
শীতলক্ষ্যা নদী অতিক্রমণসহ আদমজী ইপিজেড এলাকার অভ্যন্তরে ক্ষতিগ্রস্ত ২০ ইঞ্চি ব্যাসের সঞ্চালন গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য আজ বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি ২০২৬) রাত ১০টা থেকে আগামী শুক্রবার (০৬ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ২১ ঘণ্টা শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরবর্তী বিস্তীর্ণ এলাকায় গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, এ সময়ে নারায়ণগঞ্জ, পঞ্চবটি, মুক্তারপুর, মুন্সিগঞ্জ, জিনজিরা ও শ্যামপুর (বিসিক) এলাকার সকল শ্রেণীর গ্রাহক প্রান্তে গ্যাসের চাপ উল্লেখযোগ্যভাবে কম থাকবে। এছাড়া, পার্শ্ববর্তী কিছু এলাকায় সাময়িকভাবে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বা আংশিকভাবে বিঘ্নিত হতে পারে।
সাময়িক এ অসুবিধার জন্য সম্মানিত গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
আমার বার্তা /জেএইচ

