ই-পেপার রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

‘আমেরিকান আইডল’ বিজয়ী হলেন হান্না হার্পার

আমার বার্তা অনলাইন:
১২ মে ২০২৬, ১৮:০৭

জনপ্রিয় রিয়েলিটি শো ‘আমেরিকান আইডল’-এর ২৪তম সিজনে বিজয়ী হলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব মিসৌরির ২৫ বছর বয়সী তরুণী হান্না হার্পার। বর্ণাঢ্য গ্র্যান্ড ফিনালেতে সুগভীর এক গসপেল ব্যালাড ‘অ্যাট দ্য ক্রস (লাভ রান রেড)’ গেয়ে দর্শকদের মাতিয়ে রাখেন তিনি।

সংগীতশিল্পীর পাশাপাশ হান্না হার্পার একজন দক্ষ গীতিকারও। ন্যাশভিলে বিচারকদের সামনে অডিশনে তিনি গেয়েছিলেন নিজের লেখা গান ‘স্ট্রিং চিজ’। পোস্টপার্টাম ডিপ্রেশন’-এর কঠিন অভিজ্ঞতা থেকে গানটি লিখেছিলেন তিনি। ইউটিউবে তার সেই অডিশন ভিডিওটি ইতোমধ্যে ১০ লাখেরও বেশি ভিউ পেয়েছে।

অডিশনের সেই আবেগঘন মুহূর্ত স্মরণ করে হান্না বিচারকদের বলেছিলেন, ‘সেই সময়টা এমন ছিল যে সবাই আমাকে স্পর্শ করতে চাইত, কিন্তু আমি চাইতাম না কেউ আমাকে ছুঁয়ে দেখুক। আমি নিজের মধ্যেই গুটিয়ে থাকতাম এবং প্রার্থনা করতাম যেন সৃষ্টিকর্তা আমার আত্মাকে শান্ত করেন।’

তিন সন্তানের জননী হান্না জানান, সন্তানের জন্য চিজের প্যাকেট খোলার অতি সাধারণ একটি মুহূর্তই তাকে জীবনের নতুন অর্থ খুঁজে পেতে সাহায্য করেছিল। গানটি শুনে বিচারক প্যানেলে থাকা ক্যারি আন্ডারউড, লায়নেল রিচি এবং লুক ব্রায়ান চোখের পানি ধরে রাখতে পারেননি।

দুই সন্তানের মা ক্যারি আন্ডারউড আবেগাপ্লুত হয়ে বলেন, ‘আমার শোনা অন্যতম শ্রেষ্ঠ এবং জীবনঘনিষ্ঠ একটি গান এটি।’ ইতোমধ্যেই তিন সন্তানকে প্রচ্ছদে রেখে ‘স্ট্রিং চিজ’ গানটি একক সংগীত হিসেবে প্রকাশ করেছেন হান্না। বিচারকরা হান্নার গায়কীতে কেসি মাসগ্রেভস, অ্যালিসন ক্রস এমনকি কিংবদন্তি ডলি পার্টনের ছাপ খুঁজে পেয়েছেন।

বর্তমান বিশ্বসংগীতে যখন মর্গান ওয়ালেন বা এলা ল্যাংলির মতো কান্ট্রি তারকারা রাজত্ব করছেন, এমনকি বিয়ন্স বা পোস্ট ম্যালোনও এই ধারার গানে নাম লেখাচ্ছেন, তখন হান্না হার্পারের এই জয় কান্ট্রি মিউজিকের আধিপত্যকে আরও একবার প্রমাণ করল।

আমার বার্তা/এমই

মডেল-অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

মারা গেছেন মডেল ও অভিনেত্রী রিধিকা রিধি। পরিবার থেকে জানানো হয়েছে, আজ শনিবার (১৫ আগস্ট)

সংস্কৃতি প্রতিমন্ত্রীর আমন্ত্রণে শিল্পকলায় পদ্মাপাড়ের শিল্পীদের মিলনমেলা

নানা ব্যস্ততাকে কাটিয়ে একই ছাদের নিচে এক হয়ে উঠেছিল পদ্মাপাড়ের জেলা রাজবাড়ীর একঝাঁক কৃতিসন্তান তথা

শিমু-তটিনীর ‘ফিরে আসার গল্প’ মুক্তি কবে, জানালেন নির্মাতা রাজ

বাংলা ধারাবাহিকের জগতে অনেকদিন পর দর্শকদের আলাদা করে মাতিয়ে রেখেছিল নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ-এর

স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে: তিশা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। শাড়ি আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন। তবে আদালত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি বিভিন্ন সংকট কাটিয়ে দেশকে স্থিতিশীল অবস্থায় এনেছে: চিফ হুইপ

জাতীয় গ্রিডে দিনে ২ হাজার ৪৪৩ মিলিয়ন ঘনফুট গ্যাস দিচ্ছে পেট্রোবাংলা

নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত: সব পদক বাতিল ও আজীবন নিষেধাজ্ঞা

ভালো পরিকল্পনা দেন বাস্তবায়ন করব: বিরোধীদলকে প্রধানমন্ত্রী

গজরিয়া গোল্ডকাপ টুর্ণামেন্টের ২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত

সিঙ্গাপুরের জাতীয় দিবস উপলক্ষে চিত্র প্রদর্শনীর উদ্বোধন

কালীগঞ্জে গভীর রাতে ব্যবসায়ী বাড়িতে দুর্বৃত্তদের হামলা, গৃহবধূ নিহত

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি

জয় বাংলা স্লোগান-শিঙাড়া বিতরণে অভিযোগে মারধর, আটক ১

টাঙ্গাইলে নিখোঁজের এক দিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২০, চলছে উদ্ধারকাজ

ন্যাটো-ইইউ ‘ভাঙতে’ পুতিনের নতুন ছক, কৌশলের মধ্যমণি মলদোভা!

শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা প্রদান কর্মসূচির উদ্বোধন

সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

গণতান্ত্রিক রাজনীতির কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা: সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সংকেত