ই-পেপার শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

প্রশিক্ষিত তরুণরাই হবে উন্নত বাংলাদেশের ভিত্তি: আনসার মহাপরিচালক

বিশেষ প্রতিবেদক:
১০ নভেম্বর ২০২৫, ১৯:৪২

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, মেধা, যোগ্যতা ও অপ্রতিরোধ্য তারুণ্যের শক্তিতে বলীয়ান কর্মমুখী তরুণ প্রজন্মই একটি সমৃদ্ধ রাষ্ট্র কাঠামোর ভিত্তি। তিনি জানান, আনসার ও ভিডিপির প্রশিক্ষিত তরুণ-তরুণীরা আসন্ন জাতীয় নির্বাচনে দায়িত্বশীল ভূমিকা পালন করে জাতির এই অগ্রযাত্রায় অবদান রাখবে।

রাজধানীর সাভার উপজেলার গোকুলনগর স্কুল অ্যান্ড কলেজে ভিডিপি প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরে তিনি গাজীপুর মহানগরের ছোট দেওড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ে ভিডিপি প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। সফরকালে তিনি জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, গাজীপুর ও পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে আসন্ন জাতীয় নির্বাচনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও সুনামের সাথে দায়িত্ব পালনে দিকনির্দেশনা দেন।

ভিডিপি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে মহাপরিচালক বলেন, “এই প্রশিক্ষণের লক্ষ্য কেবল জ্ঞান অর্জন নয়; বরং অর্জিত জ্ঞান ও দক্ষতাকে বাস্তব জীবনে প্রয়োগ করে একজন তরুণ যেন গণপ্রতিরক্ষায় ভুমিকা রাখার পাশাপাশি সফল উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ ও কর্মসংস্হানের ব্যবস্হা করতে পারে— সেটিই আমাদের মূল উদ্দেশ্য।”

তিনি আরও বলেন, আনসার ও ভিডিপির প্রশিক্ষণ ব্যবস্থাপনা এখন সময়োপযোগী ও কর্মমুখী কাঠামোতে পুনর্গঠিত হয়েছে, যাতে তরুণ প্রজন্ম নিজস্ব জীবিকা মানন্নোয়নে এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়ন অভিযাত্রায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, “নির্বাচনকালীন সময়ে যেকোনো অপতৎপরতা বা ষড়যন্ত্র প্রতিহত করা এবং ভোটকেন্দ্রসমূহের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যরা অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করবে।”

তিনি আরও বলেন, আনসার ও ভিডিপি রাষ্ট্র পরিকল্পিত নিরাপত্তা বলয়ের অপরিহার্য অঙ্গ হিসেবে জাতীয় নির্বাচনে নিরপেক্ষ ও পেশাদার দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ। তিনি বাহিনীর সকল সদস্যকে দেশপ্রেমে উজ্জীবিত থেকে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানান।

জাতীয় উন্নয়ন ও নিরাপত্তায় আনসার-ভিডিপির অবদান আজ সুপ্রতিষ্ঠিত। মহাপরিচালকের এ সফর বাহিনীর সদস্যদের দায়িত্ববোধ ও প্রশিক্ষণ কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে এবং আসন্ন জাতীয় নির্বাচনে পেশাদারিত্ব ও দেশপ্রেমে অনন্য দৃষ্টান্ত স্থাপনে অনুপ্রেরণা জোগাবে।

উক্ত সফরে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও ভিডিপির ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মো. আশরাফুল আলম; জেলা কমান্ড্যান্ট, ঢাকা: মোহাম্মদ মোস্তাক আহমদ; জেলা কমান্ড্যান্ট,গাজীপুর: ফারুক আহম্মেদসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আমার বার্তা/এমই

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী বেগম খালেদা

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

‘ইংরেজি নববর্ষ ২০২৬’ উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত সব বাংলাদেশিসহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু