ই-পেপার বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

মঈন খানের সঙ্গে এনডিআই-আইআরআই পর্যবেক্ষক দলের বৈঠক

অনলাইন ডেস্ক:
৩১ ডিসেম্বর ২০২৩, ১৯:১৭

আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) ঢাকা সফররত প্রতিনিধিদল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের সঙ্গে বৈঠক করেছে।

রোববার (৩১ ডিসেম্বর) গুলশানে মঈন খানের বাসভবনে প্রতিনিধিদলটি প্রায় পৌন দুই ঘণ্টা বৈঠক করে। বিকেল ৪টায় শুরু হওয়া বৈঠক শেষ হয়েছে সন্ধ্যা পৌনে ৬টায়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

বৈঠকে ড. আব্দুল মঈন খান ছাড়াও মার্কিন প্রতিনিধিদলের মধ্যে উপস্থিত ছিলেন এনডিআই-আইআরআই নির্বাচনী পর্যবেক্ষণ মিশনের বিশ্লেষক এবং সমন্বয়কারী মিসেস নাতাশা রথচাইল্ড, উগান্ডা মানবাধিকার কমিশনের কমিশনার এবং নির্বাচন বিশেষজ্ঞ মি. ক্রিস্পিন কাহেরু, দ্য চার্টার সেন্টারের (নির্বাচন এক্সপার্ট মিশন) লিগ্যাল অ্যানালিস্ট মিস মারিয়াম তাবাতাদজে, নির্বাচন পর্যবেক্ষক মি. নেনাদ মারিনোভিচ ও নির্বাচন বিশেষজ্ঞ মি. ইভাইলো পেন্টচেভ।

জানা গেছে, নির্বাচন পর্যবেক্ষণে আইআরআই ও এনডিআইয়ের মোট ১২ সদস্যের প্রতিনিধিদল ঢাকায় অবস্থান করবে। এর মধ্যে ডিসেম্বরের মাঝামাঝি পাঁচ সদস্যের এই প্রতিনিধিদলটি ঢাকায় আসে।

আমার বার্তা/এমই

নির্বাচন বন্ধে জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে চিঠি দিয়েছে বিএনপি। দলটির

৭ জানুয়ারি লুটেরা আর ভোট ডাকাতদের নির্বাচন: এবি পার্টি

আগামী ৭ জানুয়ারির নির্বাচন লুটের আর ভোট ডাকাতদের নির্বাচন বলে মন্তব্য করেছে আমার বাংলাদেশ পার্টি

নির্বাচনি জোয়ারে বিএনপির নেতাকর্মীও শামিল হয়েছে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সারা দেশে নির্বাচনের জোয়ার সৃষ্টি হয়েছে। এই জোয়ারে বিএনপির নেতাকর্মীরাও

রাষ্ট্রীয় মদতে অগ্নিসন্ত্রাস-নাশকতার অভিযোগ বিএনপির

আন্তর্জাতিকভাবে কলঙ্কিত ও বিকৃত ২০১৪ ও ২০১৮ সালের দুটি নির্বাচনের পটভূমিতে আবারও আগামী ৭ জানুয়ারি
  • সর্বশেষ
  • জনপ্রিয়