ই-পেপার বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সোলার প্ল্যান্ট বসানো হবে: শিক্ষামন্ত্রী

আমার বার্তা অনলাইন:
১৩ মে ২০২৬, ১৩:০৫

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সোলার প্ল্যান্ট বসানোর ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষার ক্ষেত্রে কোনো ধরনের কার্পণ্য করবে না সরকার। একইসঙ্গে ২০৩০ সালের মধ্যে দুই হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে বলেও জানান তিনি।

বুধবার (১৩ মে) ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ওমেরার সঙ্গে সোলার প্ল্যান্ট সংক্রান্ত চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থায় বিদ্যমান জট দূর করতে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। এ লক্ষ্যে ১০ বছরের মধ্যেই এসএসসি এবং ১২ বছরের মধ্যে এইচএসসি পরীক্ষা সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, এ বিষয়ে আজ একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সিলেবাস যথাযথভাবে সম্পন্ন করে কীভাবে সময় নষ্ট না করে নির্ধারিত সময়ে পরীক্ষা নেওয়া যায়, সে বিষয়ে আলোচনা করা হবে।

দেশের উৎপাদনশীল মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

এর আগে, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে নেট জিরো ক্যাম্পাস গঠনের উদ্যোগে ৬০০ কিলোওয়াট পিক ক্ষমতাসম্পন্ন ‘অন-গ্রিড ওপেক্স মডেল’ সৌরবিদ্যুৎ প্রকল্প প্রকল্পের উদ্বোধন করা হয়।

কলেজ কর্তৃপক্ষ জানায়, ৬০০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন এই ওপেক্স মডেলের সৌরবিদ্যুৎ প্রকল্প পরিবেশবান্ধব ও অর্থসাশ্রয়ী বিদ্যুৎ ব্যবস্থার অংশ। এর মাধ্যমে ক্যাম্পাসে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়বে এবং বিদ্যুৎ ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি সাশ্রয় নিশ্চিত হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব এবং কলেজের বোর্ড অব গভর্নরসের সভাপতি আবদুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

এসময় আরও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. মোহাম্মদ জাবের হোসেন, ওমেরা রিনিউবেল এনার্জি লিমিটেডের প্রতিনিধি, কলেজের উপাধ্যক্ষ, পরীক্ষা নিয়ন্ত্রক, শিক্ষক এবং শিক্ষার্থীরা।

শিক্ষা খাতে অভিজ্ঞতা বিনিময় দুই দেশের জন্যই উপকারী হতে পারে

থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি বলেছেন, বাংলাদেশের প্রাথমিক শিক্ষা খাত উন্নয়নে সরকারের যে আন্তরিকতা ও দীর্ঘমেয়াদি

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে লম্বা ছুটি, ১৬-২৩ দিনের অবকাশ পাচ্ছে শিক্ষার্থীরা

আসন্ন পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে দেশের সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের শাটডাউন কর্মসূচিতে অচল ক্যাম্পাস

শিক্ষকদের পদোন্নতির দাবিতে ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে কার্যত অচল হয়ে পড়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়। দাবি আদায়ের

ফেসবুকে নেতিবাচক পোস্ট, প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্ক করেছে প্রাথমিক ও গণশিক্ষা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা বহন করছে সরকার: তথ্যমন্ত্রী

বিসিবি নির্বাচনের জন্য ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন

এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় ৫১০ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি

দুই সপ্তাহ ধরে আম পান্না পান করলে শরীরে যা ঘটে

শিক্ষা খাতে অভিজ্ঞতা বিনিময় দুই দেশের জন্যই উপকারী হতে পারে

সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সোলার প্ল্যান্ট বসানো হবে: শিক্ষামন্ত্রী

২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৯৬ প্রার্থীকে নিয়োগ দিলো সরকার

সৌদি আরবে পৌঁছেছেন ৫৩ হাজার ৪১০ জন বাংলাদেশি হজযাত্রী

শব্দদূষণ: জরিমানার চেয়ে সচেতনতা বৃদ্ধিতেই জোর পরিবেশ অধিদপ্তরের

১৫২.৭ একর জমির ধান নষ্ট; ক্ষতিপূরণ না পেয়ে মানববন্ধন ও বিক্ষোভ

জাবিতে ক্যাম্পাসের অভ্যন্তরেই শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

হামের টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে টিকা দেবো: স্বাস্থ্যমন্ত্রী

এক সময় দাড়ি রাখা ও টুপি পরাকেও সন্দেহের চোখে দেখা হত: তথ্যমন্ত্রী

চট্টগ্রামে ফ্লাইওভারের রেলিংয়ে ঝুলছিল যুবকের মরদেহ, যা বলছে পুলিশ

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ আর নেই

বাংলাদেশের রাষ্ট্রদূতের ইতালিয়ান কোস্ট গার্ডের সদর দপ্তর পরিদর্শন

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে লম্বা ছুটি, ১৬-২৩ দিনের অবকাশ পাচ্ছে শিক্ষার্থীরা

হঠাৎ জার্মান কোচ স্টর্কের সাক্ষাৎকার নিলো বাফুফে

মাউস ট্র্যাকিং সফটওয়্যারের বিরুদ্ধে প্রতিবাদ করছে মেটার কর্মীরা

টিকা নিয়ে দোষীদের খোঁজার আগে আমার মায়েদের বুক ভরা রাখতে হবে: স্বাস্থ্যমন্ত্রী