ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

প্রতিবন্ধীদের জন্য চাকরিতে ও সংসদে বিশেষ কোটাসহ এক গুচ্ছ দাবি

আমার বার্তা অনলাইন:
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১২

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকারি চাকরিতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ২ শতাংশ কোটা, সংসদে কমপক্ষে ১ শতাংশ প্রতিনিধিত্ব ও স্থানীয় সরকারে সংরক্ষিত আসন চালু করাসহ প্রতিবন্ধী মানুষের অধিকার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর কাছে এক গুচ্ছ দাবি উপস্থাপন করেছে ডিস্যাবিলিটি রাইটস ওয়াচ ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে “ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রাক্কালে বাংলাদেশের মূলধারার রাজনৈতিক দলগুলোর কাছে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রত্যাশা” শীর্ষক সংবাদ সম্মেলন এসব দাবি উপস্থাপন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ডিস্যাবিলিটি রাইটস ওয়াচের সভাপতি মনসুর আহমেদ চৌধুরী, সদস্য সচিব খন্দকার জহুরুল আলম ও টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানসহ প্রতিষ্ঠান দুইটির শীর্ষ কর্তা-ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তারা বলছেন, জুলাই বিপ্লবের পর বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিবেশে মূলধারার রাজনৈতিক দলগুলো অনেক বেশি জনবান্ধব হয়েছে এবং দেশের আপামর জনসাধারণের সমস্যা এবং তাদের উন্নয়নের পথে বাধাগুলো অনেক বেশি গুরুত্বের সাথে বিশ্লেষণ করছে।

সংবাদ সম্মেলনে বলা হয় বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন থাকলেও তার কার্যকর বাস্তবায়ন না হওয়ায় তারা এখনো নানা ক্ষেত্রে বঞ্চনার শিকার হচ্ছেন। এই প্রেক্ষাপটে আসন্ন নির্বাচনকে সামনে রেখে মূলধারার রাজনৈতিক দলগুলোর কাছে একগুচ্ছ প্রত্যাশা ও দাবি জানানো হয়েছে।

সংগঠন দুইটি জানায়, জাতিসংঘ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সনদ (সিআরপিডি) বাংলাদেশ ২০০৭ সালে অনুমোদন করে। এর আলোকে ২০১৩ সালে ‘প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন’ প্রণয়ন এবং ২০১৯ সালে জাতীয় কর্মপরিকল্পনা গ্রহণ করা হলেও বাস্তবায়নে অগ্রগতি খুবই সীমিত। ফলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিরা কাঙ্ক্ষিত সুবিধা পাচ্ছেন না।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে-

  • প্রতিবন্ধিতা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন এবং মন্ত্রণালয়ভিত্তিক বাজেট বরাদ্দ নিশ্চিত করা।
  • আইন অনুযায়ী জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ের কমিটিগুলোর কার্যক্রম সক্রিয় করা।
  • রুলস অব বিজনেস সংশোধন করে প্রতিবন্ধিতা বিষয়কে সব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বের আওতায় আনা।
  • জুলাই বিপ্লবের পর সরকারি চাকরিতে প্রায় সকল কোটা বন্ধ হয়ে গেলেও প্রতিবন্ধী মানুষ এবং তৃতীয় লিঙ্গের জন্য সম্মিলিতভাবে ১ শতাংশ কোটা রাখা হয়েছে। সেখানে কেবল প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ২% কোটা রাখা হোক।
  • আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়ন এবং জাতিসংঘে নিয়মিত প্রতিবেদন জমা দেওয়া।
  • এসডিজি সূচক ও জাতীয় জরিপে প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্য অন্তর্ভুক্ত করা।
  • সংগঠনটি জাতীয় সংসদ ও স্থানীয় সরকার ব্যবস্থায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে।
  • একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন, তথ্যপ্রযুক্তি ও কর্মসংস্থানে প্রবেশগম্য পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
  • এ ছাড়া অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ের প্রতিবন্ধী সংগঠনগুলোর সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ ও অর্থায়নের আহ্বান জানানো হয়েছে।
  • প্রতিবন্ধী ভোটারদের জন্য বিদ্যমান সুবিধা যেমন- গাইড নিয়ে ভোটদান, যানবাহন ব্যবহার ও নিচতলায় বিশেষ বুথ— এসব বিষয়ে ব্যাপক প্রচার চালানোর জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

আমার বার্তা/এমই

বিটিভির ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত সংবাদটি অসত্য ও বানোয়াট

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর ২১ কর্মকর্তার বিদেশ সফর নিয়ে একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদকে ‘অসত্য,

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আমলে দেশের মানুষ কেন ভালো থাকল, শুধু এই কারণেই

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশে কোনো ধরনের তেলের সংকট নেই। সরকার আগাম
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভির ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত সংবাদটি অসত্য ও বানোয়াট

ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কতিপয় সিবিএ নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে দেশের ৫৫ ডিপোতে তেল চুরির আখড়া

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন