ই-পেপার রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
০৯ আগস্ট ২০২৬, ১৬:৪২

বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার সঠিক ইতিহাস পরবর্তী প্রজন্মের সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, যাদের অবদান ও আত্মত্যাগের মাধ্যমে আজকের স্বাধীন বাংলাদেশ ও গণতন্ত্র অর্জিত হয়েছে, শিশুদের তাদের সম্পর্কে জানানো অত্যন্ত জরুরি।

রোববার (০৯ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে লেখক-সাংবাদিক সাবরিনা শুভ্রা রচিত ‘শহীদ জিয়ার গল্প শোনো’ ও ‘ছোটদের প্রিয় খালেদা জিয়া’ বই দুটির মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানটির আয়োজন করে প্রকাশনা সংস্থা ‘দশমিক’।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, বাচ্চাদের জন্য বাংলাদেশের আসল ইতিহাস, যাদের কারণে আমরা স্বাধীন দেশ ও গণতন্ত্র পেয়েছি, তাদের বিষয়ে পরবর্তী প্রজন্মকে জানানোটা খুব বেশি দরকার। তবে সে অনুপাতে ওইভাবে বই, লেখনী বা চলচ্চিত্র গড়ে ওঠেনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে আমরা সঠিক ইতিহাস তুলে ধরার জন্য কাজ করছি। এ ধরনের উদ্যোগে সার্বিক সহযোগিতা করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সর্বদা প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশি শিশু-কিশোরদের জন্য এ জাতীয় বইগুলোর ইংরেজি অনুবাদ প্রকাশ করা দরকার, যাতে তারাও দেশের ইতিহাস ও ত্যাগী নেতাদের অবদান সম্পর্কে সহজে জানতে পারে।

প্রতিমন্ত্রী স্মৃতিচারণ ও ইতিহাস তুলে ধরে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি সেদিন স্বাধীনতার ঘোষণা না দিতেন, ‘আই রিভোল্ট’ না বলতেন, তবে হয়তো আজ আমরা স্বাধীন দেশ পেতাম না। একইভাবে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া জীবন বাজি রেখে গণতন্ত্র রক্ষা ও পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন করেছেন। তাদের এই অবদান যদি আমরা নতুন প্রজন্মের কাছে না তুলে ধরি, তবে কালের বিবর্তনে তা হারিয়ে যেতে পারে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে অর্জিত এই গণতন্ত্র ও ভোটাধিকার আমাদের রক্ষা করতে হবে। দেশে যেন পুনরায় ফ্যাসিবাদের উত্থান না ঘটে, সেজন্য সর্বস্তরের জনগণকে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।

প্রকাশনা সংস্থা ‘দশমিক’-এর স্বত্বাধিকারী দীপান্ত রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, সংসদ সদস্য এস এম জিলানী, সংসদ সদস্য কে এম বাবর এবং সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।

অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তাহমিনা আক্তার টপি এবং সাংবাদিক ও কথাসাহিত্যিক এহসান মাহমুদ।

এছাড়া অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন লেখক কালাম ফারায়েজি, বই দুটির লেখক ও সাংবাদিক সাবরিনা শুভ্রা, কবি মিন্টু হক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং তৌহিদুর রহমান আওয়াল।

আমার বার্তা/এমই

জাতীয় বৃক্ষমেলায় ১৬ লাখ চারা বিক্রি, পরম মমতায় রোপণের অনুরোধ মন্ত্রীর

জাতীয় বৃক্ষমেলা ২০২৬-এ মাসব্যাপী সময়ে প্রায় ১৬ লাখ গাছের চারা বিক্রি হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ,

কেউ কেউ ২৯ বছর বয়সে রাষ্ট্রক্ষমতা দখলের জন্য ব্যাকুল: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, কেউ কেউ ২৯ বছর বয়সে রাষ্ট্রক্ষমতা দখলের

দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারীদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশকে এগিয়ে নিতে

বাংলাদেশিদের ইন্দোনেশিয়ায় ভিসা অন অ্যারাইভাল সুবিধা বহাল রাখার আশ্বাস

বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীদের জন্য ইন্দোনেশিয়ার ‘ভিসা অন অ্যারাইভাল’ সুবিধা পুনর্বহালে সহযোগিতার আশ্বাস দিয়েছে দেশটি। একই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় বৃক্ষমেলায় ১৬ লাখ চারা বিক্রি, পরম মমতায় রোপণের অনুরোধ মন্ত্রীর

হবিগঞ্জে লরি-ট্রাক-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডন কারাগারে

কেউ কেউ ২৯ বছর বয়সে রাষ্ট্রক্ষমতা দখলের জন্য ব্যাকুল: মুক্তিযুদ্ধমন্ত্রী

পূবাইলে শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় আসামি গ্রেপ্তার

দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

বাংলাদেশিদের ইন্দোনেশিয়ায় ভিসা অন অ্যারাইভাল সুবিধা বহাল রাখার আশ্বাস

শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৮৮: স্বাস্থ্য অধিদপ্তর

তারেক রহমানের নতুন রাজনীতিতে প্রত্যেক মানুষ সুফল পাবে: অর্থমন্ত্রী

ধূমপান নিয়ন্ত্রণে আইন আছে, প্রয়োগ নেই: সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

কমলাপুর স্টেডিয়ামে দোকানের চুক্তি বাতিলের নির্দেশ ও প্রশাসককে অব্যাহতি

১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার: প্রধানমন্ত্রী

কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী

উখিয়া সীমান্তে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ

সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

গাবতলীতে মাছবাহী গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে যুবক নিহত

দেশের উন্নয়নে জনগণের শক্তিই বিএনপির মূল ভরসা: প্রধানমন্ত্রী

স্থানীয় নির্বাচন: ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন

তৈরি পোশাকের কাঁচামাল আমদানিতে ৩০% মূল্য সংযোজনের শর্ত ফেরানোর দাবি