ই-পেপার রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে ইন্সপায়ার বাংলাদেশ ফাউন্ডেশনের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক
২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০৫

মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও ইতিবাচক পরিবর্তনের প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সংগঠন ইন্সপায়ার বাংলাদেশ ফাউন্ডেশন।

গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ফাউন্ডেশনটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মানবিক ও সামাজিক উন্নয়নে সংগঠনটির বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও লক্ষ্য তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, কয়েক বছর ধরে বিভিন্ন মানবিক ও সামাজিক উদ্যোগের মাধ্যমে মানুষের পাশে কাজ করে আসছে ইন্সপায়ার বাংলাদেশ ফাউন্ডেশন। ২০২৬ সালে আনুষ্ঠানিকভাবে ফাউন্ডেশন হিসেবে কার্যক্রম শুরু করার পর সংগঠনটি তার মানবিক কার্যক্রম আরও সুসংগঠিত ও বিস্তৃত করার উদ্যোগ নিয়েছে।

অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শারমিন্দ নীলর্মী উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা, মুদ্রণ ও বিতরণ বিভাগের পরিচালক মোহাম্মদ আলী; ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ঢাকার সাবেক প্রধান শিক্ষিকা নাহিদ সালমা কচি এবং বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। পাশাপাশি ১০০ জন সুবিধাবঞ্চিত শিশুর মধ্যে শিক্ষা উপকরণ ও উপহারসামগ্রী বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ বেতারের আলোকচিত্রী মিশর মোস্তাফিজুর রহমান মিন্টুকে ‘মিন্টু অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।

ফাউন্ডেশনের সহ-সভাপতি মাহমুদা আক্তার মুকুল বলেন, মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়েই ইন্সপায়ার বাংলাদেশ ফাউন্ডেশন কাজ করতে চায়। সমাজের প্রতি প্রত্যেকের নিজ নিজ মানবিক দায়িত্ব পালন করা প্রয়োজন।

ফাউন্ডেশনের পক্ষ থেকে শিরিন আক্তার বলেন, “অবস্থানের আগে মানুষ-এটি শুধু আমাদের স্লোগান নয়, এটি আমাদের দর্শন।”

ইন্সপায়ার বাংলাদেশ ফাউন্ডেশনের মূল বার্তা- ‘অবস্থানের আগে মানুষ’। সংগঠনটির স্লোগান, ‘মানবতার জন্য একসাথে, পরিবর্তনের জন্য একসাথে’।

নিয়োগপত্রের দাবিতে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান

চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়ার প্রতিবাদে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক

ধ্বংসস্তূপের পাশেই চলছে শিশুদের টিকাদান কার্যক্রম

রাজধানীর মিরপুর-১ এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে, লুটপাট হয়েছে চিকিৎসা সরঞ্জাম। তবুও

শিক্ষার্থীদের আন্দোলন ও সংঘর্ষের আশঙ্কায় সাইন্সল্যাবে পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ উচ্চমাধ্যমিক ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নতুন

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে লুটপাট: ডিএমপির শাহ আলী থানার ওসি প্রত্যাহার

রাজধানীর মিরপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ঢাকা মেট্রোপলিটন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে অস্ত্র-বিস্ফোরকসহ তিন রোহিঙ্গা আটক

বিশ্ব নৌ দিবস ২০২৬: নীতি বাস্তবায়নে নিরাপদ ও আধুনিক নৌ খাত গড়ার প্রত্যয়

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তাসনিম জারার

দেশে ও দেশের বাইরে উপনির্বাচনও প্রশংসিত হবে: সিইসি

ভাঙচুর-লুটপাটে জড়িতদের রাজনৈতিক পরিচয় আমলে নেব না: স্বরাষ্ট্রমন্ত্রী

সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ: প্রধানমন্ত্রী

নিয়োগপত্রের দাবিতে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান

অন্য কোনো দুর্ঘটনা না ঘটলে বিদ্যুৎ-জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে: বিদ্যুৎমন্ত্রী

সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসন অর্থায়নে ১০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন এডিবির

নিউইয়র্ক থেকে ঢাকায়: বড় অর্জন, ছোট ছোট প্রশ্ন

ধ্বংসস্তূপের পাশেই চলছে শিশুদের টিকাদান কার্যক্রম

ঢাকায় আইনশৃঙ্খলাবিষয়ক সভায় মাদক, কিশোর অপরাধ ও মব ইস্যু

শিক্ষার্থীদের আন্দোলন ও সংঘর্ষের আশঙ্কায় সাইন্সল্যাবে পুলিশ মোতায়েন

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে লুটপাট: ডিএমপির শাহ আলী থানার ওসি প্রত্যাহার

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় আমরা লজ্জিত: ছাত্রদল নেতা আবিদ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

বিশ্বমঞ্চের ভাষণ, মেঘনার কান্না: শনিবারের বাংলাদেশ কোন খবর মনে রাখবে?

সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় নয়: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের

জমি সংক্রান্ত বিরোধের জেরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, আটক ৩