ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

সেনাপ্রধানের ঢাকা মহানগরের ক্যাম্প পরিদর্শন, নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ

আমার বার্তা অনলাইন:
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৩
ঢাকা মহানগরের ক্যাম্প পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: সেনাবাহিনীর ফেসবুক পেজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে ঢাকা মহানগরের বিভিন্ন সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর গুলিস্তানে অবস্থিত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সেনা ক্যাম্পে তিনি অসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হন।

সভায় সেনাপ্রধান আসন্ন নির্বাচনে সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে শতভাগ পেশাদারিত্ব এবং নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের বিশেষ নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে সেনাপ্রধান ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি দায়িত্ব পালনরত সদস্যদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা এবং ধৈর্যের পরিচয় দেওয়ার আহ্বান জানান। বিশেষ করে সাধারণ নাগরিকদের সঙ্গে অত্যন্ত বন্ধুসুলভ ও মার্জিত আচরণের মাধ্যমে নির্বাচনী দায়িত্ব পালনের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় আসন্ন নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থাপনা এবং বিভিন্ন সংস্থার মধ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সাভার এরিয়ার জিওসি ও এরিয়া কমান্ডার, ৯ পদাতিক ডিভিশনের জিওসি এবং সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ঢাকার বিভাগীয় কমিশনার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী নির্বাচনকে কেন্দ্র করে গত ২২ জানুয়ারি থেকে সেনাপ্রধান দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চল যেমন চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, বগুড়া, সিলেট ও সাভারসহ বিভিন্ন এলাকায় প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় করে আসছেন। এর মাধ্যমে তিনি নির্বাচনী দায়িত্ব পালনকারী সকল সংস্থার মধ্যে সমন্বয় জোরদার এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করছেন।

আমার বার্তা/এমই

বিটিভির ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত সংবাদটি অসত্য ও বানোয়াট

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর ২১ কর্মকর্তার বিদেশ সফর নিয়ে একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদকে ‘অসত্য,

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আমলে দেশের মানুষ কেন ভালো থাকল, শুধু এই কারণেই

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশে কোনো ধরনের তেলের সংকট নেই। সরকার আগাম
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভির ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত সংবাদটি অসত্য ও বানোয়াট

ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কতিপয় সিবিএ নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে দেশের ৫৫ ডিপোতে তেল চুরির আখড়া

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন