ই-পেপার মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে সৌদির বার্তা: ফিলিস্তিনের স্বাধীনতা চাই

আমার বার্তা অনলাইন:
১০ নভেম্বর ২০২৫, ১৮:১৬
ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান/ ফাইল ছবি: এসপিএ

চলতি মাসে ওয়াশিংটন সফরে যাচ্ছেন সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস)। সফরকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি। তবে সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেও ইসরায়েলের সঙ্গে সহসাই সম্পর্ক স্থাপন হচ্ছে না বলে ইঙ্গিত দিয়েছে রিয়াদ। তারা বিশেষ বার্তায় জানিয়েছে, আগে ফিলিস্তিনের স্বাধীনতা চাই, তারপর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক।

দীর্ঘদিনের বৈরিতার পর ইসরায়েল-সৌদি সম্পর্ক প্রতিষ্ঠা হলে তা মধ্যপ্রাচ্যের রাজনীতি ও নিরাপত্তা ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে। এতে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের প্রভাবও আরও বাড়বে বলে ধারণা বিশ্লেষকদের।

২০২০ সালের আব্রাহাম চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। ট্রাম্প সম্প্রতি বলেছেন, আমরা আশা করছি শিগগিরই আরও দেশ, বিশেষ করে সৌদি আরব, এই চুক্তিতে যুক্ত হবে।

তবে সৌদি আরব নিজস্ব কূটনৈতিক চ্যানেলগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে, তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে। ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার আগে একটি কার্যকর ও নির্দিষ্ট রোডম্যাপের ভিত্তিতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার নিশ্চয়তা থাকতে হবে।

দুটি উপসাগরীয় সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, গত ১৮ নভেম্বর হোয়াইট হাউজে ট্রাম্প-এমবিএস বৈঠকের আগে কূটনৈতিক কোনো বিভ্রান্তি এড়াতে এবং দুই দেশের অবস্থান সমন্বয় করতেই এমন বার্তা দিয়েছে রিয়াদ।

সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা জনাথন প্যানিকফ বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার স্পষ্ট পথ ছাড়া এমবিএস এখনই ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনের সম্ভাবনা দেখছেন না।

তিনি আরও বলেন, ট্রাম্পের সঙ্গে বৈঠকে এমবিএস ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের আরও জোরালো সমর্থন চাইবেন।

ইসলামের জন্মভূমি এবং মক্কা-মদিনার অভিভাবক হিসেবে সৌদি আরবের জন্য ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া শুধু কূটনৈতিক পদক্ষেপ নয়, এটি তাদের জাতীয় নিরাপত্তা ও ধর্মীয় মর্যাদার সঙ্গেও জড়িত।

তাছাড়া গাজায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের বিরুদ্ধে ইসরায়েলের ব্যাপক সামরিক অভিযানের কারণে আরব বিশ্বে ইসরায়েলবিরোধী জনমত এখনো প্রবল।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মনাল রাদওয়ান বলেছেন, ইসরায়েলের গাজা থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রত্যাহার, আন্তর্জাতিক সুরক্ষা বাহিনী মোতায়েন এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা—এই তিনটি পদক্ষেপ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অপরিহার্য।

অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ঘোর বিরোধী। তাই ট্রাম্প যতই আশাবাদী হোন না কেন, রিয়াদ মনে করছে, এই অবস্থায় সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব নয়।

ট্রাম্প-সালমান বৈঠকে প্রতিরক্ষা ইস্যু

সৌদি আরব ট্রাম্প-এমবিএস বৈঠকের কেন্দ্রবিন্দু করতে চাইছে প্রতিরক্ষা সহযোগিতা ও বিনিয়োগ চুক্তিকে।

বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত হতে পারে, যা যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি উপসাগরীয় অঞ্চলে আরও শক্ত করবে।

তবে ওই চুক্তি কংগ্রেস অনুমোদিত পূর্ণাঙ্গ চুক্তি নয়, বরং কাতারের সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান নিরাপত্তা ব্যবস্থার মতোই একটি সীমিত সহযোগিতা চুক্তি হতে পারে।

এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব আধুনিক প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে যৌথভাবে কাজ করবে। ভবিষ্যতে এটি পূর্ণাঙ্গ চুক্তিতে রূপ নিতে পারে, যদি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণে অগ্রগতি হয়।

গালফ রিসার্চ ইনস্টিটিউটের প্রধান আবদুলআজিজ সাগর বলেন, গাজায় সংঘাতের পর থেকে আলোচনার প্রেক্ষাপট পাল্টে গেছে। সৌদি আরব এখন তার জাতীয় নিরাপত্তা চাহিদাকে আলাদা করে গুরুত্ব দিতে চাইছে। তবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা সম্পর্ক স্বাভাবিকীকরণের মূল শর্তই রয়ে গেছে। - সূত্র: রয়টার্স

আমার বার্তা/এমই

লেবাননে বেআইনিভাবে সাদা ফসফরাস ব্যবহার করেছে ইসরায়েল: এইচআরডব্লিউ

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, ইসরায়েল দক্ষিণ লেবাননের আবাসিক এলাকায় হামলায় সাদা

তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানে হামলা করেনি ইরান: পররাষ্ট্র মন্ত্রণালয়

গত সপ্তাহে তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানের দিকে ইরানি হামলার খবরের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ১২৫৫ জন

প্রায় নয়দিন ধরে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ চলছে। গত সপ্তাহে ইরানে আকস্মিক যৌথ

ইরানের বিরুদ্ধে ‘বিশ্বাসঘাতকতা’র অভিযোগ কাতারের প্রধানমন্ত্রীর

কাতার এবং মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে হামলার কারণে ইরানের বিরুদ্ধে বিশ্বাসঘাতকাতার অভিযোগ তুলেছেন কাতারের প্রধানমন্ত্রী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়ীয়ায় কাপড়ের দোকানে অনিয়মের দায়ে অর্থ দন্ড

লেবাননে বেআইনিভাবে সাদা ফসফরাস ব্যবহার করেছে ইসরায়েল: এইচআরডব্লিউ

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী

একটি রাজনৈতিক শক্তি নারীদের ঘরে আটকে রাখার চেষ্টা করে: ফখরুল

সম্ভাব্য সংকট বিবেচনায় রেখে অর্থনৈতিক পরিকল্পনা করা হচ্ছে: অর্থমন্ত্রী

কনস্যুলার অ্যাক্সেস পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যাকাত ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে শায়খ আহমাদুল্লাহর বৈঠক

দেশে জ্বালানি তেল-ভোজ্যতেলের কোনো সংকট নেই: বাণিজ্যমন্ত্রী

তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানে হামলা করেনি ইরান: পররাষ্ট্র মন্ত্রণালয়

শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করতে চায় সরকার : শিক্ষামন্ত্রী

উজবেকদের কাছে হেরে এশিয়ান কাপ মিশন শেষ ঋতুপর্ণাদের

হাদি হত্যার আসামি ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি করে প্রজ্ঞাপন জারি

ট্রেড নেগোসিয়েশন দক্ষতা বাড়াতে কর্মসূচি নেওয়ার অঙ্গীকার ইউএনডিপির

জাতিসংঘের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন দেবে তুরস্ক

দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো

তামাক জাতীয় দ্রব্য প্রকাশ্যে ব্যবহার নিষেধে আইন প্রণয়নের প্রস্তাব

পাম্প ভাঙচুর ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় ঝিনাইদহে গ্রেপ্তার ৭ ছাত্রনেতা

গ্রামীণ উন্নয়ন ও বিশুদ্ধ পানি ব্যবস্থাপনায় আইএফএডির সহযোগিতা চায় সরকার

তৃতীয় টার্মিনালের কার্যক্রম দ্রুত শুরু করতে জাইকার সহযোগিতা কামনা