ই-পেপার মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

এখন কারা অনলাইনে আছে জানা যাবে হোয়াটসঅ্যাপে

আমার বার্তা অনলাইন:
২১ জুন ২০২৬, ১২:৩০

ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে নিয়মিত নতুন ফিচার যুক্ত করছে মেটা। সম্প্রতি হোয়াটসঅ্যাপে বেশ কিছু প্রিমিয়াম সুবিধা চালুর পর এবার জনপ্রিয় এই মেসেজিং প্ল্যাটফর্মে আসছে আরও দুটি গুরুত্বপূর্ণ ফিচার। নতুন সুবিধাগুলোর মাধ্যমে অনলাইনে থাকা বন্ধুদের সহজে শনাক্ত করা এবং ব্যাকআপ ফাইল আরও কার্যকরভাবে পরিচালনা করা যাবে।

গ্রিন ডট অনলাইন স্ট্যাটাস

হোয়াটসঅ্যাপের নতুন ‘গ্রিন ডট’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাট উইন্ডো না খুলেই জানতে পারবেন কোন কনট্যাক্ট বর্তমানে অনলাইনে আছেন। কোনো ব্যক্তি সক্রিয় থাকলে তার প্রোফাইল ছবির পাশে একটি সবুজ বিন্দু দেখা যাবে। ফলে বারবার চ্যাটে প্রবেশ না করেও এক নজরে অনলাইন স্ট্যাটাস বোঝা সম্ভব হবে।

ফেসবুক, ইনস্টাগ্রাম ও বিভিন্ন কর্মক্ষেত্রভিত্তিক যোগাযোগ প্ল্যাটফর্মে এমন সুবিধা আগে থেকেই রয়েছে। এবার সেই অভিজ্ঞতাই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নিয়ে আসছে মেটা।

হোয়াটসঅ্যাপে আরও যুক্ত হচ্ছে একটি নতুন ব্যাকআপ ম্যানেজমেন্ট টুল। এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা তাদের সংরক্ষিত ব্যাকআপ ফাইলগুলোর তালিকা দেখতে পারবেন। প্রয়োজন না হলে পুরোনো ব্যাকআপ মুছে ফেলা, গুরুত্বপূর্ণ ব্যাকআপের কপি তৈরি করা কিংবা স্টোরেজ ব্যবস্থাপনা আরও সহজে করা যাবে।

এতে স্মার্টফোনের অভ্যন্তরীণ মেমোরি এবং গুগল ড্রাইভ উভয় ক্ষেত্রেই অপ্রয়োজনীয় জায়গা দখল কমবে, ফলে স্টোরেজ ব্যবহারে আরও সুবিধা মিলবে।

বর্তমানে ফিচার দুটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তবে বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, খুব শিগগিরই এগুলো ধাপে ধাপে বিশ্বজুড়ে সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হতে পারে। ফিচার দুটি চালু হলে হোয়াটসঅ্যাপ ব্যবহার আরও সহজ ও সুবিধাজনক হবে বলে মনে করা হচ্ছে।

আমার বার্তা /জেএইচ

সোলার প্যানেল ব্যবহারে এসি-ফ্রিজ চালানো যায়?

বিদ্যুতের দাম বাড়া, লোডশেডিং এবং পরিবেশবান্ধব জ্বালানির প্রতি আগ্রহ সব মিলিয়ে বাংলাদেশে অনেকেই এখন বাসাবাড়িতে

ইফুটবল টপআপ সেবা চালু করেছে টার্গেট আইটি

বাংলাদেশি ইফুটবল খেলোয়াড়দের জন্য টপআপ সেবায় উন্নত মানের আপডেট নিয়ে এসেছে টার্গেট আইটি। নতুন ব্যবস্থায়

কনটেন্ট নির্মাতাদের জন্য ফেসবুকের নতুন অ্যাপ

কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন সুবিধা চালু করেছে ফেসবুক। আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য ‘ক্রিয়েটর স্টুডিও’

ইনস্টাগ্রামে ‘ফেক’ ফলোয়ার রিমুভ করার উপায়

ইনস্টাগ্রামে হঠাৎ করে অচেনা বা সন্দেহজনক ফলোয়ারের সংখ্যা বেড়ে যাওয়ায় অনেকেই সমস্যায় পড়েন। এই ভুয়া
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান শাহ হত্যা মামলায় ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি

মির্জা ফখরুলকে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অভিনন্দন

সৌদিতে উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ৫১ পাসপোর্টসহ ৫ পাচারকারী গ্রেপ্তার

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৯৯৪, মৃত্যু ৩

ভারসাম্যহীন স্বামীর সম্পত্তি জবরদখলের চেষ্টার অভিযোগ আপন ননদের বিরুদ্ধে! 

মার্কিন অবরোধের চাপ: জ্বালানির দাম বাড়ানোর প্রস্তুতি ইরানের

২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ, সময়সূচি প্রকাশ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে : হুমায়ুন কবির

সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে দ্রুত একটি কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

অক্টোবরে উদ্বোধন হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার শ্যামল-মোজাম্মেল-রুপা

সংস্কৃতি-পর্যটন উন্নয়নে একক নীতিমালা, হচ্ছে দুই মন্ত্রণালয়ের যৌথ কমিটি

সংবিধান যতদিন থাকবে, ততদিন প্রয়োজনীয় সংস্কার করতে হবে: আইনমন্ত্রী

সরকারের ৬ মাস : ১২ সূচকে স্বস্তি, ১৯টিতে গভীর শঙ্কা

পানি-বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ

টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ১

নুসরাত হত্যা মামলায় খালাস পেলেন ১০ জন

আলোচিত নুসরাত হত্যা মামলায় দুজনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন

সম্পাদক মারুফ কামাল খানের সারাবাংলা কার্যালয় পরিদর্শন

ডিসিকে ৩ লাখ টাকা দিয়ে পোস্টিং নিয়েছি, আমাকে তো টাকা উঠাতে হবে