ই-পেপার শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

আর্জেন্টাইন লিগে বাংলাদেশের পতাকাকে সম্মান

অনলাইন ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৩৪

আবারও বাংলাদেশ ও বাংলাদেশের পতাকাকে সম্মান জানিয়েছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার পেশাদার ফুটবলের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যায়, একটি ফুটবল লিগের অনুষ্ঠানে প্রদর্শন করা হচ্ছে বাংলাদেশের পতাকা। ছবি সেই ক্যাপশনে লেখা, ‘ধন্যবাদ বাংলাদেশ, বিশ্ব চ্যাম্পিয়ন লিগ চির কৃতজ্ঞ থাকবে।’

এর আগে কাতার বিশ্বকাপ চলাকালে আলবিসেলেস্তাদের নিয়ে বাংলাদেশের উন্মাদনা আর্জেন্টিনা তো বটেই, নজর কাড়ে সারা বিশ্বের। আর্জেন্টিনা ফুটবল দলের টুইটার পেজে বাংলাদেশকে নিয়ে একাধিকবার পোস্ট করা হয়। এ ছাড়া অকুণ্ঠ সমর্থনের জন্য বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানান আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালনি।

আর্জেন্টিনা দলের প্রাণভোমরা লিওনেল মেসির কানেও যায় বাংলাদেশের উন্মাদনার কথা। বাংলাদেশে আর্জেন্টিনা এবং নিজের পাগলাটে সমর্থকদের নিয়ে কথা বলেছেন মেসি।

সম্প্রতি বিশ্বকাপের শিরোপা জয় নিয়ে আর্জেন্টিনার গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘হ্যাঁ, এটা (বাংলাদেশের সমর্থন) আমার চোখে পড়েছে। সব জায়গায় ১০ নম্বর জার্সি, বিশ্বকাপ ফাইনালের আগে সোফি মার্টিনেজ (আর্জেন্টাইন সাংবাদিক) আমাকে সব দেখিয়েছিল। আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি এভাবে পৃথিবীর নানা প্রান্তে দেখা, সত্যিই দুর্দান্ত ব্যাপার।’

এ সময় মেসি আরও বলেন, ‘বিশ্বকাপের সময়ে আর্জেন্টিনার সাধারণ মানুষ অনেক উপভোগ্য সময় কাটিয়েছে। তারা তাদের দুঃখ-দুর্দশা ভুলে এ সময়ে শুধু ফুটবল নিয়ে ভেবেছে।’ এদিকে বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালনি বাংলাদেশকে নিয়ে বলেছিলেন, ‘আমার মনে হয়, প্রথমে দিয়েগো (ম্যারাডোনা), পরে মেসির কারণে আর্জেন্টিনার ফুটবলের সমর্থক বেড়েছে। বাংলাদেশে আমাদের এমন সমর্থন আছে জেনে আমি গর্বিত। শুধু বাংলাদেশেই নয়, অন্য অনেক দেশের মানুষও আমাদের সমর্থন করে।’

আলবিসেলেস্তাদের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা ছুঁয়ে গেছে আর্জেন্টাইনদের। বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনার ম্যাচের সময় ঢাকা, চট্টগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করা হয়।

এতে হাজার হাজার মানুষ আর্জেন্টিনার ম্যাচ উপভোগ করেন এবং মেসি-ডি মারিয়াদের সমর্থনে গলা ফাটান। বিশ্বকাপের শুরু থেকে বিষয়টি আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এতে আর্জেন্টাইনরা আপ্লুত হয়ে রাজধানী বুয়েনস আয়ার্সসহ দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশের জাতীয় পতাকা উড়িয়েছিলেন।

এবি/ জিয়া

শেষ ম্যাচের ব্যাটিং নিয়ে আক্ষেপ শান্তর 

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ ১-১ ব্যবধানে শেষ করেছে বাংলাদেশ। নেপিয়ারে প্রথম ম্যাচে জয়ের

সিরিজ সেরা হলেন শরিফুল

নিউজিল্যান্ড সিরিজে দুর্দান্ত বোলিং করেছেন বাঁ-হাতি তরুণ পেসার শরিফুল ইসলাম। নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে জয়ের

ক্রিকইনফোর বর্ষসেরা একাদশে নাহিদা

বল হাতে দারুণ একটা বছর কাটিয়েছে বাংলাদেশ। দলের এই সাফল্যে মুখ্য ভূমিকা রেখেছেন স্পিনার নাহিদা

নটিংহ্যামের কাছেও হারলো ম্যানইউ

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে এখন পর্যন্ত ৯টি ম্যাচ হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। পয়েন্ট টেবিলের শীর্ষে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন বন্ধে জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি

৭ জানুয়ারি লুটেরা আর ভোট ডাকাতদের নির্বাচন: এবি পার্টি

নির্বাচনি জোয়ারে বিএনপির নেতাকর্মীও শামিল হয়েছে: তথ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গবেষককে গুলি করে হত্যা

নারায়ণগঞ্জ আদালতে হাজতখানা লাইব্রেরীর উদ্বোধন

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হামলা করে নৌকাকে বিতর্কিত করার পরিকল্পনা করছে: গাজী

নতুন বছরের প্রথম দিনে স্কুলে স্কুলে বই উৎসব

নতুন বছরে ব্যাংক ঋণের সুদহার ১২ শতাংশ

মঈন খানের সঙ্গে এনডিআই-আইআরআই পর্যবেক্ষক দলের বৈঠক

রাষ্ট্রীয় মদতে অগ্নিসন্ত্রাস-নাশকতার অভিযোগ বিএনপির

মেরিন সেক্টরে বাংলাদেশের বিশাল সম্ভাবনা রয়েছে: নৌপ্রতিমন্ত্রী

দেশের ৫ ভাগের একভাগ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন

৬০-৭০ শতাংশ ভোট না দেখাতে পারলে স্যাংশন আসবে

২০২৩ সালে ধর্ষণের শিকার ৫৭৩ নারী

বিএনপি নির্বাচনে আসার জন্য দরকষাকষি করেছে

৭০ তম জন্মদিনে গায়ক রফিকুল আলমের প্রত্যাশা

ইনস্টাগ্রাম পোস্ট শেয়ারে নতুনত্ব

ভোট সুষ্ঠু করতে যত বাহিনী দরকার নামানো হবে

ইউএফএস ও আইসিবির এমডিসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশে নাটকীয়ভাবে বেড়েছে বজ্রপাত-মৃত্যু