর্তা, সাংবাদিক এবং সাবেক সোভিয়েত ও রুশ বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা অংশ নেন।

উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশে রাশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) ভিয়াচেস্লাভ সেন্টিউরিন ২০২৬ সালের প্রথমার্ধে রাশিয়া-বাংলাদেশ সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরেন। তিনি বলেন, চলতি বছরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে।

তিনি বিশেষভাবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাম্প্রতিক মস্কো সফর এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ফিজিক্যাল স্টার্ট-আপকে দ্বিপক্ষীয় সহযোগিতার গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মো. নজরুল ইসলাম।

তিনি তার বক্তব্যে রাশিয়ার সমৃদ্ধ বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রশংসা করেন এবং রুশ ফেডারেশনের সঙ্গে বাংলাদেশের অংশীদারিত্ব আরও জোরদারে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সন্ধ্যার আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে আলাবুগা ফোক সং অ্যান্ড ড্যান্স এনসেম্বলের মনোমুগ্ধকর পরিবেশনা।

রাশিয়ার তাতারস্তান প্রজাতন্ত্র থেকে আগত শিল্পীরা লোকনৃত্য, বাদ্যযন্ত্রের সুর, লোকসংগীত এবং আধুনিক গানের পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। এর মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা রাশিয়ার অন্যতম বৃহৎ জাতিগোষ্ঠী তাতারদের সমৃদ্ধ সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান।

আমার বার্তা/এমই

রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৫

রাজধানীর বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪২৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা

পুরান ঢাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

পুরান ঢাকার বংশালে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু

ডিমের দাম বেড়েছে, মাছের দামও চড়া

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে

সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শনের পর উচ্ছেদ অভিযান

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন করেছেন। পরে প্রশাসকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করছে ইরান, দাবি ইসরায়েলের

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০

কক্সবাজারে বন্যায় ২ শিশুর মৃত্যু, পানিবন্দি ৩ লক্ষাধিক মানুষ

ইরানের ৫ প্রদেশে যুক্তরাষ্ট্রের হামলা, কমপক্ষে ১৪ জন নিহত

মনু ও ধলাই নদীর বাঁধ ভেঙে মৌলভীবাজারে ১৫ হাজার মানুষ পানিবন্দি

পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭

নতুন দুই নদী বন্দর ঘোষণা করেছে সরকার, প্রজ্ঞাপন জারি

পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে, সাগরে সতর্কসংকেত

সাজেক থেকে ফিরেছেন আটকে পড়া সব পর্যটক, বন্ধ রয়েছে ভ্রমণ

জুমার দিন সুরা কাহাফ পড়লে মিলবে যে সুসংবাদ

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

বড় পতনের পর আবারও বেড়ে গেল সোনার দাম

আরও কতদিন ভারী বৃষ্টি থাকবে, জানালো আবহাওয়া অফিস

রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৫

পারমাণবিক শক্তি ও গোয়েন্দা সক্ষমতা আরও বাড়াবে উত্তর কোরিয়া

স্পেনকে হারানো অসম্ভব কিছু নয়: রুডি গার্সিয়া

স্পেনে দাবানলে নিহত ১২, তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত দক্ষিণ ইউরোপ

সামাজিক মাধ্যমে কি সতীর্থদের একে একে আনফলো করছেন রোনালদো?

পুরান ঢাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১