ই-পেপার শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিসিবি নির্বাচন

আবাহনীর ফাহিম, মোহামেডানের মাসুদ, ওল্ড-ডিওএইচএসের তামিম

আমার বার্তা অনলাইন:
১৪ মে ২০২৬, ১২:২০

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ গেল মাসে ভেঙে দেওয়ার পর তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাড-হক কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটির মূল দায়িত্ব আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা।

আর নির্বাচনের জন্যই নিয়মিত কাজ শুরু করেছে বর্তমান বোর্ড। গেল সপ্তাহে কিছু তথ্যও জানিয়েছিল বিসিবি। এরমধ্যে বিসিবি গঠনতন্ত্রের ১২.৭ অনুচ্ছেদ অনুযায়ী, তিনটি ক্যাটাগরির অধীনে ১৯২ জন কাউন্সিলরের নাম আমন্ত্রণের জন্য সংশ্লিষ্ট সংস্থা, ক্লাব এবং সংগঠনগুলোর তালিকা চূড়ান্ত করে বোর্ড।

বিসিবি এই কাউন্সিলরদের মনোনয়নের জন্য সংশ্লিষ্ট সংস্থা, ক্লাব ও সংগঠনগুলোকে চিঠি পাঠিয়েছে যা ১৬ মে ২০২৬ তারিখের মধ্যে জমা দিতে হবে। যা এর মধ্যে জমা পড়তে শুরু করেছে। এদিকে গতকাল তিন সদস্যের নির্বাচন কমিশনও গঠন হয়েছে। তবে আলোচনা হচ্ছে ঢাকার ক্লাব থেকে কারা হচ্ছেন কাউন্সিলর এবং পরিচালক।

বিশেষ করে মোহামেডান ক্লাব থেকে কে হচ্ছেন কাউন্সিলর। বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, কাউন্সিলর হয়েছেন মাসুদুজ্জামান। এ ছাড়া আলোচনায় ছিলেন মাহবুব আনাম, লোকমান হোসেনও। জানা গেছে লোকমান কাউন্সিলরই হননি এবার। এদিকে আবাহনী থেকে কাউন্সিলর হয়েছেন ফাহিম সিনহা।

ব্রাদার্স ইউনিয়ন থেকে কাউন্সিলর হয়েছেন ইশরাক হোসেন। ওল্ড ডিওএইচএস থেকে হয়েছেন তামিম ইকবাল। রফিকুল ইসলাম বাবু হয়েছেন ইন্দিরা রোড ক্রীড়া চক্রের। প্রাইম ব্যাংকের তানজিল চৌধুরী।

যদিও নির্বাচনের আগে এখনো অনেক হিসেবে নিকেশ বাকি রয়েছে। বর্তমান অ্যাড-হক কমিটি থেকে কমপক্ষে ৭ জন সদস্য নির্বাচন করবেন বলে জানা গিয়েছে। এদিকে জেলা বিভাগ থেকেও চলছে কাউন্সিলর জমা দেওয়ার তোড়জোড়। মিনহাজুল আবেদিন নান্নু হয়েছেন চট্টগ্রাম বিভাগীয় থেকে কাউন্সিলর।

এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কাউন্সিলরশিপ জমা দিয়েছেন সিরাজউদ্দিন আলমগীর। সাবেক অধিনায়ক ক্যাটাগরিতে হাবিবুল বাশার, খালেদ মাহমুদ সুজন হয়েছেন কাউন্সিলর। এছাড়া সাবেক ক্রিকেটারদের মধ্যে তালহা জুবায়ের, সৈয়দ রাসেল, নাজমুল ইসলাম, নাফিস ইকবাল ও নাইম ইসলাম কাউন্সিলর হয়েছেন।

এবারের নির্বাচনেও তিন ক্যাটাগরি রয়েছে। যার মধ্যে ক্যাটাগরি এ থেকে লড়বেন জেলা বিভাগের কাউন্সিলররা। সবমিলিয়ে সেখানে ভোটার রয়েছে ৭১টি। এছাড়া ক্যাটাগরি বি থেকে (ঢাকার ক্লাব) কর্তারা, সেখানে ভোটার রয়েছেন ৭৬ জন। এছাড়া ক্যাটাগরি সি থেকে (বিভিন্ন প্রতিষ্ঠান) ভোটার রয়েছেন ৪৫ জন। সবমিলিয়ে ১৯২ জন।

বিশ্বকাপের ম্যাচ দেখাবে দেশের তিন চ্যানেল

২০২৬ ফুটবল বিশ্বকাপ টিভির পর্দায় দেখা নিয়ে শঙ্কায় ছিল বাংলাদেশের কোটি কোটি ফুটবল ভক্ত। তবে

বিশ্বকাপ শুরুর আগে আইভরি কোস্টের কাছে ফ্রান্সের হার

আসন্ন ২০২৬ বিশ্বকাপের মহোৎসব শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। বিশ্বমঞ্চের অন্যতম ফেভারিট ও অন্যতম

বাংলাদেশের দায়িত্ব ছাড়ছেন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট

নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজে বাংলাদেশের ফিল্ডিং কোচের দায়িত্বে ছিলেন জেমস প্যামেন্ট। তবে গেল মাসে পাকিস্তানের

শন টেইট না থাকায় তাসকিন-মুস্তাফিজদের কোচ তালহা

বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইট আর বাংলাদেশের সঙ্গে কাজ করতে চান না বলে কয়েকদিন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব পররাষ্ট্রমন্ত্রীর

দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে যে প্রতিশ্রুতি দিলেন মিয়ানমারের প্রেসিডেন্ট

বিশ্বকাপের ম্যাচ দেখাবে দেশের তিন চ্যানেল

ভ্যাট রিটার্নে আসছে বড় পরিবর্তন

ঈদ শেষে বাজারে অস্বস্তি ছড়াচ্ছে সবজির দাম

অনিরাপদ খাদ্যে বছরে ১৫ লাখ প্রাণহানি, অসুস্থ ৮৬ কোটি

ফেসবুকে লাইভ চলাকালে যুবকের আত্মহত্যা

গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮

প্রতিরক্ষা শিল্পে পদক্ষেপ নেওয়ার বার্তা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, কোনো হতাহতের ঘটনা ঘটেনি

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩

পুরোনো স্মার্টফোন বিক্রি করার আগে যেসব কাজ না করলে বিপদ

তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস

বৃদ্ধকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো যুবকের

শ্রীলঙ্কায় বৃদ্ধাশ্রমে আগুন, নিহত ১২

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল পাবলিক রাখার নির্দেশ

বাণিজ্য, বিনিয়োগ ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে ঢাকা-আঙ্কারার বৈঠ‌ক

মেঘনা টোলপ্লাজায় লরির ধাক্কায় ক্ষতিগ্রস্ত ৫ যানবাহন, আহত ৬

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনায় জোর দিলেন রাষ্ট্রপতি

ইরান যুদ্ধ : ট্রাম্পকে আটকাতে মার্কিন পার্লামেন্টে রেজল্যুশন পাস