ই-পেপার শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

মাউস ট্র্যাকিং সফটওয়্যারের বিরুদ্ধে প্রতিবাদ করছে মেটার কর্মীরা

আমার বার্তা অনলাইন:
১৩ মে ২০২৬, ১১:০৬

কর্মীদের কম্পিউটারে মাউস ট্র্যাকিং সফটওয়্যার চালুর সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছেন মেটার কর্মীরা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অফিসে লিফলেট বিতরণ করে কর্মীদের অনলাইন পিটিশনে সই করার আহ্বান জানানো হয়েছে। আসন্ন ছাঁটাই পরিকল্পনার মধ্যেই এই প্রতিবাদ নতুন আলোচনার জন্ম দিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা ছবিতে দেখা গেছে, মিটিং রুম, ভেন্ডিং মেশিন এমনকি টয়লেট পেপার ডিসপেনসারের ওপরও এসব লিফলেট রাখা হয়েছে।

লিফলেটে কর্মীদের অনলাইনে একটি পিটিশনে সই করার আহ্বান জানানো হয়। সেখানে লেখা ছিল, “এমপ্লয়ি ডেটা এক্সট্র্যাকশন ফ্যাক্টরিতে কাজ করতে চান না?” কর্মীদের ভাষ্য, নতুন এই সফটওয়্যার তাদের দৈনন্দিন কম্পিউটার ব্যবহার পর্যবেক্ষণ করছে।

প্রতিবেদন অনুযায়ী, মেটা সম্প্রতি কর্মীদের কম্পিউটারে এমন একটি প্রযুক্তি যুক্ত করেছে। যা মাউসের নড়াচড়া, ক্লিক করা ও বিভিন্ন মেনু ব্যবহারের তথ্য সংগ্রহ করতে পারে। কর্মীদের একটি অংশ মনে করছেন, এই তথ্য ভবিষ্যতে এআইভিত্তিক স্বয়ংক্রিয় সিস্টেম তৈরিতে ব্যবহার হতে পারে। তাদের আশঙ্কা, এর মাধ্যমে এমন প্রযুক্তি তৈরি করা হচ্ছে। যা একসময় কর্মীদেরই প্রতিস্থাপন করবে।

এই প্রতিবাদ এমন সময়ে শুরু হয়েছে, যখন আগামী সপ্তাহে মেটা তাদের মোট কর্মীর প্রায় ১০ শতাংশ ছাঁটাই করতে যাচ্ছে বলে জানা গেছে। কয়েক মাস ধরেই প্রতিষ্ঠানটির ভেতরে অসন্তোষ বাড়ছিল। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পুনর্গঠন পরিকল্পনা ও বড় পরিসরের চাকরি কাটছাঁট নিয়ে কর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

রয়টার্স বলছে, এটি মেটার ভেতরে গড়ে ওঠা সম্ভাব্য শ্রমিক আন্দোলনের সবচেয়ে উদাহরণ। কিছু কর্মী এখন সংগঠিত হওয়ার চেষ্টা করছেন। তারা কর্মপরিবেশ, নজরদারি ও চাকরির নিরাপত্তা নিয়ে একসঙ্গে অবস্থান নেওয়ার উদ্যোগ নিচ্ছেন।

অবশ্য মেটা এই প্রযুক্তির পক্ষে অবস্থান নিয়েছে। প্রতিষ্ঠানটির মুখপাত্র অ্যান্ডি স্টোন এক বিবৃতিতে বলেছেন, মানুষ কীভাবে কম্পিউটার ব্যবহার করে, তা বোঝার জন্য বাস্তব তথ্য প্রয়োজন। মাউসের নড়াচড়া, বাটনে ক্লিক বা বিভিন্ন মেনু ব্যবহারের ধরন এআই মডেলকে আরও কার্যকর করতে সহায়তা করবে।

মেটার ভাষ্য, তারা এমন এআই এজেন্ট তৈরি করছে যা ভবিষ্যতে ব্যবহারকারীদের দৈনন্দিন কম্পিউটারভিত্তিক কাজ সম্পন্ন করতে সাহায্য করবে। সেই কারণে বাস্তব ব্যবহার আচরণ বিশ্লেষণ জরুরি।

তবে কর্মীদের পিটিশন ও লিফলেটে যুক্তরাষ্ট্রের শ্রম আইনও উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, কর্মপরিবেশ উন্নয়নের লক্ষ্যে সংগঠিত হওয়া কর্মীদের আইনগত অধিকার।

শুধু যুক্তরাষ্ট্রেই নয়, যুক্তরাজ্যেও মেটার কর্মীদের একটি অংশ ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছেন। তারা ‘ইউনাইটেড টেক অ্যান্ড অ্যালাইড ওয়ার্কার্স’ নামের একটি সংগঠনের সঙ্গে কাজ করছেন। কর্মীরা নতুন সদস্য সংগ্রহের জন্য আলাদা ওয়েবসাইটও চালু করেছেন।

সংগঠনটির প্রতিনিধি এলিনর পেইনের ভাষ্য, মেটার কর্মীরা এখন ব্যবস্থাপনার “ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল এআই কৌশলের” চাপ বহন করছেন। তার দাবি, কর্মীদের একদিকে চাকরি হারানোর শঙ্কা তৈরি করা হচ্ছে। অন্যদিকে এমন প্রযুক্তি প্রশিক্ষণ দিতে বাধ্য করা হচ্ছে। যা ভবিষ্যতে তাদের জায়গা নিতে পারে।

চার মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার ১৪৪ কোটি টাকা

দেশের শীর্ষ চার মোবাইল অপারেটর গ্রামীণফোন, টেলিটক, রবি ও বাংলালিংকের কাছে সরকারের প্রায় ১৩ হাজার

এখন কারা অনলাইনে আছে জানা যাবে হোয়াটসঅ্যাপে

ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে নিয়মিত নতুন ফিচার যুক্ত করছে মেটা। সম্প্রতি হোয়াটসঅ্যাপে বেশ কিছু

হঠাৎ কেন ফেসবুক-ইনস্টাগ্রামের জন্য টাকা নিচ্ছে মেটা

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রায়ই ‘প্লাস’ সাবস্ক্রিপশন আপগ্রেড করতে বিভিন্ন ধরনের নোটিফিকেশন দিয়ে থাকে। মার্ক জাকারবার্গের

বৈশ্বিক সেমিকন্ডাক্টর প্রতিযোগিতায় সিঙ্গাপুর কেন এত গুরুত্বপূর্ণ?

ইদানীংকাল এটা পরিষ্কার যে প্রতিটি স্মার্টফোন, ল্যাপটপ, বৈদ্যুতিক যানবাহন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা সেমিকন্ডাক্টরের ওপর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

পটাশিয়াম স্বল্পতা বা হাইপোক্যলিমিয়া কেন হয় করনীয় কী

ডাল-ভাতের বাজেট করে বিরিয়ানি খাওয়া যায় না: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান

আসিয়ানে যোগ দিতে সমর্থন দেবে মালয়েশিয়া, চীন সহায়তা করবে তিস্তায়

মধ্যপ্রাচ্যের কয়েকটি সামরিক ঘাঁটি ইসরায়েলে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

দ্বিপক্ষীয় সম্পর্ককে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করতে চীন-বাংলাদেশ একমত

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি ও দুই হত্যা মামলার রায় রোববার

গোড়ালি ব্যথায় অস্ত্রোপচারহীন আধুনিক ‘শকওয়েভ থেরাপি’

মিয়ানমারে সিমেন্ট পাচারের সময় ২ বোটসহ ২১ জন আটক

ক্ষুদ্র ব্যবসায়ীদের ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি দোকান মালিক সমিতির

সব ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা সরকারের মূল লক্ষ্য: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে: বাণিজ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে যা বলছে ভারতীয় গণমাধ্যম

গজারিয়া সাবরেজিস্টার অফিস আওয়ামী লীগ নেতা কালা লিয়াকত সিন্ডিকেটের কাছে জিম্মি

হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: প্রতিমন্ত্রী

হুমকিতে যুক্তরাষ্ট্র-ইরানের চুক্তি: হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা

সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে ‘দুলাভাই বাহিনীর’ বন্দুকযুদ্ধ, নিহত ১

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

রোববার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়