ই-পেপার শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে ইঙ্গিতপূর্ণ পোস্ট মৌনীর

আমার বার্তা অনলাইন:
১৩ মে ২০২৬, ১৪:৪৪

ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী মৌনী রায়। তিনি কালারসে সম্প্রচারিত নাগিনে শিবণ্যা রিতিক সিং এবং শিবাঙ্গী রকি প্রতাপ সিং চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মাঝে পরিচিতি লাভ করেছেন। সম্প্রতি মৌনী রায় ও সুরজ নাম্বিয়ারের বিচ্ছেদ গুঞ্জন শুরু হয়েছে।

এরই মাঝে মৌনতা ভেঙে সামাজিক মাধ্যমে হাজির হলেন মৌনী। তবে বিচ্ছেদ প্রসঙ্গে সরাসরি কিছু না বললেও তার সাম্প্রতিক পোস্টটি ঘিরেই দানা বাঁধছে নতুন রহস্য। বুধবার ছিল মৌনীর বোন রূপালি কাদিয়ানের জন্মদিন। বোনের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের কিছু ছবি শেয়ার করে তাকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী।

সেখানে মৌনী লিখেছেন, ‘ধ্বংস হোক বা আনন্দের সময় আমার বোন সবসময় আমার পাশে। তুমিই আমার সব কিছু। তোমার রসিকতা, বুদ্ধি আর সৌন্দর্য নিয়ে তোমাকে ভালোবাসি। কতটা ভালোবাসি তা ভাষায় বোঝাতে পারব না। জানি, তুমি আমার অনুভূতিগুলো টের পাও।’

মৌনীর এই আবেগঘন বার্তার গভীরে অন্য কোনো মানে খুঁজছেন ভক্তরা। বিশেষ করে ‘ধ্বংস’ শব্দটি ব্যবহারের মাধ্যমে তিনি কি নিজের ব্যক্তিগত জীবনের বিপর্যয়ের ইঙ্গিত দিলেন? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সামাজিক মাধ্যমে।

নজর কেড়েছে আরও একটি বিষয় বোনের জন্মদিনের ছবির আবহেও কোথাও দেখা মেলেনি স্বামী সুরজ নাম্বিয়ারের। অথচ কিছু দিন আগেও মৌনীর প্রতিটি ছবিতেই উজ্জ্বল উপস্থিতি ছিল সুরজের। গুঞ্জনের পালে বাড়তি হাওয়া লেগেছে যখন দেখা যায়, মৌনী ও সুরজ একে অপরকে সামাজিক মাধ্যমে ‘আনফলো’ করেছেন। শুধু তাই নয়, মৌনীর ঘনিষ্ঠ বন্ধু দিশা পাটানিও সুরজকে আনফলো করে দিয়েছেন।

আমার বার্তা/এমই

গান পাগল মানুষ ওমর ফারুক

প্রশ্ন: আপনার সংগীত শিক্ষার শুরুটা কেমন ছিল? ওমর ফারুক: আমার সংগীত শেখার শুরুটা সহজ ছিল না।

বোকা আমি নাকি এই মন : তমা মির্জা

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা যখন একের পর এক হিট সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মে

চার দিন ঘরবন্দি থাকার ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন রাধিকা

বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তের জন্য অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা একসময় পর্দার বাইরেও ভয়াবহ পরিস্থিতি তৈরি

মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা মানেই ভক্তদের মাঝে আলাদা উন্মাদনা। পেশাগত ব্যস্ততা থেকে বিরতি নিয়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে ২৫ দিনে ১১৪ মৃত্যু, চলতি বছরে আক্রান্ত ৭০ হাজার 

৭ দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলতে ইরানের প্রস্তাব 

রেজা হাসানের ‘ইসলামি অর্থনীতির সহজ রূপরেখা’র মোড়ক উন্মোচন আজ

বাংলাদেশী ইমামের হাতে কোরিয়ান তরুণীর ইসলাম গ্রহণ 

মাদারীপুরে বিকল বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ৩

রোহিঙ্গা সংকট থেকে রাষ্ট্রের জবাবদিহি—ন্যায়ের প্রশ্নে বাংলাদেশ

রাজা ষষ্ঠ মোহাম্মদের উদ্যোগে মরক্কোর সাহারা ইস্যু এক ঐতিহাসিক সন্ধিক্ষণে 

ফিলিস্তিন ইস্যু মরক্কোর পররাষ্ট্রনীতির একটি "অবিচল অগ্রাধিকার" হিসেবে বহাল রয়েছে

ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

সোলার ও প্রাকৃতিক উপায়ে বিদ্যুৎ উৎপাদনে চীনের সহযোগিতা চায় সরকার

ডাক বিভাগের ফ্র্যাঞ্চাইজি মডেলে ব্যয় কমিয়ে কর্মসংস্থানের নতুন উদ্যোগ

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে দুই হাজতির মৃত্যু

অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড

গঙ্গা পানিবণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী

ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের

টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব নি‌শ্চি‌তে জোর বাংলা‌দে‌শের

উন্নয়ন অধিকার নিশ্চিতে সব দেশের সম্মিলিত পদক্ষেপ প্রয়োজন: শামা ওবায়েদ

কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ জন