ই-পেপার মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

তিন কারিগরের হাতে চার মাসে বোনা জামদানিতে জয়া আহসান

আমার বার্তা অনলাইন:
০৮ আগস্ট ২০২৬, ১৯:১০
ঢাকাই জামদানিতে জয়া আহসান

অভিনেত্রী জয়া আহসানের আকর্ষণ বলে বোঝানো দায়। ভক্তরা অপেক্ষায় থাকেন তার নতুন নতুন লুকের জন্য। কারণ, জয়া আহসানের লুক মানেই যেন নতুন কোনো চমক। ওয়েস্টার্ন পোশাক হোক কিংবা শাড়ি- প্রতিটি সাজেই স্বতন্ত্র আবেদন নিয়ে ধরা দেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী। বয়স যেন তার সৌন্দর্য ও ব্যক্তিত্বকে আরও পরিণত করেছে। সাজে থাকে না বাড়তি আড়ম্বর, অথচ ক্যামেরার সামনে এলেই অনায়াসে কেড়ে নেন সব আলো।

এবারও তার ব্যতিক্রম হলো না। জাতীয় তাঁত দিবসে (০৭ আগস্ট) ঢাকাই জামদানি পরেন জয়া আহসান। শনিবার সামাজিকমাধ্যমে সেই ছবি প্রকাশ করে মুগ্ধতা ছড়ালেন অভিনেত্রী। গাঢ় রঙের নান্দনিক জামদানিতে জয়ার এবারের সাজে ফুটে উঠেছে বাঙালিয়ানার সৌন্দর্য ও আধুনিকতার মেলবন্ধন। শাড়ির সঙ্গে মানানসই গয়না, হাতে ছোট ব্যাগ আর সাবলীল অভিব্যক্তি- সব মিলিয়ে তার লুক যেন আরও একবার মনে করিয়ে দিল, শাড়িতে জয়ার আবেদন কতটা অনন্য। তবে এবারের সাজের বিশেষত্ব শুধু জয়ার সৌন্দর্যে নয়; এর সঙ্গে জড়িয়ে আছে দীর্ঘ চার মাসের শ্রম আর তিনজন কারিগরের নিপুণ হাতের গল্প।

নিজের পরনের জামদানির গল্প জানিয়ে এক পোস্টে জয়া লেখেন, ‘জাতীয় তাঁত দিবসে আমি পরেছি একটি ঢাকাই জামদানি, যা তিনজন কারিগর মিলে চার মাস ধরে বুনেছেন। চার মাসের ধৈর্য, দক্ষতা আর অসংখ্য ঘণ্টার নিখুঁত হাতের কাজ মিশে আছে শাড়িটির প্রতিটি সুতায়।’

শুধু নিজের সাজের প্রশংসা কিংবা শাড়ির সৌন্দর্য তুলে ধরেই থেমে থাকেননি জয়া। বরং একটি জামদানি তৈরির পেছনে থাকা কারিগরদের শ্রম, জীবন ও প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলা ঐতিহ্যের কথাও তুলে ধরেছেন তিনি।

অভিনেত্রী লেখেন, ‘আমরা প্রায়ই একটি শাড়ির সৌন্দর্য দেখি, কিন্তু সেই সৌন্দর্যের আড়ালে থাকে অসংখ্য মানুষের হাত, তাদের জীবন আর প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা কারুশিল্পের ঐতিহ্য।’

জয়ার এই কথায় যেন জামদানির সৌন্দর্য নতুন একটি অর্থ পেয়েছে। যে শাড়ি চোখে সৌন্দর্য ছড়ায়, তার প্রতিটি নকশার পেছনে রয়েছে কারিগরের ধৈর্য, শ্রম আর ভালোবাসা। চার মাস ধরে তিনজন কারিগরের হাতে বোনা সেই শাড়িই এবার জয়ার সৌন্দর্যে পেয়েছে নতুন এক উপস্থাপনা।

দেশীয় এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার কারিগরদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন জয়া। তিনি লেখেন, ‘এই সুন্দর ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার জন্য সেই সব কারিগরের প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা।’

জয়ার পোস্টে ভক্তদের নজর কেড়েছে তার সাজ যেমন, তেমনি প্রশংসা পেয়েছে দেশীয় ঐতিহ্যের প্রতি তার এই ভালোবাসাও।

আমার বার্তা/এমই

বিমানকে ‘খেলনা’ বলায় নোরা ফাতেহির বিরুদ্ধে মামলা

ফ্লাইটে চড়ে ভিডিও; এরপরই সেই উড়োজাহাজকে প্লাস্টিকের খেলনা বিমানের সঙ্গে তুলনা! অতঃপর, এই অপরাধে মামলা

ভেনিসে হেনস্তার শিকার বাঁধন, ফেসবুক লাইভে এসে যা বললেন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়েছিলেন। তবে এমন ন্যাক্কারকজনক ঘটনার মুখে পড়বেন, তা হয়তো

এ অবস্থা চলতে থাকলে গৃহযুদ্ধ আসন্ন : মম

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তা করার ঘটনায় উত্তাল শোবিজ অঙ্গনসহ নেটদুনিয়া।

রহস্যময় লালপরী নিয়ে নতুন নাটকে স্পর্শিয়া

পরী কি শুধুই রূপকথার গল্পে থাকে, নাকি আমাদের আশপাশেও ঘুরে বেড়ায়? এমনই এক রহস্যময় প্রশ্ন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ার ৬৯তম স্বাধীনতা দিবস উদযাপন

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির স‌ঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

চিকিৎসকের কাছে চাঁদা দাবি : অস্ত্রসহ চাঁদাবাজ চক্রের সাত জন গ্রেপ্তার

উত্তর কোরিয়ার নৌবাহিনী যুক্ত হলো পরমণু বোমা নিক্ষেপে সক্ষম ডেস্ট্রয়ার

শিক্ষার বাজেট বাড়ানোর লক্ষ্য শুধু ভবন নির্মাণ নয়: ববি হাজ্জাজ

টেস্টের পর ত্রিদেশীয় সিরিজ, ভারত না এলেও ব্যস্ত সূচি বাংলাদেশের

বার সভাপতির সঙ্গে তর্কে জড়িয়ে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ইয়েমেনের হুথিদের হামলায় সৌদি আরবে আহত ৭৩ জন

হাসিনার আপিলের সুযোগ নেই, মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা

শিক্ষার মান যাচাইয়ে আন্তর্জাতিক মূল্যায়নের দিকে যেতে চায় সরকার

বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার

নওগাঁয় স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা করে ৬ ভরি সোনা ও ৭ লাখ টাকা লুট

বাঁধনের ওপর হামলায় জড়িতদের আমরা ছাড়বো না: জাহেদ উর রহমান

থার্ড টার্মিনাল চালু হচ্ছে ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী

চিকিৎসা খাতে সমন্বিত টিমওয়ার্কে পূর্ণাঙ্গ স্বাস্থ্যব্যবস্থা গড়ে উঠবে: ডা. জাহিদ

“তুমি আমার ডেডবডিটা নিয়ে যেও”—বলেছিলাম, “আপনি ফিরে আসবেন, দেশ চালাবেন”

নিলামে পণ্য বিক্রি করে প্রায় ৬০০ কোটি টাকা আয় কাস্টমসের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত