ই-পেপার বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানে হাসিনা ও তার সহযোগীদের নিয়ে লাইভ গেম শো

আমার বার্তা অনলাইন:
০৫ আগস্ট ২০২৫, ১৫:১৬
আপডেট  : ০৫ আগস্ট ২০২৫, ১৫:২২

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের ধাওয়া করার লাইভ গেম শোর আয়োজন করা হয়েছে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানে।

সোমবার (৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের মূল ফটকের পাশে একটি বুথে এ গেম শোর আয়োজন দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, একটি বড় এলইডি স্কিনে দেখা যাচ্ছে শেখ হাসিনা পালাচ্ছেন আর স্ক্রিনের সামনে ট্রেডমিল মেশিনের মাধ্যমে পেছন থেকে ধাওয়া করছেন গেমে অংশগ্রহণকারীরা। এদিকে বাইরে ফেস্টুন লাগানো হয়েছে ‘স্বৈরাচার খুনি শেখ হাসিনাসহ তার দোসরদের শায়েস্তা করুন’ লাইভ গেম শো।

গেমে অংশ নেওয়া ইদ্রিস মিয়া বলেন, গেমে অংশ নিলাম। দৌড়ানোর মেশিনে দৌড়ালাম। মনে হচ্ছে হাসিনাকে দৌড়ানি দিচ্ছি। একদম বাস্তবের মতো অনুভব হচ্ছে।

আহমেদ রিপন নামের আরেক অংশগ্রহণকারী বলেন, আয়োজনটি দারুণ। এ গেমের মাধ্যমে আমরা গত বছরের এই দিনে হাসিনার পালিয়ে যাওয়ার মুহূর্তকে স্মরণ করছি।

এদিকে দুপুর ১২টায় মূল মঞ্চে সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানমালার সূচনা হয়।

শুরুর পরিবেশনায় সাইমুমের শিল্পীরা ওস্তাদ তোফাজ্জেল হোসেনের লেখা দেশের গান– ‘এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা’ গানটি পরিবেশন করেন।

অবশ্য সকাল থেকেই লাল রঙে সজ্জিত বিশাল মঞ্চে জমে উঠেছে সংগীত ও সংস্কৃতির উৎসব। মঞ্চের চারপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গড়ে তুলেছে ব্যাপক নিরাপত্তার বলয়।

আমার বার্তা/এল/এমই

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু