ই-পেপার বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

নটিংহ্যামের কাছেও হারলো ম্যানইউ

অনলাইন ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৩, ১০:৫২

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে এখন পর্যন্ত ৯টি ম্যাচ হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ১০ দলের কেউই এত বেশি ম্যাচ হারেনি। সবমিলিয়ে চলতি মৌসুমে মোট ১৪টি ম্যাচে হেরেছে এরিক টেন হ্যাগের শিষ্যরা। সবশেষ ঘরের মাঠে নটিংহ্যাম ফরেস্টের কাছে ২-১ গোলে হেরেছে ইউনাইটেড।

১৯৯৪ সালের পর প্রিমিয়ার লিগের খেলায় প্রথমবারের মতো ইউনাইটেডকে হারানোর রেকর্ড করলো নটিংহ্যাম। দলের হয়ে গোল করেছেন নিকোলাস ডোমিনগেজ (৬৪মিনিটে) ও মর্গান জিবস হোয়াইট (৮২ মিনিটে)।

ম্যাচের ৭৮ তম মিনিটে গোল করে দলতে সমতায় ফিরিয়েছিলেন মার্কাস র্যাশফোর্ড। এরপর জিবস হোয়াইটের গোলে এগিয়ে যায় নটিংহ্যাম। সেই গোল আর শোধ করতে পারেনি ইউনাইটেড।

ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে রয়েছে ইউনাইটেড। তাদের পয়েন্ট ৩১। অপরদিকে ২০ পয়েন্ট নিয়ে তালিকার নীচ থেকে সপ্তম অবস্থানে রয়েছে নটিংহ্যাম।

এবি/ওজি

শেষ ম্যাচের ব্যাটিং নিয়ে আক্ষেপ শান্তর 

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ ১-১ ব্যবধানে শেষ করেছে বাংলাদেশ। নেপিয়ারে প্রথম ম্যাচে জয়ের

সিরিজ সেরা হলেন শরিফুল

নিউজিল্যান্ড সিরিজে দুর্দান্ত বোলিং করেছেন বাঁ-হাতি তরুণ পেসার শরিফুল ইসলাম। নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে জয়ের

ক্রিকইনফোর বর্ষসেরা একাদশে নাহিদা

বল হাতে দারুণ একটা বছর কাটিয়েছে বাংলাদেশ। দলের এই সাফল্যে মুখ্য ভূমিকা রেখেছেন স্পিনার নাহিদা

হার দিয়ে বছর শেষ টাইগারদের

লো স্কোরিং ম্যাচে বৃষ্টির আগে লড়াই করেছিল বাংলাদেশ। কিন্তু সেটা জয়ের জন্য যথেষ্ট ছিল না।
  • সর্বশেষ
  • জনপ্রিয়