ই-পেপার শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

আজ থেকে মেডিকেল ভর্তির আবেদন শুরু

আমার বার্তা অনলাইন:
১১ নভেম্বর ২০২৫, ১২:৩৫
আপডেট  : ১১ নভেম্বর ২০২৫, ১৩:১২

দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) রাতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তির তথ্যমতে, মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে। এ প্রক্রিয়া চলবে আগামী ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

আর অনলাইনে আবেদনের ফি জমা দেওয়া যাবে ২২ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১২ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত।

মেডিকেল ভর্তিতে আবেদন যোগ্যতা

ভর্তি পরীক্ষায় প্রার্থীদের ২০২৪ অথবা ২০২৫ সালে এইচএসসি/‘এ’ লেভেল/সমমান এবং ২০২২ সালের পর এসএসসি/‘ও’ লেভেল/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে। দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮.৫০ থাকতে হবে এবং কোনো পরীক্ষায় জিপিএ ৪.০০-এর নিচে হলে আবেদন করা যাবে না।

উপজাতীয় ও পার্বত্য জেলার প্রার্থীদের ক্ষেত্রে মোট জিপিএ ৮.০০ এবং এককভাবে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে। জীববিজ্ঞানে (Biology) ন্যূনতম গ্রেড পয়েন্ট ৩.৫০ না থাকলে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন না।

ভর্তি পরীক্ষা পদ্ধতি

এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা একই দিনে এবং একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের বহুনির্বাচনি (MCQ) প্রশ্নের মধ্যে থাকবে জীববিজ্ঞান ৩০; রসায়ন ২৫; পদার্থবিজ্ঞান ১৫; ইংরেজি ১৫; সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানবিক গুণাবলি ১৫। আর প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। পরীক্ষার সময়কাল ১ ঘণ্টা ১৫ মিনিট। পাস নম্বর ৪০।

মেধাতালিকা তৈরি করা হবে যেভাবে

এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ মিলিয়ে মোট ১০০ নম্বর নির্ধারণ করা হবে। এসএসসি জিপিএ × ৮ = ৪০ নম্বর। এইচএসসি জিপিএ × ১২ = ৬০ নম্বর। লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বরের সঙ্গে এ দুইয়ের যোগফলেই মেধাতালিকা চূড়ান্ত হবে।

২০২৪ সালের পরীক্ষার্থীদের ক্ষেত্রে মোট নম্বর থেকে ৩ নম্বর এবং গত শিক্ষাবর্ষে কোনো সরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজে ভর্তি থাকা প্রার্থীর ক্ষেত্রে ৫ নম্বর কর্তন করা হবে।

ভর্তির ফরম পূরণে যাবতীয় কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে হবে। এমবিবিএস ও বিডিএস ভর্তির জন্য অনলাইন ফরম পূরণের নিয়মাবলি, ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েব সাইট, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট, স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট ও টেলিটকের ওয়েবসাইট হতে জানা যাবে।

‘ও’ ও ‘এ’ লেভেল পাস শিক্ষার্থীদের বাংলাদেশে প্রচলিত জিপিএতে রূপান্তর করে Equivalence Certificate সংগ্রহ করতে হবে। এজন্য ২,০০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডারসহ আবেদন জমা দিতে হবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মেডিকেল এডুকেশন শাখায় (কক্ষ নং ২০৪, পুরাতন ভবন, ২য় তলা, মহাখালী, ঢাকা)—শেষ তারিখ ১৮ নভেম্বর বিকেল ৫টা।

মেডিকেল ভর্তির আবেদন যোগ্যতা, আসনসহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

আমার বার্তা/এল/এমই

মালয়েশিয়ান বিশ্ববিদ্যালয় ইউসিএসআই ও পিএইচপি এর মধ্যে সমঝোতা স্মারক

মালয়েশিয়ার স্বনামধন্য ইউসিএসআই (UCSI) বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস পিএইচপি গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান পিএইচপি মোটরস লিমিটেডের

ভিসি ভবন ঘেরাওয়ের ঘোষণা আস-সুন্নাহ হলের শিক্ষার্থীদের

বিশেষ বৃত্তি নীতিমালায় সংযোজিত অযৌক্তিক শর্তসমূহের সংশোধন ও পুনর্বিন্যাস-সহ ৩ দফা দাবি জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের

সরকারি স্কুলের মেধাতালিকায় ১০৭৫২১ জন, বেসরকারিতে প্রায় ২ লাখ

সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই ডিজিটাল লটারির ফল প্রকাশ করা

ভর্তিতে স্কুল পায়নি সাড়ে ৭ লাখ শিক্ষার্থী, শূন্য থাকছে পৌনে ৯ লাখে আসন

এদিকে, সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান মিলিয়ে মোট শূন্য আসন ছিল ১১ লাখ ৯৩ হাজার ২৮১টি। সেখানে ফাঁকাই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির ওপর গুলিবর্ষণকারী যেখানেই লুকিয়ে থাকুক, খুঁজে বের করা হবে

তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর: মির্জা ফখরুল

৭২ ঘণ্টা অতি সংকটাপন্ন, হাদির ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত: বিশেষ সহকারী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে

হাদি গুলিবিদ্ধ: সরকার দৃঢ় ব্যবস্থা নেবে, আশা মির্জা ফখরুলের

গুলিবিদ্ধ হাদি, জড়িতদের গ্রেপ্তার দাবিতে শনিবার বিএনপির বিক্ষোভ

হাদির মাথার ভেতরে গুলি, ওটিতে চলছে সার্জারি

সীমান্ত সংঘাতের মধ্যেই থাইল্যান্ডে সংসদ ভেঙে নির্বাচনের ঘোষণা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ

চাহিদার তুলনায় ২২ লাখ টন বেশি আলু উৎপাদন হয়েছে: কৃষি উপদেষ্টা

গণভোটে যে চারটি প্রশ্ন থাকবে, ‘হ্যাঁ’ ভোট বেশি হলে কী হবে

গাজীপুরে তিতাস গ্যাসের ৩ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

মেডিকেল ভর্তি পরীক্ষা : ‘প্রশ্ন সহজ ছিল’ বলছে বেশিরভাগ পরীক্ষার্থী

নির্বাচন বানচালের ক্ষমতা কারও নেই: প্রেস সচিব শফিকুল

ঝড়ের তাণ্ডবের মাঝেও গাজায় থামেনি ইসরায়েলি বর্বরতা

নির্বাচনি ট্রেন গন্তব্যে পৌঁছাতে আন্তরিকভাবে কাজ করতে হবে

ইউটিউব শর্টস থেকে আয় বাড়াবেন যেভাবে

ন্যায়বিচার নিশ্চিতে মাঠে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ

মৃত্যু থেকে পালানোর পথ নেই

নির্বাচন সুষ্ঠু-সফল করতে যৌক্তিক সব সহযোগিতায় আমরা প্রস্তুত