ই-পেপার শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত

আমার বার্তা অনলাইন:
০৮ আগস্ট ২০২৬, ০৯:৩৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের পূর্বপাশে ৪০ কোটি ডলারের ‘হোয়াইট হাউস বলরুম’ নামে যে স্থাপনা নির্মাণের উদ্যোগ নিয়েছিল ট্রাম্প প্রশাসন, তা আটকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক ফেডারেল আপিল আদালত।

গত কাল শুক্রবার এ বিষয়ক এক পিটিশনের রায় ঘোষণা করেছেন ইউ.এস. কোর্ট অব অ্যাপিলস ফর ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া সার্কিট। রায়ে আদালত বলেছেন, “প্রত্যেক প্রেসিডেন্টেরই স্মরণ রাখা উচিত যে তারা হোয়াইট হাউসে সাময়িক সময়ের জন্য অতিথি, এ ভবনের মালিক নন। হোয়াইট হাউসে কোনো বিশালাকৃতির বলরুম নির্মাণ করা হবে কি হবে না— সে সিদ্ধান্ত নেবে কংগ্রেস (যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট)। এটা রাষ্ট্রের নির্বাহী বিভাগের স্বেচ্ছাধীন কোনো বিষয় নয়।”

প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে গত বছর হোয়াইট হাউসের পূর্বাংশ (ইস্ট উইং) ভেঙে ৯০ হাজার বর্গফুট আয়তনের বিশাল এক বলরুম নির্মাণের কাজ শুরু হয়। এই প্রকল্প শুরুর আগে কংগ্রেসের অনুমতি নেননি ট্রাম্প।

ট্রাম্প প্রশাসনের এই বলরুম প্রকল্পের বৈধতাকে চ্যালেঞ্জ করে কলাম্বিয়া জেলা সার্কিটের আপিল আদালতে পিটিশন দেয় ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিভেনশন নামের একটি সংস্থা। সেই পিটিশনের রায় শুক্রবার ঘোষণা করলেন আদালত। আপিল আদালতের ৩ জন বিচারপতির ২ জন রায়ের পক্ষে ভোট দিয়েছেন।

আপিল আদালতের এই রায়ের বিরুদ্ধে অবশ্য যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে আবেদন করার সুযোগ আছে প্রেসিডেন্ট ট্রাম্পের, তবে সেই আবেদনের জন্য তার হাতে সময় আছে মাত্র ১৪ দিন। আগামী ১৪ দিনের মধ্যে যদি ট্রাম্পের আইনজীবীরা সর্বোচ্চ আদালতে আপিল করতে ব্যর্থ হন— তাহলে এ ব্যাপারে আপিল আদালতের রায়কেই চূড়ান্ত বলে গণ্য করা হবে।

পিটিশনের বাদিপক্ষ ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিভেনশনের প্রেসিডেন্ট ব্রেন্ট লেগস আপিল আদালতের রায়ে স্বাভাবিক কারণেই খুশি হয়েছেন। রায়ের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের লেগস বলেছেন, “হোয়াইট হাউসসহ যুক্তরাষ্ট্রের যত ঐতিহাসিক স্থাপনা আছে, সেসবের ব্যাপারে মতামত দেওয়ার পূর্ণ অধিকার এ দেশের নাগরিকদের রয়েছে। এ রায়ের মাধ্যমে আদালত সেই অধিকারকে স্বীকৃতি দিলেন। আজকের দিনটি যুক্তরাষ্ট্র ও মার্কিন নাগরিকদের জন্য একটি মহান দিন।”

অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তিনি সুপ্রিম কোর্টে আবেদন করবেন। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় আপিল আদালতের রায়কে ‘অন্যায্য’, ‘ভয়ঙ্কর’ ও ‘রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত’ বলেও উল্লেখ করেছেন তিনি।

ট্রুথ সোশ্যাল পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, “প্রস্তাবিত বলরুম আসলে একটি নিরাপত্তা স্থাপনা। এটি আসলে একটি বড়, দামি এবং কমপ্লেক্স ইউনিট যেখানে বোমা আশ্রয়কেন্দ্র, মেডিকেল সুবিধা এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র থেকে সুরক্ষা নিশ্চিতে শিল্ড থাকবে। আপিল আদালত যে রায় দিয়েছেন সেটি ভয়ঙ্কার এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এই রায় আমার এবং হোয়াইট হাউসের অন্যান্য স্টাফ ও দর্শকনার্থীদের হামলার ঝুঁকিতে ফেলেছে।”

“আমরা সুপ্রিম কোর্টে আপিল করব। আশা করছি, আপিল আদালতের এই অন্যায্য রায়কে সুপ্রিম কোর্ট পুরোপুরি বাতিল করবেন”, ট্রুথ সোশ্যাল পোস্টে বলেছেন ট্রাম্প।

সূত্র : রয়টার্স

সৌদি-সমর্থিত ইয়েমেনি বাহিনীর ওপর হুথিদের হামলা, নিহত বেড়ে ৫৮

সৌদি-সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর ওপর ইরান-সমর্থিত হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করছেন ট্রাম্প

রাশিয়ার ওপর বিধিনিষেধের একটি বিল শুক্রবার মার্কিন সিনেটে চূড়ান্ত ভোটাভুটিতে পাস হয়েছে। এই বিল আইনে

শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গায় নিহত ৩, আহত ২৩

মাদক ব্যবসায়ী ও অপরাধী গ্যাংগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে শ্রীলঙ্কার একাধিক কারাগারে বড় ধরনের সহিংসতা ও

রাশিয়া-ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা, সিদ্ধান্তে আরও বলীয়ান হবেন ট্রাম্প

রাশিয়া ও ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৮ আগস্ট) এই দুই দেশের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মজুদদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন: আইনমন্ত্রী

নারিকেলি চিকেন তৈরির রেসিপি জেনে নিন

সৌদি-সমর্থিত ইয়েমেনি বাহিনীর ওপর হুথিদের হামলা, নিহত বেড়ে ৫৮

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করছেন ট্রাম্প

ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনালের বিচারকরা

গভীর রাতে শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন, সাময়িক বন্ধ যাত্রীসেবা

ইনস্টাগ্রামে ‘ফেক’ ফলোয়ার রিমুভ করার উপায়

শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গায় নিহত ৩, আহত ২৩

রাশিয়া-ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা, সিদ্ধান্তে আরও বলীয়ান হবেন ট্রাম্প

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত চট্টগ্রাম, উজ্জীবিত নেতাকর্মীরা

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না : রাষ্ট্রপতি

ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত

নীরবেই বার্সেলোনার ডিফেন্ডার যাচ্ছেন লিভারপুলে

৫৪ রানে অলআউট হয়ে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

অর্ধশতাধিক বাংলাদেশিসহ গ্রিসের উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার

ভারত সরকার হাসিনার কোনো বক্তব্যই সমর্থন করে না: জয়সওয়াল

৮ আগস্ট ঘটে যাওয়া নানান ঘটনা

ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল

প্রেমিককে ছাত্রীদের ছবি পাঠানো সেই ইবি শিক্ষার্থী হল থেকে বহিষ্কার

বাংলাদেশসহ ১৩ দেশের প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার নিয়োগ করল সৌদি