ই-পেপার বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের ৫টি নির্বাচন সম্পন্ন হবে: প্রতিমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
০৬ আগস্ট ২০২৬, ১৫:০১

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, শেখ হাসিনার দেশে ফেরার কোনো সুযোগ নেই। দেশে ফিরলেও তাঁকে গ্রেফতার হতে হবে। তাঁর বিরুদ্ধে ইতোমধ্যে মামলার রায় হয়েছে। তাঁকে কারাগারে যেতে হবে এবং সেই রায় কার্যকর হবে।

তিনি আরও বলেন, ‘আমরা যতটুকু আইন বুঝি, শেখ হাসিনার সাধারণ মানুষের মতো সরাসরি দেশে আসার কোনো সুযোগ নেই। তিনি যেভাবেই দেশে আসুন না কেন, আসার সঙ্গে সঙ্গেই আইনগতভাবে গ্রেফতারের আওতায় আসবেন।’

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সিলেটের পারাইরচকে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনার সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘স্থানীয় সরকারের আওতায় রয়েছে সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ। এসব নির্বাচন সম্পন্ন করতে প্রায় ৫ হাজার ৫০০ থেকে ৬ হাজার কোটি টাকা প্রয়োজন। নির্বাচন কমিশন ইতোমধ্যে বাজেট প্রস্তাব দিয়েছে এবং চলতি অর্থবছরের অনুমোদিত বাজেটেও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনার জন্য বরাদ্দ রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন কমিশনের প্রস্তুতি, অর্থ বিভাগের সম্মতি এবং স্থানীয় সরকার বিভাগের সঙ্গে যৌথ বৈঠকে পরিবেশ, আবহাওয়া ও অর্থনৈতিক বিষয় বিবেচনা করে কোন নির্বাচন আগে এবং কোনটি পরে হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে আগস্টের পর অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশন একসঙ্গে বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। সরকারের ঘোষণা অনুযায়ী, চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের পাঁচটি নির্বাচন সম্পন্ন করা হবে, ইনশাআল্লাহ।’

এ সময় উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালেক, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

আমার বার্তা/এমই

আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে—এমন খবরকে গুজব বলে জানিয়েছেন তথ্য

বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা

বাংলাদেশে ভ্রমণ নিয়ে দেশের নাগরিকদের সতর্কতা হালনাগাদ করেছে কানাডা সরকার। রাজনৈতিক উত্তেজনা, বিচারিক কার্যক্রম ও

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতির নাম জানা যাবে বৃহস্পতিবার

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থীর নাম আগামী বৃহস্পতিবার (১৩ আগস্ট) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। মনোনয়নপত্র জমা

বাংলাদেশের দক্ষ কর্মী ও ই-গভর্নেন্স খাতে আগ্রহী এস্তোনিয়া

বাংলাদেশ থেকে আইটি বিশেষজ্ঞ, স্বাস্থ্যকর্মী ও প্রকৌশলীসহ বিভিন্ন খাতের দক্ষ জনশক্তি নেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর সাহারা ইস‍্যুতে কলম্বিয়ার অবস্থান পরিবর্তন দক্ষিণাঞ্চলের সার্বভৌমত্বকে স্বীকৃতি ও পুনর্ব‍্যক্ত

দ্বিপাক্ষিক ড্রোন চুক্তি করতে সৌদি যুবরাজের সঙ্গে আলোচনা জেলেনস্কির

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি

পল্লবীতে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে গুলি, ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার ৫

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান চায় কিয়েভ, যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাব

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী

মার্কিন অবরোধে অচল হয়ে পড়েছে ইরানের তেল রপ্তানি কেন্দ্র

মুন্সিগঞ্জের গজারিয়ায় জুন ক্লোজিংয়ের নামে  ফজলুল-মোবারক সিন্ডিকেটের লুটপাট

আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

রোনালদোর স্ত্রী কে এই জর্জিনা রদ্রিগেজ?

বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ

মুক্তিযুদ্ধে শেখ হাসিনার পরিবারের কোনও অবদান নেই: রিজভী

খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা

সিলেটে এক বাসা থেকে ৩ মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে পুলিশ

বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা

কক্সবাজারে নিখোঁজের এক মাস পর অপহৃত ২ শিশু উদ্ধার

খারাপ দিন পেছনে ফেলে ডারউইনে পাঁচ দিন লড়াইয়ে আশাবাদী শান্ত

বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী একাদশ ঘোষণা

চট্টগ্রামে কোস্ট গার্ডের অগ্নিনির্বাপণী মহড়া ও জনসচেতনতামূলক কার্যক্রম