ই-পেপার বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না: শফিকুর রহমান

আমার বার্তা অনলাইন:
১১ নভেম্বর ২০২৫, ১৬:৪৩
সমাবেশে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ২০২৬ সালে কোনো নির্বাচন নেই। জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই।

তিনি বলেন, এদেশের মুক্তিকামী মানুষের কথা একটাই—জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট হতে হবে।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পল্টনে নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দাবিতে যুগপৎ আন্দোলনের শরিকদের এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, গণভোটের ব্যাপারে সব দল একমত। তাহলে তারিখ নিয়ে এই বায়নাবাজি কেন? একমত যখন একমত হয়েই জুলাই সনদ স্বাক্ষর করেছি, তখন গণভোট আগে হওয়াই হচ্ছে যুক্তিযুক্ত। এর মধ্য দিয়ে আইনি ভিত্তির পাটাতন তৈরি হবে। এর ভিত্তিতেই আগামী সংসদের নির্বাচন হবে।

তিনি আরও বলেন, আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় নির্বাচন হোক। এ নিয়ে কেউ ধুম্রজাল সৃষ্টির পাঁয়তারা চালাবেন না। উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপাবেন না। আমরা জাতীয় ঐকমত্য কমিশনে গিয়ে সব দল মতামত দিয়েছি। আট দলের পক্ষ থেকে ডজনখানেক নোট অফ ডিসেন্ট আমরা দেইনি। প্রস্তাবনা যৌক্তিক মনে করে আলাপ আলোচনায় আমরা ইতিবাচক মত দিয়েছি।

‘এরপর সংখ্যাগরিষ্ঠ দলের মতামতের ভিত্তিতে একটি চার্টার তৈরি হয়েছে। গণতন্ত্রের কথা হলো সংখ্যাগরিষ্ঠ যা বলবে বাকিরা তা মেনে নেবে। কিন্তু আমরা দেখলাম কেউ কেউ তা মেনে নিতে রাজি নন।’

তিনি বলেন, আপনি যদি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখান জাতীয় নির্বাচনে আপনি শ্রদ্ধা দেখাবেন কীভাবে? সব বায়না ভুলে যান। জুলাই শহীদের রক্তের প্রতি সম্মান দেখান। জুলাইয়ে যারা লড়াই করেছে যারা পঙ্গুত্ববরণ করেছে, তাদের বুকের ভাষা বোঝার চেষ্টা করুন।

শফিকুর রহমান বলেন, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই—জনতার বিজয় হবে ইনশাআল্লাহ। জনতা কী চায় কান পেতে শোনার চেষ্টা করুন। যদি এই ভাষা বুঝতে ব্যর্থ হন তাহলে নিজের পরিণতির জন্য তৈরি থাকুন। আমাদের সহযোদ্ধারা আমাদের হাতে মুক্তির প্রাথমিক পরিবেশটা উপহার দিয়েছে, আমরা জনগণের চূড়ান্ত মুক্তি আদায় করেই ঘরে ফিরবো ইনশাআল্লাহ।

আমরা গণভোটের ব্যাপারে অনড় থাকবো উল্লেখ করে জামায়াত আমির বলেন, আমরা ভদ্র ভাষায় কথা বলছি, ভদ্র ভাষায় কথা বলবো। কিন্তু আমাদের দাবির ব্যাপারে হিমালয়ের মতো অনড় থাকবো। এ দাবি জনগণের দাবি, কোনো দলের দাবি নয়। এ দাবি বিপ্লবের দাবি, এ দাবি ফ্যাসিবাদের দাবি নয়।

তিনি বলেন, ফ্যাসিবাদের দাবির কাছে বাংলাদেশের জনগণ মাথা নত করবে না। যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি আদায় না হবে আমাদের আন্দোলন দুর্বার গতিতে চলতে থাকবে। আমরা আজ শীর্ষ নেতারা মিলিত হবো। পরবর্তী কর্মসূচি শিগগির জানতে পারবেন।

আমার বার্তা/এমই

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল বিএনপির দলীয়

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

রাষ্ট্রপতির বক্তব্যে বাধা দিতে সাংসদদের প্রতি আহ্বান আসিফ মাহমুদের

জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির বক্তব্যে বাধা দিতে ও তার অভিশংসনের দাবি তুলতে সংসদ সদস্যদের

সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধীদল যতটুকু পাবে, ততটুকু চাই: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা চাই, জুলাই সংস্কারের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

প্রধান নির্বাচক হচ্ছেন বাশার, সহকারী পদে এগিয়ে তুষার-নাইম

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেবিচক ও ফায়ার সার্ভিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষে শিশুসহ নিহত ১২

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আ.লীগ: রাষ্ট্রপতি

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের অধিবেশন ত্যাগ

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ

শিক্ষাক্ষেত্রে পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

খালেদা জিয়া মানেই আপসহীন গণতন্ত্র আর সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী

বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন তামিম ইকবাল