ই-পেপার শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মাদারীপুরে বিকল বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ৩

মাদারীপুর প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০৫

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দিয়েছে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে বাখরেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গোপালগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে পালকী পরিবহনের একটি বাস। বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের বাখরেরকান্দি এলাকায় পৌঁছার পর বাসটির চাকা নষ্ট হয়ে যায়। এ সময় হানিফ পরিবহনের আরেকটি বাস পালকী পরিবহনের বাসটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। আহত হন অন্তত ১৫ জন।

খবর পেয়ে ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন।

দুর্ঘটনার পর ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিবচর হাইওয়ে থানা পুলিশ গিয়ে কিছু সময় পর পরিস্থিতি স্বাভাবিক করে।

ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর সরদার বলেন, ‘দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পালকী পরিবহন এক্সপ্রেসওয়ে পার্কিং করে রাখে। এ সময় দ্রুতগতির হানিফ পরিবহনের বাস সামনের বিকল বাসটিকে ধাক্কা দিলেই এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।’

মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম ইবনে মিজান জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে উদ্ধার কাজের জন্য নির্দেশনা দেওয়া হয়ে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

'দেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না'

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে এবং এ ধরনের কর্মকাণ্ডে কাউকে ছাড়

টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারকালে উদ্ধার ১৭

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশে একটি বাড়িতে আটকে রাখা ১৭ জনকে উদ্ধার করেছে স্পেশাল

কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ জন

কিশোর গ্যাংয়ে সম্পৃক্ততার অভিযোগে কুমিল্লার ১৮টি থানায় একযোগে এই সাঁড়াশি অভিযান চালিয়ে একরাতে ৬২৪ জনকে

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু, আহত ৭

বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক দুলালের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

বিশ্বমানের পর্যটন শিল্প গড়তে সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী 

যুক্তরাজ্যে আগস্টে পোশাক রপ্তানির সাফল্য

'দেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না'

ফের অশান্ত মণিপুর, কুকি সন্ত্রাসীদের গুলিতে নিহত ৪

‘জুলাইয়ের চেতনা বিভক্ত হলে অপশক্তি সুযোগ নেবে’

বনানীর এফ আর টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

‌'ক‌ওমি মাদ্রাসা কারো বাবার সম্পত্তি নয়'

‘সরকার ও দল পরিচালনায় বিএনপি নেতৃত্বের সক্ষমতা নিয়ে প্রশ্ন’

চশমা ছাড়াই কোরআন পড়েন ১২৩ বছরের বৃদ্ধ 

মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে ইন্সপায়ার বাংলাদেশ ফাউন্ডেশনের যাত্রা শুরু

সাংবাদিক আবু জাফর সূর্য আটক 

রেজা হাসানের অর্থনীতির বই তরুণদের পথ দেখাবে : মাসউদুল কাদির

আলহামরা: স্পেনে মুসলিম শাসনের নিরব সাক্ষী যে প্রাসাদ

ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের নীতির কারণেই জ্বালানি সংকট: খাদ্য প্রতিমন্ত্রী

চকবাজারে অটুট অগ্নিঝুঁকি, প্রতিশ্রুতি বহু-বাস্তবায়ন শূন্য

পরমাণু শক্তির বেসামরিক ব্যবহার নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষর

মরক্কো ফিলিস্তিনিদের ঐতিহাসিক ও বৈধ অধিকার সুরক্ষাকারী সমাধানে কাজ করে যাবে

মরক্কোর সাহারার সার্বভৌমত্বে মরিশাস, বলিভিয়া, আর্মেনিয়া এবং যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব‍্যক্ত 

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসি হলেন অধ্যাপক লুৎফর রহমান