ই-পেপার শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নতুন সিনেমায় আলিয়া ভাটের ‘আবেদনময়ী’ লুক নিয়ে তোলপাড়

আমার বার্তা অনলাইন:
২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২

আসছে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’। রোম্যান্টিক থ্রিলার ঘরানার গল্প নিয়ে তৈরি রণবীর কাপুরের পাশাপাশি সিনেমায় মুখ্য চরিত্রে রয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। বহুল প্রতীক্ষিত এই ভারতীয় ছবির নতুন লুক প্রকাশ পেয়েছে। যেখানে এক গ্ল্যামারাস হিরোইনের অবতারে আলো ছড়িয়েছেন আলিয়া ভাট।

নতুন সিনেমার এই পোস্টারে আবেদনময়ী এক রেট্রো ক্যাবারে অবতারে ধরা দিয়েছেন অভিনেত্রী। যা রীতিমতো ঝড় তুলেছে আলিয়া ভক্তদের মনে।

পোস্টারে আলিয়াকে দেখা গেছে একটি চেয়ারে বসে থাকতে। পরনে ছিল আকর্ষণীয় স্লিট স্কার্ট এবং মাথায় বিশেষ এক ধরনের হেডপিস। রাজকীয় লুক, পোজ আর চোখের তীব্র অভিব্যক্তিতে রেট্রো আমেজ ফুটিয়ে তুলেছেন তিনি।

চোখ আটকে দেওয়া এই পোস্টারটি শেয়ার করে নির্মাতারা ক্যাপশনে লিখেছেন, “আগ ভি, দিলোঁ কি জান ভি!” (আগুনও বটে, আবার হৃদয়ের স্পন্দনও!)।

এর আগে একই সিনেমা থেকে রণবীর কাপুরের ফার্স্ট লুক প্রকাশ পেয়েছিল। তবে এবার যেন আলিয়ার উপস্থিতি সামাজিক মাধ্যমে অনুরাগীদের উন্মাদনা দ্বিগুণ বাড়িয়ে দিল।

পিরিয়ড ড্রামার বাঁধাধরার গণ্ডি থেকে বেরিয়ে এসে বর্তমান সময়ের প্রেক্ষাপটে ‘লাভ অ্যান্ড ওয়ার’ নির্মাণ করছেন সঞ্জয় লীলা বানসালি। এটি নির্মাতার সঙ্গে আলিয়ার দ্বিতীয় কাজ। ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার পর আবারও বাস্তব জীবনের স্বামী রণবীর কাপুরের সঙ্গে পুনরায় পর্দা ভাগ করে নিচ্ছেন আলিয়া।

প্রধান তারকাদের লুক উন্মোচনের মধ্য দিয়েই সিনেমাটির অফিশিয়াল প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন নির্মাতারা। ২০২৭ সালের ২১ জানুয়ারি বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে সিনেমাটি।

গান পাগল মানুষ ওমর ফারুক

প্রশ্ন: আপনার সংগীত শিক্ষার শুরুটা কেমন ছিল? ওমর ফারুক: আমার সংগীত শেখার শুরুটা সহজ ছিল না।

বোকা আমি নাকি এই মন : তমা মির্জা

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা যখন একের পর এক হিট সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মে

চার দিন ঘরবন্দি থাকার ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন রাধিকা

বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তের জন্য অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা একসময় পর্দার বাইরেও ভয়াবহ পরিস্থিতি তৈরি

মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা মানেই ভক্তদের মাঝে আলাদা উন্মাদনা। পেশাগত ব্যস্ততা থেকে বিরতি নিয়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

এবার দুর্গাপূজায় ভারতে যাচ্ছে না পদ্মার ইলিশ, বন্ধ থাকবে ভারতীয় ইলিশের আমদানিও

দ্বিতীয় দফায় দেশব্যাপী ৩৪ লাখ শিশুকে হামের টিকাদান শুরু

পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী

নিয়মিত বৃষ্টি তবু ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বিশ্বে তালিকায় সপ্তম

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর: জড়িতদের গ্রেপ্তারে ডিএনসিসি প্রশাসকের নির্দেশ

অবশেষে ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত ট্রাম্পের

এমবাপ্পের গোলে জয় দিয়ে জিদান যুগের শুরু ফ্রান্সের

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি সম্পন্ন

১ কোটি ৮৫ লাখ শিশুকে হামের টিকা দেয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: ওয়াল স্ট্রিটে  তারেক রহমান

২৬ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

ডেঙ্গুতে ২৫ দিনে ১১৪ মৃত্যু, চলতি বছরে আক্রান্ত ৭০ হাজার 

৭ দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলতে ইরানের প্রস্তাব 

রেজা হাসানের ‘ইসলামি অর্থনীতির সহজ রূপরেখা’র মোড়ক উন্মোচন আজ

বাংলাদেশী ইমামের হাতে কোরিয়ান তরুণীর ইসলাম গ্রহণ 

মাদারীপুরে বিকল বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ৩