ই-পেপার শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বরাদ্দ বাড়াতে হবে: ঢাবি উপাচার্য

আমার বার্তা অনলাইন:
১৩ মে ২০২৬, ১৮:৫৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য প্রফেসর এ বি এম ওবায়দুল ইসলাম বলেছেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে গবেষণা খাতে বরাদ্দ বাড়াতে হবে।

মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ইউজিসি আয়োজিত ‘বাংলাদেশে উচ্চশিক্ষার রূপান্তর : টেকসই উৎকর্ষের রোডম্যাপ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য প্রফেসর মো. আখতার হোসেন খান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আবদুল হান্নান চৌধুরী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য প্রফেসর এ বি এম বদরুজ্জামান প্রমুখ।

ঢাবি উপাচার্য বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে গবেষণা খাতে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়াতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ কেবল জ্ঞান নেওয়ার রাষ্ট্র হিসেবে নয়, বরং গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে জ্ঞান সৃজনকারী রাষ্ট্র হিসেবে বিশ্বে পরিচিত হতে চায়। এ লক্ষ্য অর্জনে কর্মশালার সুপারিশসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ বলেন, কর্মশালার সুপারিশসমূহ দেশের উচ্চশিক্ষা খাতের সার্বিক উন্নয়ন, উদ্ভাবন, গবেষণা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে একটি কার্যকর রোডম্যাপ হিসেবে কাজ করবে।

কর্মশালায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যোগ্য শিক্ষক নিয়োগ নিশ্চিতকরণ, কী পারফরম্যান্স ইন্ডিকেটর (KPI) ভিত্তিক মূল্যায়ন ব্যবস্থা চালু, বার্ষিক পারফরম্যান্স রিভিউ, পিএইচডি ও পোস্ট-ডক্টরাল গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং শিল্পখাতের অর্থায়নে গবেষণা তহবিল গঠনের সুপারিশ করা হয়।

এ ছাড়া শিক্ষকদের জন্য প্রশিক্ষণ সুবিধা বৃদ্ধি, উচ্চশিক্ষার পাঠ্যক্রম প্রণয়নে শিল্প প্রতিনিধিদের সম্পৃক্তকরণ, সেক্টরভিত্তিক জনবল চাহিদা নিরূপণ, আউটকাম-বেইজড এডুকেশন (OBE) বাধ্যতামূলক করা এবং শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ কার্যক্রম নিশ্চিত করার সুপারিশ করা হয়।

গবেষণা ও উদ্ভাবন জোরদারে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা ও উদ্ভাবন কেন্দ্র স্থাপন, প্রযুক্তি স্থানান্তর অফিস গঠন, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ, যৌথ ডিগ্রি প্রোগ্রাম চালু এবং শিল্প ও অ্যালামনাই-ভিত্তিক গবেষণা তহবিল গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।

অংশগ্রহণকারীরা সামাজিক প্রভাবসম্পন্ন গবেষণা পরিচালনা, পেটেন্ট নীতি হালনাগাদ, আধুনিক ল্যাব ও গবেষণা সরঞ্জাম সরবরাহ এবং বাস্তব জীবনের সমস্যা সমাধানমুখী গবেষণার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

আমার বার্তা/এমই

এডমিশন জার্নি থেকে জবিয়ান হওয়ার গল্প

ভর্তি যুদ্ধ শব্দ দুটি শুনলেই ভেসে ওঠে হাজারো স্বপ্ন, নির্ঘুম রাত, হতাশা, সংগ্রাম আর অদম্য

জলবায়ু পরিবর্তন মোকাবিলা বিষয়ে বৈশ্বিক ফোরামে যোগ দিতে তুরস্কে ঢাবি ভিসি

বর্জ্যমুক্ত পরিবেশ গঠন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ের আলোচনা ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে

ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ড. আব্দুল্লাহ-আল-মামুনকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন

কমপ্লিট শাটডাউনের মধ্যেই ডুয়েটে ঢুকলেন নতুন ভিসি

‘কমপ্লিট শাটডউন’ উপেক্ষা করে অবশেষে শিক্ষার্থীশূন্য ক্যাম্পাসে প্রবেশ করেছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব পররাষ্ট্রমন্ত্রীর

দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে যে প্রতিশ্রুতি দিলেন মিয়ানমারের প্রেসিডেন্ট

বিশ্বকাপের ম্যাচ দেখাবে দেশের তিন চ্যানেল

ভ্যাট রিটার্নে আসছে বড় পরিবর্তন

ঈদ শেষে বাজারে অস্বস্তি ছড়াচ্ছে সবজির দাম

অনিরাপদ খাদ্যে বছরে ১৫ লাখ প্রাণহানি, অসুস্থ ৮৬ কোটি

ফেসবুকে লাইভ চলাকালে যুবকের আত্মহত্যা

গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮

প্রতিরক্ষা শিল্পে পদক্ষেপ নেওয়ার বার্তা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, কোনো হতাহতের ঘটনা ঘটেনি

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩

পুরোনো স্মার্টফোন বিক্রি করার আগে যেসব কাজ না করলে বিপদ

তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস

বৃদ্ধকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো যুবকের

শ্রীলঙ্কায় বৃদ্ধাশ্রমে আগুন, নিহত ১২

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল পাবলিক রাখার নির্দেশ

বাণিজ্য, বিনিয়োগ ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে ঢাকা-আঙ্কারার বৈঠ‌ক

মেঘনা টোলপ্লাজায় লরির ধাক্কায় ক্ষতিগ্রস্ত ৫ যানবাহন, আহত ৬

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনায় জোর দিলেন রাষ্ট্রপতি

ইরান যুদ্ধ : ট্রাম্পকে আটকাতে মার্কিন পার্লামেন্টে রেজল্যুশন পাস