ই-পেপার শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

আজ এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১৫ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৭ জন

আমার বার্তা অনলাইন:
১৩ মে ২০২৬, ১৮:১৯

সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের হিসাববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও ইসলামের ইতিহাস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) অনুষ্ঠিত এই পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১৫ হাজার ৮৮৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। একইসাথে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে মোট ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব বিষয়ে জানানো হয়েছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে হিসাববিজ্ঞান (কোড-১৪৬) পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৭৯ হাজার ২৫৫ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ৭৬ হাজার ৯৬৫ জন। অনুপস্থিত ছিল ২ হাজার ২৯০ জন শিক্ষার্থী, যা শতাংশের হিসেবে ১ দশমিক ২৮ শতাংশ। এর মধ্যে ঢাকা বোর্ডে অনুপস্থিতির হার ছিল ১ দশমিক ৩২ শতাংশ। নয়টি সাধারণ বোর্ডের মধ্যে বরিশাল বোর্ডে সর্বোচ্চ ১ দশমিা ৭১ শতাংশ এবং সিলেট বোর্ডে সর্বনিম্ন ০ দশমিক ৮৭ শতাংশ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ইসলামের ইতিহাস (কোড-১০৯) ও পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) (কোড-১৩০) পরীক্ষায় অনুপস্থিতির হার ছিল তুলনামূলক বেশি। এই বোর্ডে ২ লাখ ৫৬ হাজার ৮৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ২ লাখ ৪৩ হাজার ২৮৯ জন। অনুপস্থিত ছিল ১৩ হাজার ৫৯৯ জন শিক্ষার্থী অর্থাৎ মোট পরীক্ষার্থীর ৫ দশমিক ২৯ শতাংশ।

বোর্ডের হিসাবে, আজ পরীক্ষায় মোট ৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে, যার মধ্যে মাদ্রাসা বোর্ডেই বহিষ্কৃত হয়েছেন ৫ জন। তবে রাজশাহী ও কুমিল্লা বোর্ডে ১ জন করে পরীক্ষার্থী বহিষ্কৃত হওয়ার তথ্য পাওয়া গেছে।

এছাড়া সামগ্রিকভাবে আজকের পরীক্ষার পরিস্থিতি ‘ভালো’ ছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

আমার বার্তা/এমই

বিশ্ববিদ্যালয়ে লিঙ্গভিত্তিক সহিংসতা নিরসনে ইউজিসি’র সঙ্গে কাজ করবে ইউএন উইমেন

দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা নিরসনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এবং ইউএন উইমেন

২০২২ সালের পর অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা চালু করবে সরকার

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ২০২২ সালের পর থেকে যেসব শিক্ষক কল্যাণ

চলতি বছরেই দেশে শিশুদের মিড ডে মিলের ব্যবস্থা হবে: শিক্ষামন্ত্রী

  শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আগামী তিন মাসের মধ্যে শিশুদের স্কুল

এক নীতিমালার আওতায় আসছে সব ইংলিশ মিডিয়াম স্কুল: ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের সব শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব পররাষ্ট্রমন্ত্রীর

দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে যে প্রতিশ্রুতি দিলেন মিয়ানমারের প্রেসিডেন্ট

বিশ্বকাপের ম্যাচ দেখাবে দেশের তিন চ্যানেল

ভ্যাট রিটার্নে আসছে বড় পরিবর্তন

ঈদ শেষে বাজারে অস্বস্তি ছড়াচ্ছে সবজির দাম

অনিরাপদ খাদ্যে বছরে ১৫ লাখ প্রাণহানি, অসুস্থ ৮৬ কোটি

ফেসবুকে লাইভ চলাকালে যুবকের আত্মহত্যা

গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮

প্রতিরক্ষা শিল্পে পদক্ষেপ নেওয়ার বার্তা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, কোনো হতাহতের ঘটনা ঘটেনি

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩

পুরোনো স্মার্টফোন বিক্রি করার আগে যেসব কাজ না করলে বিপদ

তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস

বৃদ্ধকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো যুবকের

শ্রীলঙ্কায় বৃদ্ধাশ্রমে আগুন, নিহত ১২

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল পাবলিক রাখার নির্দেশ

বাণিজ্য, বিনিয়োগ ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে ঢাকা-আঙ্কারার বৈঠ‌ক

মেঘনা টোলপ্লাজায় লরির ধাক্কায় ক্ষতিগ্রস্ত ৫ যানবাহন, আহত ৬

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনায় জোর দিলেন রাষ্ট্রপতি

ইরান যুদ্ধ : ট্রাম্পকে আটকাতে মার্কিন পার্লামেন্টে রেজল্যুশন পাস