ই-পেপার মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

মার্কা বেছে নয়, যে দলকে বিশ্বাস করেন তাকেই ভোট দিন: মান্না

আমার বার্তা অনলাইন:
১০ নভেম্বর ২০২৫, ১৮:২১

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমরা এমন একটি দেশ চাই যেখানে মানুষ কষ্টের কথা বলতে পারবে, মৌলিক চাহিদা পূরণ হবে। জনগণের প্রতি আমার একটাই অনুরোধ- যে দলকে বিশ্বাস করেন, তাকেই ভোট দিন, কোনো মার্কাকে বেছে নেবেন না।

সোমবার (১০ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে শহীদ নূর হোসেন স্মরণে নাগরিক ঐক্য আয়োজিত আলোচনা সভা ও যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, শহীদ নূর হোসেন আমাদের কাছে একটি আইকন। তিনি গণতন্ত্রের মুক্তির জন্য জেনে-শুনে জীবন উৎসর্গ করেছেন। ১০ নভেম্বর আমাদের উদ্দীপনার দিন। আজ নাগরিক ঐক্যে যোগদান করা দুজন তাদের যোগ্যতায় গুণান্বিত, তাদের পেয়ে নাগরিক ঐক্য আরও শক্তিশালী হবে।

তিনি বলেন, দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে। আগামী নির্বাচন অতীতের নির্বাচনের মতো হবে না। আজ মানুষের পেটে ভাত নেই, অথচ এমন হওয়ার কথা ছিল না। ধনীরা ব্যাংক থেকে কোটি কোটি টাকা লোন নিয়ে বিদেশে পাচার করে, কিন্তু গরিবরা সেই সুযোগ পায় না। তাই আমি বলবো, লোন গরিবকে দিলেই ভালো।

মান্না অভিযোগ করে বলেন, দেশে যে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে, তা এই সরকারই সৃষ্টি করেছে। আমরা দীর্ঘদিন বিএনপির সঙ্গে ছিলাম, কিন্তু তাই বলে তাদের সব কর্মকাণ্ডকেই সমর্থন করি না। সত্যকে সবাইকে মেনে নিতে হবে। দেশের সব রাজনৈতিক দলকে আহ্বান জানাই- আলোচনার মাধ্যমে এই সংকটের সমাধান করুন।

তিনি বলেন, আমরা এখনও বিএনপির সঙ্গে যৌথভাবে কোনো আসন ভাগাভাগি করিনি। নাগরিক ঐক্য নিজেদের মনোনয়নের তালিকা তৈরি করেছে। সেই তালিকায় ১৫২ জনের নাম রয়েছে, যার মধ্যে আজকে যোগদান করা দুজনও আছেন।

অনুষ্ঠানে নাগরিক ঐক্যে যোগ দেন- জাতীয় পার্টির সাবেক ভাইস প্রেসিডেন্ট ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আব্দুস সালাম এবং ব্যারিস্টার সোহরাব হোসেন।

অনুষ্ঠানে আব্দুস সালাম বলেন, স্বৈরাচারের পতন হলেও দেশের গণতন্ত্র এখনো মুক্ত হয়নি। ৩৮ বছর আগে শহীদ নূর হোসেন গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছিলেন, কিন্তু আজও আমরা সেই গণতন্ত্র ফিরে পাইনি। আমরা এখনো স্বাধীনভাবে কথা বলতে পারি না, মৌলিক অধিকার ফিরিয়ে আনতে পারিনি। তাই আমাদের লড়াই শেষ হয়নি।

তিনি বলেন, দেশ ও জনগণের স্বার্থেই আমরা নাগরিক ঐক্যে যোগ দিয়েছি। আমি কুড়িগ্রামসহ বিভিন্ন এলাকায় সমাজকল্যাণমূলক কাজ করেছি। জাতীয় পার্টির রাজনীতিতে ১৫ বছর থাকার পরও বারবার মনোনয়নবঞ্চিত হয়েছি। তাই আমি পদত্যাগ করেছি। আগামী নির্বাচনে আমি নাগরিক ঐক্য থেকে প্রার্থী হতে চাই, তবে প্রয়োজনে স্বতন্ত্রভাবেও নির্বাচন করবো।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, প্রেসিডিয়াম সদস্য দেলোয়ার হোসেন রাজা, সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার প্রমুখ।

আমার বার্তা/এমই

ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় ইসলামি আন্দোলনের বিক্ষোভ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলির যৌথ হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ঢাকায় ইসলামি আন্দোলন বাংলাদেশ। সোমবার (২

আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক জানিয়েছেন জামায়াতে

কদমতলীতে আহত-শহীদ পরিবারের সম্মানে ইফতার

২৭ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার বিকাল ৪টায় রাজধানীর মেরাজ নগরের ডাঃ এন আমিন কমিউনিটি সেন্টারে বাংলাদেশ

মানুষ এখন আর খবরদারির রাজনীতি পছন্দ করে না: নুরুল হক নুর

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন,
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জায়নবাদ মানবতার হুমকি, ইরানের ওপর যুদ্ধ চাপানো হয়েছে: পাকিস্তান

নির্বাচিত সরকারের প্রত্যাশা পূরণে পদত্যাগ: দুদকের বিদায়ী চেয়ারম্যান

কাতার-দুবাইসহ ছয় রুটে বিমানের সব ফ্লাইট ৫ মার্চ পর্যন্ত বাতিল

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৭৮৭: রেড ক্রিসেন্ট

মিরপুরের চাঁদাবাজের মূলহোতা শাহীনুল ইসলাম জীবন ও দুই সহযোগী আটক

বরগুনায় কোস্ট গার্ডের অভিযানে ২টি জবাইকৃত হরিণ উদ্ধার, শিকারি আটক

পোশাক শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ সুবিধা দিলো বাংলাদেশ ব্যাংক

আগামী ৭ কর্মদিবসে শ্রমিকদের বেতন ও ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে

পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনাররা

জিডি থেকে উদ্ধার, এক মাসে ৫০ মোবাইল খুঁজে পেল পল্টন থানা পুলিশ

আগের ওয়ার্ক অর্ডারের ভিত্তিতে কাজ করলে সিটি কর্পোরেশন কলাপস করবে

১০ ফেব্রুয়ারিও শেষ অফিস করে ৩৪ ফাইল সাইন করে গেছে প্রশাসক এজাজ

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ-২০২৫ দ্রুত আইনে রূপান্তরের দাবি

জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করার করতে আগ্রহী: হাইকমিশনার

পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নির্বাহী আদেশে ২ দিন ছুটি দিলে ঈদের ছুটি মিলবে ১০ দিন

ওমান উপসাগরে ইরানের সব যুদ্ধজাহাজ ধংসের দাবি যুক্তরাষ্ট্রের

বিলবোর্ড-ব্যানারে নিজের ছবি দেখে সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ধামরাইয়ে তিন ফসলি জমির মাটি কাটার অভিযোগে দুই ভেকু জব্দ

ফেনীতে ৩০ পরিবারে সেলাই মেশিন বিতরণ