ই-পেপার শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

বাংলাদেশের ম্যাচ উইনার হিসেবে অবদান রাখতে প্রস্তুত নাহিদ

আমার বার্তা অনলাইন:
১৫ জুন ২০২৫, ১৬:২৯
আপডেট  : ১৫ জুন ২০২৫, ১৬:৩৭

আসন্ন শ্রীলংকা সিরিজে বাংলাদেশের ম্যাচ উইনার হিসেবে নিজের ক্যারিয়ারকে আলোকিত করতে প্রস্তুত দুর্দান্ত গতির মাধ্যমে আকর্ষনের কেন্দ্রবিন্দুতে থাকা টাইগার পেসার নাহিদ রানা। তার মত দ্রুত গতির বোলারই খুঁজছিল বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

তাসকিন আহমেদের পুনরুজ্জীবন এবং শরিফুল ইসলাম-হাসান মাহমুদ-তানজিম সাকিব ও অন্যান্য পেসারদের আগমনে গত কয়েক বছরে বাংলাদেশের পেস বোলিং বিভাগের উন্নতি হয়েছে। তবে দলে দ্রুত গতির বোলারের অভাব ছিল। সেই অভাব মিটিয়েছেন নাহিদ। বোলিং বিভাগকে শক্তিশালী করে তুলতে অবদান রেখেছেন এই ডান-হাতি পেসার।

প্রথমবার নাহিদের বোলিং অ্যাকশনে দেখে বাংলাদেশ কোচ ফিল সিমন্স বলেছিলেন, ‘গতির কারণে সে আমাদের এক্স ফ্যাক্টর। যদি সে ফিট থাকে, তাহলে যেকোন উইকেটে গতি দিয়ে প্রতিপক্ষ ব্যাটারকে সমস্যায় ফেলতে পারবে নাহিদ।’

ছোট ক্যারিয়ারে ইতোমধ্যেই বাংলাদেশের হয়ে সব ফরম্যাটেই অভিষেক হয়েছে নাহিদের। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক স্মরনীয় না হলেও উইকেটের দেখা ঠিকই পান তিনি। ৪ ওভারে ৫০ রান দিয়ে ২ উইকেট শিকার করেন নাহিদ। বল হাতে রান বেশি দিলেও গতি দিয়ে প্রতিপক্ষ ব্যাটারদের ঠিকই চাপে রেখেছিলেন এই পেসার।

টেস্ট অভিষেক অবশ্য স্মরণীয় করে রেখেছেন নাহিদ। তার গতিতে হিমশিম খেয়েছে প্রতিপক্ষ ব্যাটাররা।

ইতোমধ্যে ৭ টেস্টে ২৩ উইকেট নিয়েছেন নাহিদ। ওয়ানডেতেও অভিষেক হয়েছে তার। ৪ ম্যাচে ৫ উইকেট আছে নাহিদের। তবে নাহিদের টেস্ট পারফরমেন্স বাংলাদেশকে সবচেয়ে বেশি উচ্ছসিত করেছে।

টেস্টের ঐতিহ্যবাহী মন্ত্র হল- ২০ উইকেট নিয়ে ম্যাচ জেতা। নাহিদের সাথে অন্যান্য বোলাররা ছন্দে থাকলে প্রতিপক্ষের ২০ উইকেট শিকার বাংলাদেশের জন্য এখন অসম্ভব কিছু না।

গত বছর মার্চে সিলেটে শ্রীলংকার বিপক্ষে নিজের অভিষেক টেস্টের প্রথম ইনিংসে তিনটি এবং দ্বিতীয় ইনিংসে দুই উইকেট নিয়েছিলেন নাহিদ। সেই টেস্ট ৩২৮ রানের বড় ব্যবধানে হেরেছিল টাইগাররা।

কিন্তু নাহিদের দারুণ অভিষেক দলের পেস আক্রমণে আত্মবিশ্বাস যুগিয়েছে।

এরপর পাকিস্তান সফরে নিজের জাত চিনিয়েছেন নাহিদ। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে নিজের সেরাটা দিতে পারেননি তিনি। মাত্র ১ উইকেট নিয়েছিলেন নাহিদ। কিন্তু দ্বিতীয় টেস্টে ৫ উইকেট শিকার করেন এই পেসার। প্রথম ইনিংসে ১ ও দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নেন নাহিদ।

দ্বিতীয় ইনিংসে তার ৪ উইকেট শিকার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জয়ে বড় অবদান রাখে। ঐ টেস্ট জিতে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল টাইগাররা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের ষষ্ঠ টেস্টেই প্রথমবারের মত পাঁচ উইকেটের দেখা পান নাহিদ।

কিংস্টনে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৬১ রানে ৫ উইকেট নেন তিনি। ঐ টেস্ট ১০১ রানে জিতে ২০০৯ সালের পর প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট ম্যাচ জয়ের স্বাদ পায় বাংলাদেশ।

নাহিদ বলেন, ‘তিন ফরম্যাটের মধ্যে আমার সবচেয়ে পছন্দের ফরম্যাট হল টেস্ট। এটি সবচেয়ে মর্যাদাপূর্ণ। যতদিন আমি ফিট থাকব ততদিন টেস্ট ক্রিকেট খেলব।’

পেসাররা যেকোন সময় ইনজুরিতে পড়তে পারে, এজন্য নিজেকে ফিট রাখার চেষ্টা করছেন নাহিদ। তিনি বলেন, ‘বিষয়গুলো যত ভালোভাবে মেনে চলা সম্ভব আমি মেনে চলেছি।

আমি সঠিকভাবে খাওয়ার চেষ্টা করি এবং নিজেকে ঠিক রাখতে কঠোর পরিশ্রম করি। এটি সবসময় চ্যালেঞ্জিং। কিন্তু যখন কোন চ্যালেঞ্জ কাটিয়ে উঠা যায়, তখন আত্মবিশ্বাস বাড়ে।’

শ্রীলংকার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল নাহিদের। একই প্রতিপক্ষের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে খেলার সুযোগ পাওয়া তার জন্য অর্জিত খ্যাতি ধরে রাখার প্লাটফর্ম হবে।

নাহিদকে নিয়ে বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, প্রতিপক্ষ নিয়ে কখনওই মাথা ঘামান না নাহিদ। সবসময় নিজের পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করেন তিনি।

শান্ত বলেন, ‘প্রতিপক্ষ নিয়ে খুব বেশি ভাবেন না নাহিদ। শুধুমাত্র নিজের পরিকল্পনা কিভাবে বাস্তবায়ন করবেন সেদিকেই ফোকাস করেন তিনি।’

টাইগার অধিনায়ক আরও বলেন, ‘সে সত্যিই ভাল বোলিং করছে এবং দ্রুত গতিতে বোলিং করছে। যখন আমরা তাকে ভাল বোলিং করতে দেখি, এটা আমাদের পুরো বোলিং ইউনিটকে উৎসাহিত করে। আমাদের অনুপ্রাণিত কওে এটাই প্রমান করে আমরা কিভাবে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারি। তাই এটি এমন একটি জিনিস যা আমি সত্যিই পছন্দ করি।’

আমার বার্তা/এল/এমই

পদত্যাগ না করেই নির্বাচনের ঘোষণা দিলেন তামিম ইকবাল

গত দুইদিনের সবচেয়ে আলোচিত খবর- তামিম ইকবাল বিসিবি থেকে পদত্যাগ করবেন। খবরটি এমনভাবে প্রকাশিত, উপস্থাপিত

মরিনহোর চোখে ‘তুরুপের তাস’ আনচেলত্তির ব্রাজিলই বিশ্বকাপের ফেভারিট

২০২৬ ফিফা বিশ্বকাপের দামামা বাজতে বাকি আর মাস দেড়েক সময়। মাঠের লড়াই শুরু হওয়ার আগেই

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি

চট্টগ্রামে শেষ পর্যন্ত পরিত্যক্তই হয়ে গেলো বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। বিকেল ৪টা ১৮ মিনিটে

অবশেষে ছাড় দিলো বিসিবি, পিএসএল ফাইনাল খেলতে যাচ্ছেন নাহিদ রানা

নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে খেলতে মাঝ পথেই পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছাড়তে হয়েছিল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের প্রথম দায়িত্ব জনগণের দেখভাল করা: সংসদে প্রধানমন্ত্রী

৩৭ হাজার কোটির ১৪ এয়ারক্রাফট কেনার চুক্তি স্বাক্ষর করল বিমান

নারায়ণগঞ্জে নববর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বিএনপি জুলাই সনদ থেকে সরে যায়নি আঁকড়ে ধরেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ

বাংলাদেশের এক নম্বর সমস্যা—বেকারত্ব

কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব হবে, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়: সংসদে গয়েশ্বর

প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ অনুষ্ঠিত, ৬ লাখ টাকা পেল ০০০১০৩৫ নম্বর

ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্প সম্প্রসারণে জোর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

মুজিব বলেছিলেন সাবধানে থাকিস, জিয়া বলেছিলেন যুদ্ধ করো: সংসদে গয়েশ্বর

ইরানকে ৬ স্থলপথ ব্যবহারের অনুমতি পাকিস্তানের, ক্ষুব্ধ হবে আমেরিকা?

অর্থনীতি পুনরুদ্ধারে আগামী দুই বছর কঠিন হবে: অর্থমন্ত্রী

পেট্রলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে: সংসদে জ্বালানিমন্ত্রী

বাংলাদেশ সীমান্তে বিষধর সাপ ও কুমির মোতায়েনের পরিকল্পনা ভারতের

একাত্তরে কসাই টিক্কা খানের সঙ্গে বৈঠক করেছিলেন গোলাম আযমরা

পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন সচিব

বিএনপি সবসময় জনগণের পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করেছে: ডা. জাহিদ

যুক্তরাষ্ট্রের সহায়তা: ৬ লাখ টিবি কিট, শিশুদের ১১ হাজার ওষুধ প্রদান