ই-পেপার শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

মেসিডোনিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইউরোর কাছাকাছি ইতালি

অনলাইন ডেস্ক
১৮ নভেম্বর ২০২৩, ১১:৫৯

ইউরো চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন ইতালি। অথচ, এই দলটিই কি না টানা গত দুটি বিশ্বকাপ খেলতে পারেনি। শুধু তাই নয়, আগামী ইউরোতেও তাদের খেলা প্রায় অনিশ্চিত হয়ে গিয়েছিলো।

তবে শুক্রবার রাতে নর্থ মেসিডোনিয়াকে ৫-২ গোলের বড় ব্যবধানে হারিয়ে জার্মানিতে অনুষ্ঠিতব্য ইউরোয় খেলার কাছাকাছি পৌঁছেছে আজ্জুরিরা।

এই জয়ের ফলে ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইতালিয়ানরা। সমান পয়েন্ট ইউক্রেনেরও। মজার বিষয় হলো বাছাই পর্বের শেষ ম্যাচটি ইতালি খেলবে ইউক্রেনের বিপক্ষেই।

আগামী সোমবার অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। ইতালি জিতলে তো কথাই নেই, ড্র করলেও সরাসরি ইউরোতে খেলার যোগ্যতা অর্জন করে ফেলবে। তবে হারলে চলে যেতে হবে প্লে-অফ রাউন্ডে।

ইতালির জন্য নর্থ মেসিডোনিয়া দুর্বোধ্য এক প্রতিপক্ষের নাম। বারবার এই দলটির সামনে এসে ভোগান্তিতে পড়তে হয় আজ্জুরিদের। ২০২২ কাতার বিশ্বকাপের বাছাই পর্বে এই নর্থ মেসিডোনিয়ার কাছে ১-০ গোলে হেরেই বিদায় নিতে হয়েছিলো ইতালিকে।

এছাড়া বর্তমান কোচ লুসিয়ানো স্পালেত্তির দায়িত্ব নেয়ার পর গত সেপ্টেম্বরে প্রথম ম্যাচেই দলটির সঙ্গে ১-১ গোলে ড্র করেছিলো তারা। ওই ম্যাচটিও ছিলো ইউরো বাছাই পর্বের।

অবশেষে ঘরের মাঠে পেয়ে ৫ বার মেসিডোনিয়ার জালে বল জড়ালো ইতালি। ২টি হজম করলেও বড় ব্যবধানে জয় নিয়েই ইউরোর পরবর্তী রাউন্ডে ওঠার অপেক্ষায় রয়েছে তারা।

ম্যাচের পর লুসিয়ানো স্পালেত্তি বলেন, ‘আমাদের যোগ্যতা এবং সামর্থ্য সবই আছে। আগে হোক কিংবা পরে- আমরা ঠিকই গোল করবো। তবে কাউন্টার অ্যাটাকগুলো (মেসিডোনিয়ার) ছিল খুবই ভয়ঙ্কর। প্রথমার্থে সমস্যায় না পড়লেও দ্বিতীয়ার্ধে বেশ কয়েকবার সমস্যায় পড়তে হয়েছিলো আমাদের।’

ম্যাচের ১৭তম মিনিটে ইতালির হয়ে প্রথম গোল করেন মাতেও ডারমিয়ান। ৪১তম মিনিটে ব্যবধান দ্বিগুন করেন ফেডেরিকো চিয়েসা। প্রথমার্ধ শেষ হওয়ার খানিক আগে, ইনজুরি সময়ে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে তৃতীয় গোল করেন চিয়েসা।

দ্বিতীয়ার্ধ শুরুর কিছুক্ষণ পরই কাউন্টার অ্যাটাক থেকে একটি গোল শোধ করে দেয় মেসিডোনিয়া। ৫২তম মিনিটে গোলটি করেন জানি অ্যাতানাসভ। ৭৪তম মিনিটে আরও একটি গোল শোধ করে দেন একই ফুটবলার। ব্যবধান দাঁড়ায় ৩-২ এ। ইতালিয়ানরাও শঙ্কায় পড়ে যায় এ সময়।

কিন্তু ৮১তম মিনিটে ইতালিকে চতুর্থ গোল উপহার দেন জিয়াকোমো রাসপাদোরি। ম্যাচের শেষ বাঁশি বাজার খানিক আগে, ৯০+৩ মিনিটে দলের পঞ্চম গোলটি করেন স্টিফেন এল সারাউই। শেষ পর্যন্ত ৫-২ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে ইতালি।

এবি/ওজি

শেষ ম্যাচের ব্যাটিং নিয়ে আক্ষেপ শান্তর 

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ ১-১ ব্যবধানে শেষ করেছে বাংলাদেশ। নেপিয়ারে প্রথম ম্যাচে জয়ের

সিরিজ সেরা হলেন শরিফুল

নিউজিল্যান্ড সিরিজে দুর্দান্ত বোলিং করেছেন বাঁ-হাতি তরুণ পেসার শরিফুল ইসলাম। নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে জয়ের

ক্রিকইনফোর বর্ষসেরা একাদশে নাহিদা

বল হাতে দারুণ একটা বছর কাটিয়েছে বাংলাদেশ। দলের এই সাফল্যে মুখ্য ভূমিকা রেখেছেন স্পিনার নাহিদা

নটিংহ্যামের কাছেও হারলো ম্যানইউ

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে এখন পর্যন্ত ৯টি ম্যাচ হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। পয়েন্ট টেবিলের শীর্ষে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন বন্ধে জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি

৭ জানুয়ারি লুটেরা আর ভোট ডাকাতদের নির্বাচন: এবি পার্টি

নির্বাচনি জোয়ারে বিএনপির নেতাকর্মীও শামিল হয়েছে: তথ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গবেষককে গুলি করে হত্যা

নারায়ণগঞ্জ আদালতে হাজতখানা লাইব্রেরীর উদ্বোধন

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হামলা করে নৌকাকে বিতর্কিত করার পরিকল্পনা করছে: গাজী

নতুন বছরের প্রথম দিনে স্কুলে স্কুলে বই উৎসব

নতুন বছরে ব্যাংক ঋণের সুদহার ১২ শতাংশ

মঈন খানের সঙ্গে এনডিআই-আইআরআই পর্যবেক্ষক দলের বৈঠক

রাষ্ট্রীয় মদতে অগ্নিসন্ত্রাস-নাশকতার অভিযোগ বিএনপির

মেরিন সেক্টরে বাংলাদেশের বিশাল সম্ভাবনা রয়েছে: নৌপ্রতিমন্ত্রী

দেশের ৫ ভাগের একভাগ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন

৬০-৭০ শতাংশ ভোট না দেখাতে পারলে স্যাংশন আসবে

২০২৩ সালে ধর্ষণের শিকার ৫৭৩ নারী

বিএনপি নির্বাচনে আসার জন্য দরকষাকষি করেছে

৭০ তম জন্মদিনে গায়ক রফিকুল আলমের প্রত্যাশা

ইনস্টাগ্রাম পোস্ট শেয়ারে নতুনত্ব

ভোট সুষ্ঠু করতে যত বাহিনী দরকার নামানো হবে

ইউএফএস ও আইসিবির এমডিসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশে নাটকীয়ভাবে বেড়েছে বজ্রপাত-মৃত্যু