ই-পেপার মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

জিডি থেকে উদ্ধার, এক মাসে ৫০ মোবাইল খুঁজে পেল পল্টন থানা পুলিশ

আমার বার্তা অনলাইন:
০৩ মার্চ ২০২৬, ১৫:০৫

রাজধানীতে হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন জিডির ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা। ফেব্রুয়ারি মাসজুড়ে পরিচালিত অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে মোবাইলগুলো উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৩ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বিভিন্ন কারণে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরির পরিপ্রেক্ষিতে পল্টন মডেল থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ১-২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ৫০টি মোবাইল ফোনসেট দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হারানো মোবাইল ফোনগুলো উদ্ধারে মতিঝিল জোনের এসি হুসাইন মুহাম্মাদ ফারাবী ও পল্টন মডেল থানার এএসআই ইকবাল হোসেন সক্রিয় ভূমিকা পালন করেন।

তিনি জানান, গত সোমবার (২ মার্চ) পল্টন মডেল থানার সম্মেলন কক্ষে মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী ও পল্টন মডেল থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য অফিসারদের উপস্থিতিতে উদ্ধার করা ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। এর আগেও বিগত প্রায় ১ বছরে পল্টন মডেল থানা পুলিশ প্রায় ৭০০টির বেশি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

হারিয়ে যাওয়া মোবাইল ফোনসেটগুলো দ্রুততম সময়ে ফিরে পেয়ে আনন্দিত মোবাইল ফোন মালিকরা ডিএমপির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

আমার বার্তা/এমই

আগামী ৭ কর্মদিবসে শ্রমিকদের বেতন ও ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে

আসন্ন ঈদকে সামনে রেখে শিল্প-কারখানার শ্রমিকদের বেতন আগামী ৭ কর্মদিবসের মধ্যে দেওয়ার অনুরোধ জানিয়েছেন শ্রম

পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনাররা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি

আগের ওয়ার্ক অর্ডারের ভিত্তিতে কাজ করলে সিটি কর্পোরেশন কলাপস করবে

বিগত সরকার ঢালাওভাবে যেসব ওয়ার্ক অর্ডার দিয়েছে, সেটির ভিত্তিতে কাজ করলে সিটি কর্পোরেশন কলাপস করবে

১০ ফেব্রুয়ারিও শেষ অফিস করে ৩৪ ফাইল সাইন করে গেছে প্রশাসক এজাজ

উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অর্থনৈতিক বেহাল দশা বলে জানিয়েছেন নবনিযুক্ত প্রশাসক মো. শফিকুল ইসলাম খান
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোশাক শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ সুবিধা দিলো বাংলাদেশ ব্যাংক

আগামী ৭ কর্মদিবসে শ্রমিকদের বেতন ও ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে

পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনাররা

জিডি থেকে উদ্ধার, এক মাসে ৫০ মোবাইল খুঁজে পেল পল্টন থানা পুলিশ

আগের ওয়ার্ক অর্ডারের ভিত্তিতে কাজ করলে সিটি কর্পোরেশন কলাপস করবে

১০ ফেব্রুয়ারিও শেষ অফিস করে ৩৪ ফাইল সাইন করে গেছে প্রশাসক এজাজ

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ-২০২৫ দ্রুত আইনে রূপান্তরের দাবি

জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করার করতে আগ্রহী: হাইকমিশনার

পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নির্বাহী আদেশে ২ দিন ছুটি দিলে ঈদের ছুটি মিলবে ১০ দিন

ওমান উপসাগরে ইরানের সব যুদ্ধজাহাজ ধংসের দাবি যুক্তরাষ্ট্রের

বিলবোর্ড-ব্যানারে নিজের ছবি দেখে সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ধামরাইয়ে তিন ফসলি জমির মাটি কাটার অভিযোগে দুই ভেকু জব্দ

ফেনীতে ৩০ পরিবারে সেলাই মেশিন বিতরণ

সার্বভৌমত্ব রক্ষায় কোস্টগার্ডকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

জুলাই জাতীয় সনদ ও গণভোট কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল

হিজবুল্লার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করলেন লেবাননের প্রধানমন্ত্রী

ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার

নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্য: হাইক‌মিশনার

জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ চ্যালেঞ্জ করে রিটের আদেশ আজ