ই-পেপার শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

ছেলে থিয়াগোর বার্সায় যোগ দেওয়া নিয়ে যা বললেন মেসি

আমার বার্তা অনলাইন:
০৭ আগস্ট ২০২৬, ১২:০১

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সাম্প্রতিক গুঞ্জন এক কথায় উড়িয়ে দিয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। বড় ছেলে ১৩ বছর বয়সী থিয়াগো মেসি ইন্টার মায়ামি ছেড়ে বার্সেলোনার বিখ্যাত তরুণ একাডেমি ‘লা মাসিয়া’-তে যোগ দিচ্ছেন বলে যে গুঞ্জন তৈরি হয়েছিল, তা পুরোপুরি ভিত্তিহীন বলে জানিয়েছেন তিনি।

লিগস কাপের ম্যাচে মাঠে নামার আগে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন লিওনেল মেসি। সাংবাদিক যখন তাকে সরাসরি জিজ্ঞেস করেন, ‘থিয়াগো কি চলে যাচ্ছে?’ তখন সতীর্থ রদ্রিগো দে পলের সঙ্গে স্টেডিয়ামে প্রবেশের সময় অত্যন্ত শান্ত ভঙ্গিতে মেসি সোজাসাপ্টা এক শব্দে উত্তর দেন, ‘না’।

২০২৩ সালে মায়ামিতে আসার পর থেকে ইন্টার মায়ামির বয়সভিত্তিক দলের হয়ে খেলছে থিয়াগো। এর আগে সে পিএসজির একাডেমি এবং বার্সেলোনার প্রশিক্ষণ কেন্দ্র বার্সা এসকোলার সঙ্গে যুক্ত ছিল। তবে আপাতত ইন্টার মায়ামিতেই তার ফুটবলীয় প্রশিক্ষণ অব্যাহত থাকছে।

ছেলের খেলার ধরন সম্পর্কে এক সাক্ষাৎকারে মেসি আগে বলেছিলেন, ‘থিয়াগো খেলা নিয়ে বেশ চিন্তাভাবনা করে। সে মূলতঃ খেলা গুছিয়ে খেলতে ভালোবাসে এবং একজন দক্ষ মিডফিল্ডার হিসেবে নিজেকে গড়ে তুলছে।’

মাঠের বাইরের গুঞ্জন উড়িয়ে দেওয়ার পাশাপাশি মাঠেও দারুণ ছন্দে ছিলেন মেসি। সান লুইসের বিরুদ্ধে ৪-২ ব্যবধানের জয়ে নিজে জোড়া গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন এই আর্জেন্টাইন মহাতারকা।

এক বছরে রোনালদোর আয় ৩৭১০ কোটি টাকা, মেসি-এমবাপের কত?

মাঠের বাইরেও ক্রিশ্চিয়ানো রোনালদো ব্যবধান বাড়িয়ে চলেছেন। ৩১ বছর বয়সেও পর্তুগিজ স্ট্রাইকার বিশ্বের সবচেয়ে বেশি

রদ্রিগেজ, ওজিল ও ভোজিনহা : বিশ্বকাপ যাদের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে

ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ বিশ্বকাপ। গোল, নাটক ও অবিস্মরণীয় মুহূর্ত তৈরি হয় যেখানে। একই সঙ্গে

অস্ট্রেলিয়া একাদশের সামনে দিশেহারা মুশফিকরা, মিরাজের সেঞ্চুরিই সান্ত্বনা

২০০৩ সালের পর প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে গিয়েছে বাংলাদেশ। মূল ম্যাচের আগে তারা

ক্ষমা চেয়ে ফিফা সভাপতির পদ বাঁচালেন ইনফান্তিনো

আগামী বছরের মার্চে হতে যাওয়া নির্বাচনে চতুর্থ ও শেষ মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে চান ফিফা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ থেকে বের হওয়ার পথ পাচ্ছেন না ট্রাম্প

এক মসজিদে ২ বার জুমার নামাজ পড়া যাবে?

জুলাই তথ্যচিত্রে গোলযোগ, দুঃখ প্রকাশ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের

হলের সহপাঠীদের ব্যক্তিগত ছবি প্রেমিককে পাঠাতেন ইবি ছাত্রী

পাকিস্তানে কমছে ধর্ম অবমাননার মামলা, কঠোর অবস্থানে সেনাবাহিনী

এক বছরে রোনালদোর আয় ৩৭১০ কোটি টাকা, মেসি-এমবাপের কত?

ছেলে থিয়াগোর বার্সায় যোগ দেওয়া নিয়ে যা বললেন মেসি

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ২

ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

মেহেরপুর সীমান্তে বিএসএফের ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

সোনার গহনার দাম ভরিতে কমলো ৩২৬৬ টাকা

ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসায় আগুন, সস্ত্রীক আইসিইউতে হাইকমিশনার

রদ্রিগেজ, ওজিল ও ভোজিনহা : বিশ্বকাপ যাদের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে

ট্রাম্পের বিরুদ্ধে বারবার ‘লোকদেখানো কূটনীতির’ অভিযোগ ইরানের

জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব সীমিতের বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শিশু সুরক্ষায় ব্যর্থতা: মেটার বিরুদ্ধে ঐতিহাসিক রায়, জরিমানা ৯৪২ মিলিয়ন ডলার

ত্রিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করছে সৌদি, তুরস্ক ও পাকিস্তান

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪১ মিমি বৃষ্টি, আজও ৮ বিভাগে ভারী বৃষ্টির আভাস

কমছে মরিচের দাম, ডিমের ডজন উঠেছে ১৬০ টাকায়