ই-পেপার বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

ফিনল্যান্ডের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশি দূতের পরিচয়পত্র পেশ

আমার বার্তা অনলাইন
০৬ অক্টোবর ২০২৫, ১০:৪৩

ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাবের কাছে পরিচয়পত্র পেশ করলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত ওয়াহিদা আহমেদ।

শুক্রবার (৩ অক্টোবর) ফিনল্যান্ডের রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রদূত তার পরিচয়পত্র পেশ করেন। স্টকহোমের বাংলাদেশ দূতাবাস এই তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, ৩ অক্টোবর বাংলাদেশসহ পাঁচটি দেশের অনাবাসিক রাষ্ট্রদূত ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাবের কাছে পরিচয়পত্র পেশ করেন। রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশসহ পরিচয়পত্র পেশ করতে আসা অনাবাসিক রাষ্ট্রদূতদের স্বাগত জানানো হয় এবং গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর রাষ্ট্রদূতদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান ফিনল্যান্ডের রাষ্ট্রপতি, যেখানে তিনি ফিনল্যান্ডে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে ওয়াহিদা আহমেদের পরিচয়পত্র গ্রহণ করেন।

রাষ্ট্রদূত বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ফিনল্যান্ডের রাষ্ট্রপতি এবং জনগণের কাছে পৌঁছে দেন। ফিনল্যান্ডের রাষ্ট্রপতি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ সরকারের ভূমিকার প্রশংসা করেন। রাষ্ট্রদূত রাষ্ট্রপতিকে বাংলাদেশ ও ফিনল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন, বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর ও জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

রাষ্ট্রদূত রাষ্ট্রপতিকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন ভূমিকা ও পদক্ষেপ এবং আসন্ন নির্বাচন সম্পর্কেও অবহিত করেন, যার প্রতি তিনি বিশেষ আগ্রহ প্রকাশ করেন। রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রদূতের সফল মেয়াদ কামনা করেন এবং আশা করেন যে, তাঁর সময়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর হবে।

প্রসঙ্গত, সুইডেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ওয়াহিদা আহমেদ সমদূরবর্তী রাষ্ট্রদূত হিসেবে ফিনল্যান্ডের দেখভাল করেন।

আমার বার্তা/জেএইচ

মালয়েশিয়ায় এক বছরে আটক ৯০ হাজারের বেশি অবৈধ অভিবাসী

মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি এক বিবৃতিতে জানান, ২৪ ডিসেম্বর পর্যন্ত

আটলান্টিক মহাসাগরে নৌকাডুবি: ১২ জনের মরদেহ উদ্ধার

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে যাত্রাকালে আটলান্টিক মহাসাগরে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে গেছে। এতে ১৫০ জনের

পোস্টাল ভোট: মালয়েশিয়া প্রবাসীদের নিবন্ধন ছাড়াল ৪১ হাজার

বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। বিশেষ করে মালয়েশিয়ায়

কাতারের সড়কে প্রাণ হারালেন চট্টগ্রামের বোয়ালখালীর যুবক

কাতারে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মো. ইফতেখার রিপন শরীফ (৩৪) নামে এক যুবক নিহত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু